আমার প্রিয় পোস্ট

কিচ্ছু বুঝি না

ছায়া মানবী

০৫ ই মে, ২০০৮ ভোর ৫:০৪

শেয়ারঃ
0 0 0

বসন্তের রাতের রুপালী আলো ভরা আকাশ। চারিদিকে চাঁদের মমতা মাখা আলো ছড়িয়ে পড়েছে সবখানে। শুভ্র তার বাসার পিছনের ডেক টিতে বসে আছে আনমনে। গাছগুলোতে পাতা আসেনি এখনো। পাতাহীন গাছগুলোর মধ্যদিয়ে চাঁদকে দেখে মনে হচ্ছে চাঁদ ঠিক যেন শুভ্রর মুখোমুখি বসে আছে। চারিদিকে কেমন জমাট বাধা নীরবতা। শুধু মাঝে মাঝে দূর থেকে কোন কিশোরীর কাঁচের চুরি ভাঙ্গা শব্দের মত রিনরিনেনে হাসি শোনা যাচ্ছে। হয়তো প্রেমিকের কোমর জরিয়ে ধরে নৈশ ক্লাব থেকে ফিরছে। তার চারিপাশে এখন শুধুই নিকোটিন পোড়ার গন্ধ। আবছা আধারে সিগারেটের আলো শুধু জোনাকি পোকার মত জ্বলতে নিভতে থাকে। নিজের ফেলে আসা জীননটার কথা মনে পড়ে যায় শুভ্রর। জীবনের ছোট ছোট ঘটনা গুলো যখন অপরিসীম ভর নিয়ে নিজের উপর চেপে বসে তখন যেন নিজের অস্তিত ছায়ার সাথে মিশে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে শুভ্র।

নীলিমার সাথে যখন তার পরিচয় হয় তখন তার নিজের পৃথিবী ঝড়ের পরে বিধ্বস্ত পৃথিবীর মত নিঃস্ব,রিক্ত। কত রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছে অন্ধকার ঘরে ভূতের মত। কখনো তার একাকিত্ব, তার নিঃসঙ্গতা বুকের উপর এমন করে চেপে বসেছে যেনএকমুঠো বাতাসের জন্য হাহাকার করে উঠেছে বুক। এমনি এক সময়ে ছায়ার মত নীরবে শুভ্রর পাশে পাশে হেঁটেছে নীলিমা। শুভ্র কখনো কাছে টেনে নিয়েছে বন্ধুর মত, কখনো পৃথিবীর প্রতি এক অজানা আক্রোশে দূরে ঠেলে দিয়েছে নিলীমাকে। কত যে অবহেলা সয়েছে মেয়েটি, কত কত রাত নীরবে চোখের পানি ফেলেছে, তবুও শুভ্রর মুখে একটু হাসি ফোটাবার জন্য নিজের দুঃখ গুলো চাপা দিয়ে রেখে শুভ্রর চারিপাশে একটি ভালবাসার বলয় তৈরি করে রেখেছে সব সময়।
পৃথিবীতে কিছু ভালবাসা আছে যা প্রথমেই অনেক ভাললাগা দিয়ে ভাসিয়ে নিয়ে যায় তারপর সময়ের সাথে মলিন হতে হতে একটা সময় মনেহয় হয়তো কোথাও কোনদিন কোনকিছু ছিলইনা আবার কিছু ভালবাসার নিজের অজান্তেই থেকে যায় প্রথমে, তারপর প্রতিদিন একটি বিন্দু করে জমা হতে থাকে সেখানে। এক সময় এই ভালবাসা নিজেকে স্বত্বা কে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। তেমনি এক মায়ার বাঁধনে বেধেছিল মেয়েটি তারে। কিন্তু আজ যে নিজেকেই এতটুকু ভালবাসতে পারেনা তার দেবারই বা আর কি সাধ্য থাকে। তবুও স্বার্থপরের মত ভাবে, এই পৃথিবী থেকে পালিয়ে গেলেও অন্তত একটা ছোট পৃথিবী তার আছে সেখানে সে নিশ্চিন্তে একটু আশ্রয় পেতে পারে। বোকা মেয়েটি সারা জীনব শুধু দিয়েই গেলো, বিধাতার করুণা ভান্ডারের কনাটুকু কোনদিন তার জন্য জুটলো না

