আমার প্রিয় পোস্ট
- সাদা - রাগ ইমন
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- মা'কে বলিস--এল আর বি - রাশেদ
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- নির্বাসন ..... (ওয়ারফেজ) - বিষাক্ত মানুষ
- আর রেখোনা আঁধারে আমায়; দেখতে দাও... (প্রসঙ্গঃ আরজ আলী মাতুব্বর-এর ধর্মদর্শন) - কানা বাবা
- ইন্টারনেটে "স্যামসদ" ডিকশনারী - তাজুল ইসলাম মুন্না
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- হাসির ঝুলি-২
(ক্লোজআপহাসি) - তুষারমানব
- কবর - সুমি
- একটি কবিতা হয়ে যাক... - সমকালের গান
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- নারীকে ক্ষমতাহীন করেছে একক ঈশ্বরের প্রবক্তারা-১ (উত্সর্গঃ জামাল ভাস্কর) - দীক্ষক দ্রাবিড়
ঘটকের পুথি ( ষড়যন্ত্রকারীদের জন্য জবাব)
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:২০
শোন শোন সুধীজনে শোন দিয়া মন
ষড়যন্ত্রকারীদের এবার করিব বর্ণন
ব্লগে আছে লেজকাটা কিছু হনুমান
ষড়যন্ত্র কইরা খাইলো মানি লোকের মান
ঠিক সময়ে ইহাদের বিয়া না দিয়া
বিপদের পড়িছে সবাই ইহাদের নিয়া।
প্রথমে করিব বর্ণন যার নাম তার বিমা
সামনে পাইলে তারে করিতাম কিমা
কোকিল কন্ঠি সে সুমধুর গলা
মাইয়া দেখিলেই বলে প্রানে মোর জ্বালা
দুঃখে কাতর হইয়া মাইয়া পানি নিয়া আসে
এভাবেই বোকা মাইয়া বিমার ফান্দে ফাসে
এমন চরিত্র দেখে নান্দু ঘটক কয়
এই পোলা এক মাইয়ার পিছে থাকার নয়।
এবার করিব বর্ণন যার নাম তার মানু
মাইয়া পটাইতে সে অতিশয় ঝানু
দেখিতে হিরুর মত অতি মনোহর
মাইয়া দেখিলেই তার মনে ওঠে ঝড়
শত শত মাইয়া তার গলা ধরে ঝোলে
ব্লগে আসিয়া সে হাভাইত্যা গুরুপ খোলে
ইহার চরিত্র দেখিয়া ঘটক অতিশয় ভীত
ইহারে বিবাহ দিলে মাইয়া হবে মৃত।
এবারে করিব বর্ণন যার নাম তার রাশু
দেখে শুনে মনে হয় সে দেবুদা হবে আশু
নৌকা নিয়া সে ঘোরে ঘাটে ঘাটে
কপালে যদি কোন জরিনা জোটে
কিন্তু কপাল তার এমনি পোড়া
বৃথাই গেলো তার মাইয়ার পিছে ঘোরা
মাইয়া দেখিলেই যে পোলা পিছু নেয়
নান্দু ঘটক তারে ক্যামনে মাইয়া দেয়!
এবারে করিব বর্ণন যার নাম তার জেবু
তাহার কথা চোটে নান্দু ঘটক কাবু
দোস্ত হইয়া মোরে দিলো এমন ডলা
ঠিক যেন ঘসেটী বেগমের ছোট খালা
দেখিতে বড়ই সুবোধ বালিকা তিনি
মনে মনে সে কিন্তু বান্দরের শিরোমনি
এমন মাইয়ারে দিতে গিয়ে বিয়া
প্যাদানি খাইতে হবে জালি বেত দিয়া।
এবারে করিব বর্ণন তার নাম জিলাপি
বড় বড় কথা কইলেও সে বোকা অতি
চালাকি দেখাতে যাইয়া বার বার ফাসে
তাহার বোকামি দেখে বান্দরকূল হাসে
ষড়যন্ত্রকারীদের সাথে মিলাইয়া হাত
হাসিতে যাইয়া তার পড়ে যায় দাঁত
এমন মাইয়ারে দিতে গিয়ে বিয়া
ইজ্জত হারাতে হবে বিয়া বাড়ী গিয়া।
আমার ভাতিজিরে আমি ডাকি আম্মাজান
তাহার যড়যন্ত্র দেখে কাঁদে মোর প্রাণ
নান্দু ঘটক সকলকে কহে করিয়া পেন্নাম
ঘটকালি হইতে সে কাটিয়া দিল নাম
এই কলিকালে যে ঘটকালি করে
বিনা দোষে তার মুখে চুলকালি পড়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিবর্ণ বলেছেন:
সব শিয়ালের একই হু....
