আমার প্রিয় পোস্ট

কিচ্ছু বুঝি না

আবার আসিলাম ফিরিয়া B-)

২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৫

                       

গত কয়েক দিন যাবত ব্লগে না আসিবার হেতু , আমার প্রান প্রিয় শাখামৃগ গন কিন্চিৎ চিন্তাযুক্ত ছিল বিধায় তাহাদিগকে একটি কৌফিয়ত দেবার প্রয়োজন অনুভব করিতেছি। সেই নিমিত্তে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

কিছুদিন পূর্বে আমার একটি বন্ধু নামীয় কলংক আমাকে দূরআলাপনী যোগে জানাইলো যে, সে আরো দুটি নরাধম সহযোগে আমার বাটিতে সত্তর ভ্রমন করিতে ইচ্ছুক। ইহা শুনিয়া আমি অতিশয় আহ্লাদিত হইয়া উঠিলাম। ইহার মধ্যে দুইটি নরাধমের সহিত আমার তিনটি বৎসর ব্যাপী কোন প্রকার সাক্ষাত করিবার অবকাশ হয়নাই। আমি উহাদিগকে আমার বাটির ঠিকানা জানিয়ে আমার গোয়াল ঘরখানি পরিস্কার করিতে প্রবৃত্ত হইলাম। কারন উহারা আমার আমার ঘরখানি দেখিয়া মাস্তক ঘূর্ণন পূর্বক পড়িয়া যায়, ইহা আমার ব্রত ছিল না।

যাহা হইক, সন্ধ্যা অতিবাহিত হইয়া গেল উহাদের কোন নিশানা দেখিলাম না। অতঃপর আমার দূরআলাপনীর ঘন্টাটি বাজিয়া উঠিলো। আমি উত্তর করিবা মাত্র উহারা বলিয়া উঠিলো যে "আমার তোমার সারা শহরময় উদ্বাস্থ হয়ে উচ্ছিষ্টের ন্যায় ভাসিয়া বেড়াইতেছি "।প্রতি উত্তরে আমি বলিলাম তোমরা তিন বৎসর কাল পূর্বে যেমন বেকুব ছিলে আদ্যবধি তেমনি আছো। তোমরা যেখানে দন্ডায়মান আছো সেখাই ঠায় দাঁড়িয়ে থাক আমি তোমার দিগকে উদ্ধার করিতে আসিতেছি।
অতঃপর তাহারা তিন বৎসর কাল পর আমাকে দেখিবা মাত্র যে প্রশ্নটি প্রথম করিলো তাহা হইতেছে, "তুমি আমাদিগের জন্য কি রন্ধন করিয়াছো?" প্রতি উত্তরে আমি উহা দিগকে বলিলাম তোমাদের হস্তের মনোহর রন্ধন খাইবো বলিয়া আমি পেয়াজ মরিচ কর্তন করিয়া রাখিয়া আসিয়াছি। উহা শুনিয়া তাহারা যে মধুর সম্ভাসন আমাকে করিল তাহা আর জনসন্মুখে বিবৃত করিলাম না।