মাঝে মাঝে খুব কষ্ট হয় শুভ্রর। যে জীবন তাকে ফেলে চলে গেছে সেই জীবনের জন্য কোন কষ্ট নয়, কোন না পাওয়ার কষ্ট নয়, এই কষ্ট দিতে না পারার কষ্ট। রাতের আকাশের দিকে তাকিয়ে নিজেকে তার নিঃস্ব মনে হয়। শীতের পাতা ঝরে যাওয়া গাছটির মত তার আজ শুধু প্রানটাই আছে, পাতা ঝরে গেছে গেছে সেই কবেই। ধীরে ধীরে আকাশের দিকে মুখ তুলে সে মনে মনে বলে যদি বিধাতা বলে কেও কোথাও থাকো তাহলে এই দুখিনী মেয়েটিকে একটু সুখী করো।



এই লেখাটি দোস্তো জয়িতা, প্রিয়তি ও ছোট ভাই আরাফাত শান্ত কে উৎসর্গ করলাম।

 

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৮ ভোর ৫:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই মে, ২০০৮ ভোর ৫:১০
বিষাক্ত মানুষ বলেছেন: লম্বা বিরতির পর ভালো জিনিস বের হইসে ...
ছবিটা কড়া .... একমিনিট শুধু ছবিটার দিকে তাকায় ছিলাম ।
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:১২

লেখক বলেছেন: থ্যাঙ্কু :)
ছবির দিকে এত তাকাইয়া থাকা ভাল না। খ্যাক খ্যাক (সৈজন্যে তুই)

২. ০৫ ই মে, ২০০৮ ভোর ৫:১৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এই পুলাটা মাঝে -মাঝে আইসাই এইরম ফাটায়া দিয়া যায় ।
চমৎকার ।
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:২৫

লেখক বলেছেন: কি যে বলেন শিপন ভাই। আপনি মাঝে মাঝে কি সব বলে আমাকে লজ্জায় ফেলে দিয়ে যান। :)

০৫ ই মে, ২০০৮ ভোর ৫:২৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সপ্নচারী :)

৪. ০৫ ই মে, ২০০৮ ভোর ৫:২৩
একরামুল হক শামীম বলেছেন: নাদু ভাই দারুন লিখছো। ভাল্লাগছে :):):)
অনেক দিন পর............;)
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:২৮

লেখক বলেছেন: থ্যাঙ্কস শামীম। :) কেমন আছো?

৫. ০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৩৮
বিবর্ণ বলেছেন: নাদান, হাচা কইরা কন দেহি মাইয়া'ডা কিডা?
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৪৪

লেখক বলেছেন: হাচা কইরা কইতাছি মাইয়াডা নিলীমা। :)

৬. ০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৩৯
একরামুল হক শামীম বলেছেন: ভালা আছি। ভাইজান তুমি কেমন আছো? ;) ঘটকালী কেমন চলছে ;) :)
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৪৪

লেখক বলেছেন: পুলাপাইন সব বদ তাই ঘটকালি বাদ দিসি :)

০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৪৯

লেখক বলেছেন: :)

৮. ০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৪৬
রাশেদ বলেছেন: হুমম...

ভালোই হইছে। ফটুকক্ষান জটীল।
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৫০

লেখক বলেছেন: ধইন্যা পাতা :)

৯. ০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৫৪
রাশেদ বলেছেন: আবার কয়দিনের লাইগা ডুব দিবা!!
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: দিমু না :)

১০. ০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: হালারে কি আর কমু .... আমি হতাস ওরে কইতে কইতে ... এখন আর কিছু কমুও না
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৫৮

লেখক বলেছেন: কি করুম হঠাৎ মাতার মধ্য হিস্টোরি ডুকছে তাই বসে বসে হিস্টরি চ্যানেল দেখি। :)

১১. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:০১
বিষাক্ত মানুষ বলেছেন: কি দেখস ... এতদুর থিকা শিউরহমু ক্যামনে :P
০৫ ই মে, ২০০৮ ভোর ৬:০৪

লেখক বলেছেন: যার মনে যা ফাল দিয়া ওঠে তা :)