লেখক বলেছেন: কি কয়?
লেখক বলেছেন: থ্যাঙ্কু ![]()
ইরতেজা বলেছেন:
বিবর্ণ বলেছেন: সব শিয়ালের একই হু....
লেখক বলেছেন: হু...
লেখক বলেছেন: গুলাবি রাগ কইরো না। ওরা তো বান্দর নয়।
লেখক বলেছেন: কিছুতো একটা কওন লাগবো ![]()
লেখক বলেছেন: আমারে যে কইলো তুমিও ছিলা ![]()
তামিম ইরফান বলেছেন:
নতুন নতুন ঘাটে কেডা নৌকা ভিড়ায়P@ড়াশু ভাই.কত বালিকার জীবন ধ্বংস করলোরেএএএএএএএএএ
লেখক বলেছেন: গুলাবি এমন কইরা কইতে হয়না বাপ।
লেখক বলেছেন: ![]()
হ্যারি সেলডন বলেছেন:
বুঝতাছি বিশেষ মহল ষড়যন্ত্র করতাছে। দেশবাসি এর উচিৎ জবাব দিবে।
লেখক বলেছেন: জবাব উচিৎ হইচে না পটার? ![]()
কেএসআমীন বলেছেন:
বাহ বাহ, জবাব ছাড়া, এই প্রতিভা এতদিন কই আছিল?
লেখক বলেছেন: ছিলাম তো ঘুমিয়ে বান্দর গুলো খোচা দিয়ে তুল্লোযে ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
শোন শোন ভাইসকলইহা আর কেউ নয় আমাদের নাদা
ফুলি ম্যামরে বিয়া কৈরা
হইছে ফিদা ফিদা
লেখক বলেছেন: তোর জন্য ইসপিসাল কুবিতা আইতাছে ![]()
লেখক বলেছেন: ইনসাআল্লা গুলাবি থাকতে আমার কোন ভরসা নাই ![]()
লেখক বলেছেন: ওয়ালাইকুম আসসালাম। চাচীমা...না? এমন ভাসতির দরকার নাই।
হ্যারি সেলডন বলেছেন:
উচিৎ হইছে মানে, জবাব এক্কেরে খতরনাক। নাদু, আমি তোমার সাথে আছি। ত্রিরত্ন যে এরকম খারাপ পোলাপাইন ঝানথামনা!!
লেখক বলেছেন: অনেক খারাপ পোলাপাইন। তুমি মিশো না নষ্ট হয়ে যাইবা। তুমি আমার লগে থাইকো।
লেখক বলেছেন: চাচীমা !!
লেখক বলেছেন: দোস্ত দোস্ত না রাহা....
রন্টি চৌধুরী বলেছেন:
ভাল পুথি হয়েছে।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: দিছিতো
লেখক বলেছেন: আসিতেসে ঢাকা নারায়নগঞ্জ সহ সারা দেশব্যাপী। ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
গুলাবী ... ওমর খৈয়ামরে দিয়া কুবিতা লেখায় আনুম কিন্তু .. সাবধান ।
লেখক বলেছেন: গুলাবিরে যদি কিছু কইছোস।
তামিম ইরফান বলেছেন:
আপনেরে নিয়া এককান শের লিখসিআর অতি শিঘ্রই ত্রিরত্ন রে নিয়া ছিনেমা আসিতেছে
লেখক বলেছেন: তারাতারি বানাও, টাকা পয়সা যা লাগে দিমু। চিত্রনাট্য আমি লিখ্যা দিমু।
লেখক বলেছেন: দেশ ও জাতি সকল ষড়যন্ত্রের জবাব দিবে বড় ভাই ![]()
লেখক বলেছেন: তুমারে ধইন্যা পাতা।
তুমার চশমা টা জুস।
েজবীন বলেছেন:
আহ্! ভাগ্যিস আমার নাম নেয় নাইএকটা কথা জেবু কোনজন??? চিনলাম নাতো ???