যাহা হউক, রাত্রিকালে নরাধম গুলিকে আমার গোয়াল ঘরটি ছাড়িয়া দিয়া আমি এক বন্ধুবরের সহিত রাত্রি যাপনের উদ্দ্যশে গমন করিলাম। আমার সেই ব্ন্ধুবরটির রাত্রি কালীন শয়ন নিয়া নানাবিধ কথা প্রচলন থাকায় আমি কিন্চৎ ভীত ছিলাম। অতঃপর উপায়ান্ত না দেখিয়া তাহার কোল বালিশটি আমাদের মধ্যখানে দিয়া দোয়া ইউনুস পড়িতে পড়িতে রাত্রি অতিবাহিত করিলাম।
পরদিন প্রত্যুসে উহারা আমাকে জোরপূর্বক স্কন্ধে তুলিয়া উহাদের মটর যানে প্রবেশ করাইলো। আমার কোন কথা শুনিবার অবকাশ উহাদের ছিল না। পথিমধ্য আমি উহাদের বলিলাম "আমি তোমাদিগের কারনে কোন বস্ত্র আনিতে পারিলাম না। এখন আমি কি বিবস্ত্র হইয়া থাকিবো।" ইহা শুনিয়া উহাড়া আমাকে পথিমধ্য হইতে বস্ত্র ক্রয় করিয়া দিল। আমি কোন মতেই ছাড়া পাইলাম না। যাহা হউক, অতঃপর বিভিন্ন শহর ভ্রমন করিয়া রাত্রি কালে আমরা উহাদিকের বাটির উদ্দ্যেশে রওনা দিলাম। অবিরাম তুষার পরিবার হেতু মহাসড়কের অবস্থা মোটেই ভাল ছিল না। ইতিমধ্য আমাদের সঙ্গীত নামিয় চিৎকারে মোটর যানটির মস্তিস্ক বিগড়াইয়া গেল। রাত ২ ঘটিকার সময় আমরা দেখিলাম সারা পৃথিবীর আমাদিগের চারিদিকে প্রদক্ষিন করিতেছে। অতঃপর একটি খাদের কিনারে আমরা আমাদিগকে আবিস্কার করিলাম।এমতবস্থায় মোটর যানটির একটি দরজা দিয়া চারটি নরাধম কোনক্রমে বাহির হইয়া আসিলাম। মোটর যান হইতে বাহিরে আসিবার পর সঙ্গীদিগের কু দৃষ্টি লক্ষ্য করিয়া বুঝিলাম আমি তখনো সঙ্গীত সাধনা করিয়া যাইতেছি। ইহার পর দেড়টি ঘন্টা মাইনাস ২০ ডিক্রি সেলসিয়াস তাপমাত্রা খোলা প্রান্তরে থাকিয়া, বাচিবার হেতু শাখামৃগের ন্যায় তুষার ঝরা সড়কে কত যে লাফালাফি করিতে হইলো তাহা আর উল্লেখ করিলাম না। আর এক ফিট পরিমান অগ্রসর হইলে আমি হয়তো এখন দোজখে বসিয়া চলচিত্রের নায়িকা দের সহিত কুতকুত খেলিতাম।
যাহা হইক কাহিনি আর লম্বা করিলাম না। আমি আবার সব বান্দর, বান্দরিদের ঢিল দিতে বাঁচিয়া আসিয়াছি ইহাই বড় কথা।

 

 

  • ১৬২ টি মন্তব্য
  • ৮৭৯বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৩
comment by: রাশেদ বলেছেন: হা হা! সমবেদনা জানানো উচিত কিন্তু তোমার লেখার স্টাইলে ব্যাপক হাসি পাইয়া গেলো। সরি! :(

বাবারে -২০ ডিগ্রি! আল্লাহ জানে কেমুন ঠান্ডা! ডরাইছি!
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৭

লেখক বলেছেন: আরে রাশু কেমনে কি হইলো আমি নিজেও বুঝলাম না।

২. ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৮
comment by: রাশেদ বলেছেন: মাল খাইয়া টাল হইয়া গাড়ি চালাইলে এমুনি হয়! ;)
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: রাশু ব্যাপক অভিজ্ঞতা দেখিয়া পুলকিত হইলাম।

৩. ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৫
comment by: প্রিয়তি বলেছেন: হুনমান জাতির অপমান...লেখাটি পড়িয়া আমি বুজিতে পারিলাম ..থাক আর কইলাম না...

বান্দর বালকের গাড়ী চালানোর দেখবার শখ আমার বরই..
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৪

লেখক বলেছেন: খাদে পড়বার সৎ সাহস থালে আমি একদিন দেখাইতে পারি। :)

৪. ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৭
comment by: অরুনাভ বলেছেন: সমান বেদানা......
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৮

লেখক বলেছেন: কত বড় বেদানা? কয়টা?