১২. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:০৩
হনলুলু বলেছেন: লেখাটা ব্যাপক হৈছে.........
ছবিটাও মারাত্মক
প্রিয় পোস্টে নিলাম .............. :)
০৫ ই মে, ২০০৮ ভোর ৬:০৫

লেখক বলেছেন: ব্যাপক ধইন্যপাতা তুমারে। :)

০৫ ই মে, ২০০৮ ভোর ৬:০৬

লেখক বলেছেন: গুলাবীর কতা শুনে দিল ঠান্ডা হয়ে গেল। :)

১৪. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:২৮
প্রিয়তি বলেছেন: তোমারে টক মিষ্টি ঝাল মার্কা একটা চলকেট দিলাম... উৎসর্গ করবার জন্য :)

আমার মিশ্র অনুভূতি..
১। কষ্টের লেখা :(
২। কষ্টের লেখা পইড়া মন খারাপ করার জন্য (রাগ)
৩।কষ্ট কইরা লেইখা আমারে উৎসর্গ করার জন্যে (দিল খুশ ) :)

কিন্তু মনে এত কষ্ট কেনে? লেখা পড়ে মনে লইতাছে মাইয়াটার ভূমিকা তুমিই পালন করতাছ...

ছেলেটা অনেক বোকা..মাইয়াডারে একটা ডায়মন্ড নেকলেস কিনা দিলেই তো দিল খুশ...উফ ছেলেডারে আমার কাছে পাডায় দাও, দেখবা দুই মিনিটে কনসাল্ট কইরা ঠিক কইরা ফালাইছি..:)

চরি তোমার লেখার মত এত চিরিয়াস হইবার পারতাছি না...:(

তয় লেখা জটিল হইছে...
০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৩৮

লেখক বলেছেন: কি কলিকাল পড়ছে!! ভাষা হারাইয়া ফেলছি। :(

১৫. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৩০
রাশেদ বলেছেন: আমি হালার কুনো ভালো ফটূক কুইজা পাই না! :(
০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: পাইবা কেমনে ব্যাস্ত থাকোতে লাইভ দেখতে।

১৭. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৩৩
প্রিয়তি বলেছেন: রসুন ভাই কেমুন আছ? অনেক দিন পরে দেখলাম..
১৮. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৩৫
রাশেদ বলেছেন: আরে ইরতি ফিরতি ইয়েতি! কেমুন আছো! :D

আমি আছি ভালৈ। হু! একটু কম আসি এখন। :)
১৯. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৪১
বিষাক্ত মানুষ বলেছেন: ইয়েতি আবার আসছে ! ইয়েতিরে হিমালয়ে পাঠানো দর্কার
২০. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৪৩
প্রিয়তি বলেছেন: রসুন আর বোমা ভাই টক টু দি হ্যান্ড....

আমি হিমালয় থেইকাই ব্রাউজ করতেছি :)
০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৪৬

লেখক বলেছেন: হিমালয় থেইকাই ব্রাউজ করতাচো নাকি হিমালয় ব্রাউজ করতাচো? :)

২১. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৪৭
বিষাক্ত মানুষ বলেছেন: ইয়েতি তাইলে বাড়ি গেছে :D
আজকে কয়টা মিষ্টি কুমড়া খাইসো !!!
২২. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৪৭
রাশেদ বলেছেন: ইয়েতিরাও নেটে আস্তে জানে! দুনিয়া কুথায় গেচে! :D
২৩. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৪৮
রাশেদ বলেছেন: লাইভ না দেইক্কা কি করুম! :-P
২৪. ০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: ইয়ে ... ড়াষূ... লাইভের কিচু লিংক .... :D

ইয়েতিদের প্রিয় খাবার নাকি মিষ্টি কুমড়া ??
০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৫১

লেখক বলেছেন: রাশু লাইভের আমারেও কিচু লিংক. .. :)

০৫ ই মে, ২০০৮ ভোর ৬:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দূরন্ত।

২৬. ০৫ ই মে, ২০০৮ সকাল ৭:০১
রাশেদ বলেছেন: উইন্দোজ ইন্সটল করার সময়ে ফেভ লিস্ট এক্সপোর্ট করত্তে ভুলে গেছিলাম। নাম তো এক্টারো খেয়াল নাই। এখন আমিও খুজতেছি। আইজকা সন্ধায় এই আকামডা হইছে। :((
০৫ ই মে, ২০০৮ সকাল ৮:১৮

লেখক বলেছেন: :( কামডা হইচে কি!!