লেখক বলেছেন: জাতি চিনে রাখুন এরেই বলে ঘসেটি বেগমের ছোট খালা। আসল লেখিকা কে বুইজ্যা ফালাইছি বুজলেন জেবু ওরফে জেব্রিল ওরফে নুরানী ও ওরফে জেবীন।
বুঝা গেলো, নান্দুরে খোঁচা না দিলে সে ব্লগাইবোনা! খোঁচা দিতেই সুড়সুড় কইরা আইসা লেখা দিলো!!!
লেখক বলেছেন:
মুকুল্যা পোলাপাইন কত বদ হইছে দেখো। মানি লোকের গেঞ্জি ধরে টানাটানি করে।
েজবীন বলেছেন:
মুকুল ... নাদার ..দারুন লেখাগুলো দিচ্ছেনা .... গজালের খোচাঁ আরেকটু দেও না ... তাইলে ঐগুলা আসবেইলেখক বলেছেন: এইবার তুমরা খোঁচানি কারে বলে দেখবা। ![]()
লেখক বলেছেন: জামা খুলিনাইগো জুনাক পোকা। সবটি মিল্যা খুইল্যা ফালাইছে। মান সোলাইমান আমার আর কিছু রাখে নাই।
বিবর্তনবাদী বলেছেন:
এক্কেরে ঝাকা নাকা...............
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
(সৈজন্যে বিমা)
তানজিলা হক বলেছেন:
আরে আরে শুনেন ভাই বোনেরা শুনেন দিয়া মননাদু কাহিনী এবার আমি করিব বরনন
নিজের বানাইতে অতিব চতুর
আমার মান সম্মানরে করিল ফতুর।
আমার বিয়া দেবার কে সে
নিজের বউয়ের ঝাটার বাড়ি খাইয়া পালাইছে যে।
লেখক বলেছেন: ছুড মানুষ বইল্যা যারে দিলাম ছারিয়া
আমারি ইজ্জত সে নিলো কারিয়া
তোমার বিয়া আর নান্দু ঘটক না দিবে
সারা জীবন তুমি কুমারি থাকিবে
আমার বউ নিয়া যে মিছা কতা কয়
আল্লায় করে তার যেন একটা ল্যানজা হয়।
লেখক বলেছেন: এটা জাতির প্রতি আমার দ্বায়িত্ব ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
জিলাপির জন্য উত্তম জাঝা
লেখক বলেছেন: তুমার জন্য মুড়ি ভাজা। ![]()
লেখক বলেছেন: তুমার তথ্য মাইকে জানানো হবে। সবুর কর।
চিকনমিয়া বলেছেন:
ওরেরের খাইচে!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: খুশিতে চিকানারে কান্ধে নিয়ে নাচতে ইচ্ছা করতাছে। ![]()
লেখক বলেছেন: কও কি ![]()
কি হইছিল?
লেখক বলেছেন: তুমি জানলা কেমনে?
েজবীন বলেছেন:
আমি তাই জানতে চাই... চিকি..আসেন তো এট্টু কথা কই...
চিকনমিয়া বলেছেন:
আইচ্চা
বিষাক্ত মানুষ বলেছেন:
মাতামুডা আবার ব্যান !!
লেখক বলেছেন: চিকনাতো তাই কইতাছে।
লেখক বলেছেন: ছালু থাকো কই? তুমারে মিস করি। ![]()
সাইফুর বলেছেন:
হ
লেখক বলেছেন: আপনি মজা পেয়েছেন শুনে মজা লাগছে ![]()
জয়িতা বলেছেন:
হা হা হা।মেজাজ খারাপ ছিলো।পড়ে মজা আইরঅম।ফাটাফাটি।
লেখক বলেছেন: তুমি কই হারাই গেলা বলোতো। ![]()
লেখক বলেছেন: মৈথু অনেক বিজি হয়ে গেছো নাকি? আসোনা কেনো? তুমারে উন্দা। ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
আরো গভীর ষড়যন্ত্র হইবে ..... নিয়মিত না হইলে । সাধু সাবধান
লেখক বলেছেন: হ তোরে কইছে । ![]()
লেখক বলেছেন: তুমার খবর আছে। ওয়েট করো ![]()
লেখক বলেছেন: আমিতো আছি। তুমি কই হারাইলা? দেখিনা একদম। মিস করি তুমারে।
লেখক বলেছেন: থ্যাঙ্কস গিভ করলাম ![]()
সাইফুর বলেছেন:
ছেলেটা গেলো কই? নাদু
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