৫. ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৭
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: এইরূপে শাখা মৃগরা বাঁচিয়া থাকুক !

ব্যপকস.....!
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৫

লেখক বলেছেন: আমিন... :)

৬. ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০১
comment by: রাশেদ বলেছেন: হা হা! আমার লাইসেন্সই নাই! এইবার সামারে ট্রাই মারুম। :D
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৬

লেখক বলেছেন: বলো কি !! রাশু বালিকারে কি উটে উঠাইবা।

৭. ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৪
comment by: রাশেদ বলেছেন: একটা কথা জিগাইবার আছিল। পরে একদিন মেসেঞ্জারে জিগামু। ;)
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৯

লেখক বলেছেন: তোমার মতলব ভাল লাগছেনা। মেসেঞ্জারে আছি।

৮. ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৮
comment by: বিহংগ বলেছেন:
হাঃহাঃহাঃ
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২০

লেখক বলেছেন: :)

৯. ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৪
comment by: ৈকলাশ বলেছেন: "আর এক ফিট পরিমান অগ্রসর হইলে আমি হয়তো এখন দোজখে বসিয়া চলচিত্রের নায়িকা দের সহিত কুতকুত খেলিতাম। "

সিরিয়াস কাহিনী- হাঁসা একদম উচিত না কিনতু তাও পইড়া না হাইসা পারি নাই। নাদান চিরজীবি হোক
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২৩

লেখক বলেছেন: আরে এটা কোন ব্যাপার না। আল্লাহ মাঝে মাঝে আমারে হাজিরা খাতায় সাইন করায়।

২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২৬

লেখক বলেছেন: মেইল পাইছি :) । রিপ্লাই করবো তারাতারি।

১০. ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৯
comment by: প্রিয়তি বলেছেন: আমি থাকলে গাড়ী খাদে থেকে তিন হাত দুরে থাকবে...:)
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২৫

লেখক বলেছেন: আপনি মহা পূন্নবতী । তাই আল্লাহ আপনারে ২ ফিট বেশী দিসে।

১১. ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৮
comment by: মিরাজ বলেছেন: নাদান চমৎকার হয়েছে বর্ণনা। কষ্টকর অভিজ্ঞতার এত প্রান্জল বর্ণনা আসলেই খুব সহজ নয় । আপনার অভিজ্ঞতার জন্য খারাপ লাগছে কিন্তু সেই সাথে লেখা পড়ে মজা পেলাম।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ মিরাজ ভাই। আসলে মন খারাপ করে দিতে চাইনি। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। :)

১২. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১০
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: হা হা হা।আমোদিত হইলাম তোমার গল্প শুনিয়া।:D
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৩

লেখক বলেছেন: বড়ভাই আপনি আমোদিত হইয়াছেন শুনিয়া আমি প্রীত হইলাম। আমার জানটারো দাম নাই :( সবাই আমোদিত হয়।

১৩. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫০
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: জনাব নান্দু মহাশয় ........ ইহা কি বৃত্যান্ত শ্রবন করিলাম !! আমি ইহা কি শুনিলাম !! আমি তব চিন্তায় চিন্তায় উদগ্রিব হইয়া ছিলাম ।
আর বাদবাকি বর্ননা কবে শ্রবন করিবো ?? কত প্রকার মদিরা লইয়া যান্ত্রিক বাহনে চড়িয়া ছিলা জানতে বরোই খায়েশ জাগিতেছে ।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: এ পর্যন্ত শুনিয়া যে কলঙ্কের বোঝা তোমারা আমার স্কন্ধে দিলে, ইহা অপেক্ষা আমার মৃত্যু শ্রেয় ছিল। :(

১৪. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১০
comment by: আউলা বলেছেন: কাকাবাবু, আপনার ভ্রমণবৃন্তান্ত শুনিয়া আমার বিভূতিভূষণ বন্দোপ‌্যাধ্যায় এর কিতাব পড়িবার খায়েশ হইতেছে
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: পইড়ো না আম্মাজান পইড়ো না। লেখা পড়া করে যে, গাড়ী চাপা পড়ে সে।