২৭. ০৫ ই মে, ২০০৮ সকাল ৭:০৯
""শ্রাবণী"" বলেছেন: ভয়ানক রকম ভাল হয়েছে।

প্রিয়তে রাখতে লগ ইন করলাম। :)

অসাধারণ...
০৫ ই মে, ২০০৮ সকাল ৮:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শ্রবণী, আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

০৫ ই মে, ২০০৮ সকাল ৮:১৭

লেখক বলেছেন: :(

২৯. ০৫ ই মে, ২০০৮ সকাল ৭:১৭
তানজিলা হক বলেছেন: তুমি লিখেছো!!!:-*

সত্যি অসাধারন হয়েছে।

কি বলব ............আমি বাক্যহারা
০৫ ই মে, ২০০৮ সকাল ৮:২৯

লেখক বলেছেন: তুমার ভাল লেগেছে জেনে বড়ই পুলকিত বোধ করছি। আমিও কি বলোবো জানি না। বাক্যহারা

৩০. ০৫ ই মে, ২০০৮ সকাল ৮:২০
মানবী বলেছেন: পুরো গল্প পড়িনি, শিরোনাম দেখে এলাম :)


"পাতাহীন গাছগুলোর মধ্যদিয়ে চাঁদকে দেখে মনে হচ্ছে.... "

- অসাধারন দৃশ্য! ছোটবেলায় হোস্টেলে ছিলাম, সেখানে সামনে একটি ইউক্যালিপ্টাস গাছ ছিলো। কিভাবে যেন চাঁদ নিয়মিত ভাবে ঠিক গাছটির সামনে উঠতো। অপার্থিব, অসাধারন সৌন্দর্য। সেসময়ই মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হতো!


পোস্টের জন্য ধন্যবাদ ভাইয়া।


+


০৫ ই মে, ২০০৮ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: আপু আমার বাসাটা অনেকটা পাহাড়ের উপড়। জানালার পাশে কয়টা পাতাহীন গাছের মধ্যে দিয়ে বিশাল চাঁদটাকে প্রায়ই দেখি। তখন গভীর রাতে পৃথিবিটাকে সত্যি অপার্থিব লাগে। পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

৩২. ০৫ ই মে, ২০০৮ সকাল ৮:৪৮
শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া।
ভালো থাকুন।
০৫ ই মে, ২০০৮ সকাল ৮:৫১

লেখক বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

০৫ ই মে, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সোনিয়া। আপনারদের একটু ভাল লাগা আমার ছাইপাশ লেখা গুলো সত্যিকার লেখাতে পরিনত করে।

৩৪. ০৫ ই মে, ২০০৮ দুপুর ২:২৬
েজবীন বলেছেন: ছবি ... গল্প কেউ কাউকে ছাড়িয়ে যায় নাই...:)

রুপালী চাদঁ আর নিস্তব্ধ রাতে তার ছড়ানো দ্যুতিটা যেন চোখের সামনে ভাসছে...:):):)



জনস্বার্থে বিজ্ঞপ্তি: এই লেখকের যত বই বের হবে তাতে অটোগ্রাফ করা প্রথম কপিটার বুকিং দেয়া হয়ে গেছে, অন্য কেউ তা হস্তগত করার চিন্তাও করবেন নাX(
০৫ ই মে, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: মেয়েটা বলে কি?!! :) তুমারে আর কি কমু দোস্ত। তোমার গুতানিতেই আবোল তাবোল যা মনে আসে লিখি।

৩৫. ০৫ ই মে, ২০০৮ বিকাল ৩:০২
জয়িতা বলেছেন: হুমমমমমম।কিছু বলার নেই।তবে আমি সবসময়ই বলি যে আমার সব কথাগুলি ভাবনাগুলি কেমন কের যেন নাদান তার লেখায় তুলে ধরে আর আমি বিস্মিত হয়ে পড়ি অপলক তাকিয়ে থাকি।
০৫ ই মে, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: তোমার এত কথা শুনতে চাইনা। X(

কবে থেকে লেগুলার হবে বলো। তুমারে অনেক মিস করি সবাই।

০৫ ই মে, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ক্যামেরাম্যান ।

৩৭. ০৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০০
সাইফুর বলেছেন: নান্দু ..আবার ফাটাইছে.....:)
প্লাস......
০৫ ই মে, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: কি যে বলো কাছিম। :) লজ্জা পাইলাম। তুমারে ধইন্যা পাতা

৩৮. ০৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: তোমাকে দেখে ভালো লাগলো.......
লেখাটা সুন্দর হয়েছে।
ভালো থাকো।
শুভেচ্ছা.......
০৫ ই মে, ২০০৮ রাত ৯:১৬

লেখক বলেছেন: কেমন আছো আপু? ভুলে যেওনা যেন। অনেকদিন তোমার সাথে কথা হয়না। লেখাটা ভাল লেগেছে জেনে ভাল লাগছে। ভাল থেকো।

০৫ ই মে, ২০০৮ রাত ৯:১৮

লেখক বলেছেন: কেমন আছো সালু। তুমারে দেখিনা কেন? থাকো কই? মিস করি তুমারে।

৪০. ০৫ ই মে, ২০০৮ রাত ৯:০৭
প্রলয় হাসান বলেছেন: এই শুভ্র কি তুমি নাকি নাদা?;) অসাধারন লেখনি তোমার। অনেক কম বলে ফেল্লাম। তবে আজকে সারাদিন অনলাইনে দেখেই বুঝেছি, আজ কিছু একটা হবে! এইবার আর ডুব দিও না ভাই!

কত জাগায় কত শুভ্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, নীলিমাদের খুব দরকার তাদের...কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তাদের বড়জোড় "বরুনা" জোটে, যে বরুনারা হাতে হাত রাখার সপ্ন দেখিয়ে আলগোছে হাত ছেড়ে চলে যায়...কেউ কেউ আবার পিছন ফিরে তাকায়.... কেউ তাকায় না!

সবশেষে বলি, এই লেখাটুকুকে কেউ যদি পুরোপরি অনুভব করতে পারে, শেষের দুটি লাইনই হয়ত তার চোখে পানি আনার জন্য যথেষ্ট।
০৫ ই মে, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: তুমি খুব আবেগী কতবেল। আমার মত। তুমি নিজেকে দিয়েই চিন্তা কর বিধাতা তোমাকে কখনোই একেবারে একা করে দেইনি। আমার মনে হয় যে চলে যাবে তাকে জোর করে ধরে রাখাতেই কষ্ট সবচেয়ে বেশি। প্রতি মুহূর্তে রক্তাক্ত হবে। তোমার ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

৪১. ০৫ ই মে, ২০০৮ রাত ৯:২০
আলী আরাফাত শান্ত বলেছেন: অনেকদিন পর লেখলা।এবং আসল নাদানকে আবার যথারীতি পাওয়া গেলো।দুর্দান্ত লেখছো।প্রিয়তে রাখলাম।

এই প্রথম কেঊ আমার মতো অভাগারে লেখা উৎসর্গ করলো।এই খুশীতে মন টগবগ করতেছে।কোন সময়যে ফুইটা যাইবো।

নিয়মিত লেইখো বস।তোমারে হারাইতে চাই না।
০৫ ই মে, ২০০৮ রাত ৯:২৫

লেখক বলেছেন: :) পুলাটা বলে কি!! ওরে অভাগা তুই লিখিস না ক্যানো? তোর আলসেমি অনেক বেশী হইছে। তারাতারি তোর লেখা চাই।

৪২. ০৫ ই মে, ২০০৮ রাত ৯:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভুলে যাবো মানে?
কি বলো?
তুমিই তো ব্যস্ত ম্যালা
ভালো থাকো।শুভেচ্ছা নাও।
৪৩. ০৬ ই মে, ২০০৮ রাত ১:২৬
মৈথুনানন্দ বলেছেন: কাকে দোয়া দিয়ে এলে হে নাদান বালক! ছুপা শত্রুদের থেকে সাবধান। যারা জানে না তাদের জানিয়ে দাও।

Click This Link
০৬ ই মে, ২০০৮ দুপুর ১:৫০

লেখক বলেছেন: সবার জন্য দোয়া মৈথু। জানিয়ে দিলাম। আছো কেমন?