১৫. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৩
comment by: সাইফুর বলেছেন: তুমারে ব্যাপক মিস করিয়াছি..এই কয় দিন

....
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬

লেখক বলেছেন: আমিও তোমাদের ব্যাপক মিস করেছি :(

১৬. ২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: তানজিলা হক বলেছেন: হা হা
নানাজি হটাৎ উনবিংশ সতাব্দির স্টাইল ফলো করলা?
তয় ভালো হইছে।
আহা এমন একটা এডভেন্চার!
আমার বরই লোভ হচ্ছে।এমন এডভেন্চারে মরিয়াও সুখ।
কি অর্যন করিলা তুমি!বাহ বাহ না দিয়া পারিলাম না।
এগিয়ে চলো তরুন দল................


২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন: নানাজি তো উনবিংশ শতাব্দির ষ্টাইলেই লিখবে .. নাকি? :)

তবে তোমার সাহস দেখে পুলকিত হইলাম।

১৭. ২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪০
comment by: জয়িতা বলেছেন: সাধু ভাষা পড়িয়া আমার দাঁত নড়িতেছে.........

আহারে নাদুর কুতকুত খেলা হইলো না....কি আর করবা...ঘটকালি কর মন দিয়া।

তুমি খালি বিড়িখোর পুলাগুলার লাইগা ঘটকালি কর কেন?এই যে কত লজ্জাবতী মাইয়ারা আছে হেগো লাইগা ঘটকালি করবার পার না?
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: এখনি দাঁত নড়িলে বিয়ে দেব কি করে? তবে যে হারে ক্লায়েন্ট বাড়ছে তাতে দেখছি একটা এজেন্সি না খুললেই নয়।

১৮. ২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৩
comment by: েজবীন বলেছেন: অনেক .... হাসাইলা ...ভয়ানক বানদরামি ..:)


(আগে না জানলে অবাকই হতাম লেখা পড়ে ...)
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫০

লেখক বলেছেন: হাসো কি আর করার, কারো সর্বনাস কারো পৌষ মাস।

১৯. ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪২
comment by: প্রাণ চানাচুর বলেছেন: ভালোই লাগলো। তবে বানানগুলো ঠিক করা হলে আরো ভালো হতো।
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫১

লেখক বলেছেন: জি জানাব ঠিক বলেছেন।

২০. ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৯
comment by: সামী মিয়াদাদ বলেছেন: দৌড়ের উপর আছ....এখন লগঅফ হইবো.....পরে পড়ুমনে.....ভাল থাইকেন নাদুদা
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫২

লেখক বলেছেন: সামী ম্যারাথনে সফল হউক। :)

২১. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: মুকুল বলেছেন: নাদু, লেখা অসাধারণ হৈছে। :)

বিপদ থেকে শেষ পর্যন্ত উদ্ধার হইয়া আসছো, এটাই আনন্দের। ভালো থাইকো। সাবধানে থাইকো।
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: আমি না ফিরলে তোমাগো জ্বালাইবো কে? একটা চিন্তার বিষয় না?

২২. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৩
comment by: মানুষ বলেছেন: জান নিয়া ফিরা আইছো জন্য অভিনন্দন।

তোমার সাথে আমি জীবনেও গাড়িতে উঠমু না।
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: তাহলে তোমার সাথেই আমারে উঠাইও। :)

২৩. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০১
comment by: নরাধম বলেছেন: নাদুর অতীব দুঃসাহসিক অভিযানের কাহিনী শুনিয়া বড়ই প্রীত হইলাম।



আরো কয়েক লাইন সাধুভাষায় লেখার চেষ্টা করছিলাম। কিন্তু পারতাছিনা। মাফ করে দাও। তয় কাহিনীতে "নরাধম" পড়ে ভাবলাম আমি আবার কোথ্থেকে আসলাম এখানে। তয় দুনিয়ায় আরো অনেক নরাধম আছে জেনে আমি খুশি।


আইস, সকল নরাধম ভাইয়েরা, আইস।
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: ভাইরে এটা অভিযান নয়। এটা যায় যায় জান। তবে তুমি একলা নও আরো আছে। কিন্তু নারীধম পাইবা কিনা সেইটা খুজে দেখতে হবে।

২৪. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: বড় ভাই?X(
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: জ্বি ব্ড় ভাই বলেন।

২৫. ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৯
comment by: বিবর্তনবাদী বলেছেন: প্রিয় নাদু ভাই এহেন কঠিন অবস্থা হইতে আমাদের মাঝে ফিরিয়া আসিয়াছে, এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দুই হাত মাথা পর্যন্ত তুলিয়া দোয়া করিতেছি।


মাল খাইয়া গাড়ি চালাইলে যেমন বিপদের সমূহ সম্ভবনা থাকে, তেমনি -২০ তে সাথে মাল থাকিলে ঠান্ডা হইতে রক্ষা পাওয়া যায়। শুনিয়াছি, সদূর বিদেশের অধিবাসীরা ঠান্ডা হইতে রক্ষা পাইবার জন্য গলায় তাদের নিকট দেশি এবং আমাদের নিকট বিদেশী মাল ঢালিয়া থাকেন।

ঢাকায় আজিকে খুবই শীত পড়িয়াছে, এহেন পরিস্থিতিতে নাদু ভাইয়ের কাছে দুই ফোটা মাল ধার চাহিলাম।
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০১

লেখক বলেছেন: আমিও তোমার জন্য দোয়া করিতেছি যেন এইসব হাবিজাবি খাইয়া তোমার উল্টা বিবর্তন না হয়।

২৬. ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৮
comment by: রাশেদ বলেছেন: @ বিবর্তনবাদী...উনি উহা সেবন করিয়া যান্ত্রিক বাহনে চাপিয়াছিলেন দেখিয়া এই ঘটনা ঘটছে। ছি ছি! ব্লগের মোল্লাগো কইয়া মাইর খাওয়াইতে হইবে! :D
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৪

লেখক বলেছেন: ফতোয়া বাজ রাশু কে ধরিয়ে দিন। তার সাথে কাঠ মোল্লা দের মত মিথ্যা অপবাদ দেবার জন্য তার নামে ৪২০ ধরায় মামলা করা হবে।

২৭. ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৬
comment by: নিবেদীতা বলেছেন: ভয়ন্কর অবস্থা!
ভাল থাকেন, সাবধানে থাকেন।
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ নিবেদীতা।

২৮. ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: হিক্ক !!
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: তোমার আমার কি হলো? পানি খাও।

২৯. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: নান্দু দুই হালির কি করলা ??? ভাবছো ভুইলা গেছি !!
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: গারমেন্টের সামনে কোনদিন খারাইবা কও।

৩০. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৬
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: আমরা কি চাচী রে দেখতে চাইসি নি !!! চাচী রে দেইখা কি করুম !!

ম্যানেজ করবা তুমি .... ম্যানেজ কইরা আমগো কাছে নিয়া আসবা , হের পর আমরা দুই দোস্ত মিল্লা চুস করুম ।
এর মধ্যে চাচীরে টানো ক্যান ???
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: তুমি আমারে চাচা কও ক্যা। আউলা কইয়া দিসে হের পারমিশন ছারা আমি কারো চাচা হইতে পারুম না। আর আমি তোমাদের পাত্রীর কথা কইতছি বাচ্ছারা , তোমাগো তো দেরী সইতেছেনা।

৩১. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৩
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: আমি বাইদানির চাচীদের কথাই বলছিলাম ...:)

আর তুমি যেহেতু স্বঘোষিত নান্দু ঘটক ... আমরা পাত্র হইলে তো তোমারে চাচাই ডাকা যায় ... নাকি !!!
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: তাহলে মুরুব্বি যেখানে দেয় সেখানে মুখ বুজে বিয়ে করে ফেলো। মেয়ে সেলাই , রান্না ভাল পারে। তোমাগো দুইজনের টিফিন ক্যারিয়ার একাই সাজাইবো। কত গুনবতি মাইয়া।

৩২. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ফ্যানটাস্টিক নাদান , মিস করছিলাম আপনাকে ।

ঝাকানাকা স্টাইলে ফিরে আসলেন
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২১

লেখক বলেছেন: আমিও মিস করছিলাম আপনাদের কে :)

৩৩. ২৫ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৮
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: তুমি তো সিস্টেমই জানো না ... উইকিপিডিয়াতে দেখো তো ঘটকালির ১০১ টি উপায় নামক কোন ফিচার পাওয়া যায় কিনা !!! অথবা দেখো হার্ভাডে কেউ থিসিস জমা দিসে নাকি এই প্রজেক্টে , ...তুমার আরো পড়াশোনার দরকার আছে (;))

তুমি কিন্তু আরেকটা ভুল করতাসো চাচা মিয়া .. নাম্বারে তুমার ভুল হচ্ছে বার বার ।
কইন্যা কিন্তু একটা না ... দুই দুই হালি । তুমি খালি একটার কথা কৈতাসো কেন বার বার ???

(ডরে কি হাটু কাঁপে নি দুই হালির কথা শুইন্যা)
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২৩

লেখক বলেছেন: বিমা একটু সবুর করো বাপ, মেয়েগুলা গারমেন্টস থেকে ছুটি পাইতেছেনা।

৩৪. ২৫ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৮
comment by: আউলা বলেছেন: চাচাজি এই দুই বেহায়ার জন্য এমন ২ হালি খোজ করো যেন সকালে ২জনের হাতে খুন্তির ছ্যাকা আর বিকালে আর ২জনের হাতে রুটি বেলার বেলুনের বাড়ি খায় প্রত্যেকে। ঢঙ সব ছুটে যাবে
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২৫

লেখক বলেছেন: ছেলে গুলো রুটি বেলার বেলুনের বারি খেয়ে আমার কাছে এসে কাঁদবে সেটা কি আমার সহ্য হবে। আমার দিল টা আবার নরম।

৩৫. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: এমন একটা ঘটনা যত মজা করেই লেখোনা কেনো.........মাইনাস ২০ তে দেড় ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকার কথা ভেবে সত্যি ভয় লাগছে।
প্রমিস্‌ করো যে এই শীতে বেশী কাপড় পড়ে বের হবা ,স্টাইল করার কোন দরকার নাই।ভালো থেকো।
শুভেচ্ছা।
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২৭

লেখক বলেছেন: স্টাইল করিনাই আপু :) মনে করলাম গাড়ীতেই থাকবো তাই বেশী কিছু নেইনি।

৩৬. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৩
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: বস কেমন আছেন??এখন শরীর স্বাস্থ ভালো?
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২৮

লেখক বলেছেন: খুব একটা ভাল নাই। মনে হইতেছে রানীক্ষেত রোগ হইছে। :(

৩৭. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৮
comment by: ছায়ার আলো বলেছেন: খিক খিক :)
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩০

লেখক বলেছেন: বিবাহ করিয়া সে সদাহাস্যমুখ। :)

৩৮. ২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৬
comment by: সামী মিয়াদাদ বলেছেন: একফুট দূর থাইকা মৃত্যুর চেহারাটা কেমন দেখায় এইটা নিয়া একখান পোষ্ট চাই........ফিরা আসার জন্য অভিনন্দন......লেখা ভাল্লাগছে....একটানে শেষ করার মতো.....ঢিল হাসাবে কলা বিতরন করিলে বান্দর-বান্দরীদিগের জন্য ভাল হয়
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩২

লেখক বলেছেন: একফুট দূর থাইকা মৃত্যু দেখলে খালি গান গাইতে ইচ্ছে করে :)
আর কলা সব মদন খেয়ে ফেলছে।

৩৯. ২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৮
comment by: মানবী বলেছেন: চমৎকার রম্য!! অনেকদিন পর এমন মজার লেখা পড়লাম, ধন্যবাদ নাদান :)


যে অভিজ্ঞতার কথা জানলাম, আশা করি সুস্থ আছেন তারপরও!


+
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপু। তোমাদের দোয়ায় বেঁচে আছি এখনো :)

৪০. ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৯
comment by: জয়িতা বলেছেন: নাদু, এজেন্সী খুলবা কবে?বিমা আর লামুর ত তর সইতাছে না।এইগুলার হৈছে কি?
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৫

লেখক বলেছেন: এগো উদলা ভূত ধরছে। আমিতো সরাসরি মেয়ে দেখাতে চাইলাম, না গেলে আমি কি করুম।

৪১. ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৫
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: নান্দু রে ............. কৈ গেলা আবার !!!!!!!!!!!!!
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৫

লেখক বলেছেন: ঐ আমার রানীক্ষেত রোগ হইছে।

৪২. ৩০ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৭
comment by: রাশেদ বলেছেন: ঐ পোলাডা কই গেছে!!
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৬

লেখক বলেছেন: পুলাডা এখন ঝিমায়।

৪৩. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৭
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: অনেক মজা পাইলাম ।

বারবার মনে হইতেছিল ইহা কি মুজতবা দাদুর লিখা ?

কিন্তু না, এ আপনারি লিখা; আর ক্লাসটা নো ডাউট, মুজতবা
দাদুরই ।
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: এটা বল্লে মুজতবা দাদু স্বর্গ থেকে লাফ ফিয়ে নরকে পড়বে :) তাও আমার ঘাড়ে। তাই আমাকে মাফ করে দেন সন্ধ্যাপ্রদীপ.. পিলিস :)

(মনে মনে অনেক খুশি হইছি :) )

৪৪. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৬
comment by: রাশেদ বলেছেন: বাইচা আছ তাইলে!!
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫২

লেখক বলেছেন: কোন মতে।

৪৫. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: নান্দু ..ড়াষুর ঘটনাটা একটু ঝাইড়া কাশ তো বাপ ।।
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫২

লেখক বলেছেন: রাশুর কোন ঘটনা?

৪৬. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৩
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: আকাশে বাতাসে কি যেন শুনিতে পাই !!!
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৬

লেখক বলেছেন: আমিও বাতাসে সেই রকম গন্ধ পাইতেছি মাগার এন্টেনা কাজ করছে না।

৪৭. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৪
comment by: রাশেদ বলেছেন: আমার আবার কি ঘটনা!! :-*
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৭

লেখক বলেছেন: রাশু মন খুইল্লা কতা ক'তো বাপ।

৪৮. ৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০০
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ড়াষা .... বাইদানি আমাদের বন্ধুদের মধ্যে Intersection করার জন্য কিলিক বাজী চালায় যাইতেসে ... আমারে ম্যাসেজ পাঠাইসে তোমার নামে চুকলিবাজী কইরা .... বাইদানি রে দেখাইতে চাইতাসি যে আমরা আর এক নাই ...;)
৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০২

লেখক বলেছেন: :)

৪৯. ৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০১
comment by: রাশেদ বলেছেন: আমিও বাতাসে সেই রকম গন্ধ পাইতেছি মাগার এন্টেনা কাজ করছে না। :(
৫০. ৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০২
comment by: রাশেদ বলেছেন: বাইদানির খবর আছে! পাইলে হয় আগামীদিন! X(
৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০৪

লেখক বলেছেন: পোলাপাইন এখন আমাগো এক হবার সময় হইছে। এই দুর্দিনে আমারা (পুলাগুলা) আসো আবার এক হই।

৫১. ৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০৬
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: বাইদানি ফুটসে ..... আমার পোস্টের লাস্ট কমেন্টটা দেখসিলা !! :):):)

;) Click This Link
৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:১০

লেখক বলেছেন: হাসতে হাসতে পইরা গেছি :) :) :)

৫২. ৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০৮