৪৪. ০৬ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৬
জয়িতা বলেছেন: রেগুলার হতে মন চায়......পারি না।এই মনটা এতই অবাধ্য যে মনের অবাধ্যতায় আমি বশ হই।তবে তোমাদের সবাইকে প্রচন্ড মিস করি।
৪৫. ০৭ ই মে, ২০০৮ বিকাল ৩:১৫
মুহিব বলেছেন: হাহাকারগুলা কখনও কখনও অব্যক্ত থেকে হৃদয়ে ভূমিকম্প তোলে
১৩ ই মে, ২০০৮ সকাল ৭:০১

লেখক বলেছেন: ঠিক বলেছেন।

১৩ ই মে, ২০০৮ সকাল ৭:০১

লেখক বলেছেন: :)

৪৭. ০৯ ই মে, ২০০৮ রাত ৮:৩২
মুকুল বলেছেন: দুস্ত, ফাটাইলাইছিস। :)

এক্টু নিয়মিত ল্যাখ না বাপ। অনেক দিন পর আইসা পোস্ট দিয়া যাস!
*****
১৩ ই মে, ২০০৮ সকাল ৭:০২

লেখক বলেছেন: থ্যান্কু মুকলা :)

৪৮. ০৯ ই মে, ২০০৮ রাত ৮:৩৮
নিলা বলেছেন: আপনি কে বলুন তো। লেখা পড়ে মনে খানিক সন্দেহ হচ্ছে। শুভ্র নীলিমার কাহিনী তো আমরা দুজন ছাড়া আর কেউ জানার কথা না।

"ধীরে ধীরে আকাশের দিকে মুখ তুলে সে মনে মনে বলে যদি বিধাতা বলে কেও কোথাও থাকো তাহলে এই দুখিনী মেয়েটিকে একটু সুখী করো।" শুধু বলবো এইটুকুই আমার পরম পাওয়া।

লেখাটা যে কি পরিমান ভালো লাগলো আর কষ্ট দিলো সেটা বলে বুঝাতে পারবো না।
১৩ ই মে, ২০০৮ সকাল ৭:০৩

লেখক বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে নিলা। অনেক ধন্যবাদ আপনাকে।

১৩ ই মে, ২০০৮ সকাল ৭:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৩ ই মে, ২০০৮ সকাল ৭:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৫১. ১৩ ই মে, ২০০৮ রাত ৮:২০
নিলা বলেছেন: আপনি কিন্তু এখনো বলেন নি, আপনি কে
১৪ ই মে, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: নিলা আমি হয়তো আপনার পরিচিত কেউ না। আমি নাদান, কানাডা থাকি। আর এটা শুধুই একটা গল্প। শুধু সত্যকে কেন্দ্র করে মিথ্যার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ একেছি। :)

৫২. ১৪ ই মে, ২০০৮ ভোর ৫:২৬
নিলা বলেছেন: আচ্ছা বুঝলাম। নাইস টু মিট ইউ
১৪ ই মে, ২০০৮ ভোর ৫:৩১

লেখক বলেছেন: Nice to meet u too

৫৩. ১৪ ই মে, ২০০৮ ভোর ৫:৪৭
নিলা বলেছেন: লেখক বলেছেন: নিলা আমি হয়তো আপনার পরিচিত কেউ না। আমি নাদান, কানাডা থাকি।"


নাদান কি মানুষের রিয়েল নাম হয় নাকি?!
১৪ ই মে, ২০০৮ ভোর ৫:৫১

লেখক বলেছেন: হাহ হাহ হাহ :)
আমার রিয়েল নাম কুন্তল।

১৪ ই মে, ২০০৮ ভোর ৬:০৪

লেখক বলেছেন: চোখ টা খুলে দেখ অধ্যাপক বিমা।

৫৫. ০২ রা ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৬
মেহবুবা বলেছেন: নিলার প্রিয় তালিকায় ছিল বলে পড়তে পেরেছি । ধন্যবাদ তাকে (যদিও আজকাল সে আসেনা ব্লগে) ।
খুব অন্যরকম একটা পোষ্ট ।

 

মোট সময় লেগেছে ১.০৪৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I dont want the world 2see me, Cause I don´t think they´d understand,When everything´s made 2 b broken,just want u...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই