আমার প্রিয় পোস্ট
- সাদা - রাগ ইমন
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- মা'কে বলিস--এল আর বি - রাশেদ
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- নির্বাসন ..... (ওয়ারফেজ) - বিষাক্ত মানুষ
- আর রেখোনা আঁধারে আমায়; দেখতে দাও... (প্রসঙ্গঃ আরজ আলী মাতুব্বর-এর ধর্মদর্শন) - কানা বাবা
- ইন্টারনেটে "স্যামসদ" ডিকশনারী - তাজুল ইসলাম মুন্না
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- হাসির ঝুলি-২
(ক্লোজআপহাসি) - তুষারমানব
- কবর - সুমি
- একটি কবিতা হয়ে যাক... - সমকালের গান
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- নারীকে ক্ষমতাহীন করেছে একক ঈশ্বরের প্রবক্তারা-১ (উত্সর্গঃ জামাল ভাস্কর) - দীক্ষক দ্রাবিড়
বেশী কিছু চাইনি
১৮ ই মে, ২০০৮ বিকাল ৫:৫৮
আমিতো তোমাগো কাছে বেশী কিছু চাইনি...
একবার শুধু ঘাস ফড়িং হইয়া
ধানের পারাগ মাখা কার্তিকের বাতাসে
কাইট্যা যাওয়া ঘুড্ডির পিছে ছুটতে চাইছিলাম।
আর চাইছিলাম আমার ঘামে মাখা মুখ খানি
আমার মায়ের আচলে মুছতে।
আমিতো তোমাগো কাছে খুব বেশী কিছু চাইনি...
জ্বরের ঘোরে পৃথিবী আমার সাদাকালো হইয়া গেলে,
আমি চাইছিলাম একবার, শুধু একবার আমার কপালে
কেউ একটা ভালবাসার হাত রাখুক।
তোমাগো চোখে একটু মমতার মেঘ ভাসুক।
আমিতো তোমাগো কাছে বেশী কিছু চাইনি...
বন্ধুগো মত আমার কোন দিন টিফিনা খাওয়া হয়নি।
আমার ছুটির অপেক্ষায় থাকেনি কখনো কেউ।
শুধু ক্ষিদায় চোখে জল এলে, মাকে জরাইয়া একবার
আবদার করতে চাইছিলাম। কইতে চাইছিলাম মাগো
তুই ভাত মেখে না দিলে আমার পেট ভরে না।
সত্যি করে করে কইতাছি, আমি এর বেশি কিছু চাইনি।
তোমাগো উৎসবে আমি দাড়াইছি তোমাগো দরজায়
বকের পালকের মত বালক বালিকারা
ছুইট্যা বেড়াইছে ইন্দ্রের উদ্যানে ডানায় আতরের গন্ধ নিয়া।
অবাক চোখে তাকাইয়া থাকছি শুধু, আর মনে মনে কইছি
শুধু একবার আইসা আমার হাতটা ধরো।
আমি এর চাইতে বেশি কখনো কিছু চাইনি।
অনেক কষ্টে যখন জাইগা রইছি অন্তহীন রাইত,
শুধু চাইছি একবার কেও ভালবাইসা কান্ধে রাখুক হাত,
পাশে বইসা নিক একটু চোখের পানির ভাগ
বিশ্বাস কর, আমি কোনদিন এর চাইতে বেশি কিছু চাইনি।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধইন্যা পাতা ![]()
েজবীন বলেছেন:
ব্লগের সদ্য...১০০০০ কমেন্ট ওলা.. জ্ঞানি দোস্ত বলছিলেন... যার কবিতার আগামাথা বুঝে আসে না তিনি বিরাআআআআট কবি..... সেই হিসেবে ততুমি কবি না.... কারন বুঝে ফেলছি কবিতাটালেখক বলেছেন: আল্লাহ বাঁচাইছে আমারে কুবি হইতে হয়নাই।
এই জন্য তুমার জন্য পুদিনা পাতা সাথে সাদা গোল মরিচ, টক দই। এইবার বোরহানি নিজে বানাইয়া নাও।
জোনাকি বলেছেন:
নাদু জব্বর লিখছ আর ফটুকও জব্বর!
লেখক বলেছেন: জুনাক পুকারে কি দিমু? একটা টর্চ লাইট দিলাম। ![]()
লেখক বলেছেন: আমার আম্মাজান চাইছে আর আমি দিবো না!! এটাকি হয়?!! এটা আম্মাজানরে দিয়া দিলাম। ![]()
লেখক বলেছেন: এই মাইয়ার চোখ না ওটা রাডার ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: এটা তোমার ভাল লাগছে!! আমি তো লিখে মুছেই দিচ্ছিলাম। সত্যি বলছি। আর ছবিটা পাইছি ফ্লিকারে। আমি একটু সাদাকালো করে নিয়েছি। ![]()
লেখক বলেছেন: তুমি পারোনা এটা বইলো না। তুমি একটা আইলসা... ইচ্ছা করে লিখোনা।
লেখক বলেছেন: কি কও বুজিনাতো।
লেখক বলেছেন: নানি কি বলতে চায় বলোতো।
লেখক বলেছেন: খুকিরে বলো "ছোয়াদিকা" (এই একটা শব্দই শিখছি যাইয়া) ![]()
তুমি কি আবার ডুব দিবা নাকি?
দিলে এইবার বুড়ি তোমার কোমড় ভাংমু
সপ্ন বলেছেন:
কবিতাটি ভােলা হয়েেছ। তবে ভাষাগত দিকটা অারো একটু েখয়াল রাখেল ভােলা হোত। একটা িপ্রন্ট িনলাম িকছু মেন করবেন্না
লেখক বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। কিন্তু আমার নিজেরি ভাল লাগেনি। ভাষাগত দিকটা ইচ্ছে করেই এমন করেছি। একটা এক্সপেরিমেন্ট করলাম।
আপনাকে অনেক ধন্যবাদ।
বুমবুম বলেছেন:
হ এই ব্লগে আইসাই আইলসা হইছি।সারাদিন ল্যাপটপের সামনেই বইয়া থাকি।
লেখক বলেছেন: আমারো একই অবস্থা হইছিল। ইচ্ছা করে কম আসি এখন। ![]()
লেখক বলেছেন: আমিতো ঐ দেশে সব খানে শুধু মেয়েই দেখি। এই জন্য শুধু ঐটাই শুনছি। স্কুলে পড়তে একবার গেছিলাম, এইবার আম্মুরে নিয়ে গিয়ে দেখি মেয়ে আরো বাড়ছে। ![]()
জোনাকি বলেছেন:
কামি= কালো **
বিহংগ বলেছেন:
অসাধারন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বিহংগ।
লেখক বলেছেন: দেখি কে দেয়
খ্যাক খ্যাক খ্যাক (সৈজন্যে বিমা)
রাশেদ বলেছেন:
কয়দিন আগে না জ্বর হইলো! তার মানে কবিতাটা সত্য ভাষোণ!
লেখক বলেছেন: খুচাইয়া কাম হইবো না ![]()
রাশেদ বলেছেন:
কি জানি বাপু! কি যে চলতেছে বুঝতেছি না এখনো! তয় সময় লাগবে না ধরতে!
অভিমান ভাঙ্গানি পোস্ট মনে হইছে পইড়া!
লেখক বলেছেন: আমার চেয়ারে সিট বেল্ট লাগবো। হাসতে হাসতে পইরা যাই। ![]()
লেখক বলেছেন: থ্যান্কস ![]()
তানজিলা হক বলেছেন:
হায় হায় আসল জিনিস গুলোইতও চাইছোআবার কও বেশি কিছু চাই নাই।
এর বেশি কি চাও!!!!!!!
কবতে ভালো হইছে +++++
লেখক বলেছেন: আমি কিছু চাইনি। কবিতার ছেলেটা চাইছে
আমাকে বলো কেনো!!
মুতাসিম বলেছেন:
তাড়াতাড়ি..
লেখক বলেছেন: আজ তৈরি করে দিবো।
লেখক বলেছেন: ধইন্যা পাতা কাছিম ![]()
(তবে আমার ব্যক্তিগত মতামত হলো, প্রমীত ভাষায় দিলে ভালো হতো।)
লেখক বলেছেন: তুমি ঠিক বলছো। তাই করবো। এই কবিতা টা আমার ভাল লাগেনি। পোষ্ট বাড়ানোর জন্য দেয়া। তুমি অনেক দিন কবিতা দাও না। তোমার কবিতা মিস করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ। আমি ভাল আছি। আপনি কেমন আছেন? একদম দেখিনা যে?
প্রস্তুতি নিয়ে কবিতা পড়তে শুরু করলাম ।
পুরো লাইনটা পড়লাম শুদ্ধ উচ্চারণে , শেষ শব্দে গিয়ে আটকে গেলাম ।এভাবে আরও ২/১ টা লাইন , এরপর থিতু হলাম ।
চমৎকার লিখেছেন , ভালো লাগলো ++
তানজিলা হক বলেছেন:
আমি কখন আবার তোমাকে বললাম!!!!আমিতো ঐ খোকাটারে বললাম।আমি কি একবারো ইয়ে পাখি বলেছি
নিজেদের যে তোমরা কি ভাবো.........খালি মানুষ তোমাদের নিয়ে ভাবে!!!!!!!!!!!!
বিবর্তনবাদী বলেছেন:
নাদু ভাই, মারাত্বক লিখছেন। খুব ভাল লাগল।
প্রাণ চানাচুর বলেছেন:
ভাল
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো লাগলো.........অনেক সুন্দর।মনটা ছুঁয়ে গেলো।কেমন আছো?সব খবর ভালোতো?
শুভেচ্ছা নাও।
লেখক বলেছেন: আপমি ভাল আছি আপু। তুমি কেমন আছো? ভাল থেকো অনেক।
কালপুরুষ বলেছেন:
ভাল হয়েছে লেখা।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা।
কৃষ্ণকলি বলেছেন:
আমার সুপ্রিয় ব্লগার বন্ধুর ব্লগে আপনার মন্তব্য দেখলাম। সে একটু অবাক হয়েছে। আমাকে জানালো একটু আগে। তার পাল্টা মন্তব্যটা আপনাকে পড়ার জন্য তিনি অনুরোধ করেছেন।
লেখক বলেছেন: কে সে?
কৃষ্ণকলি বলেছেন:
দুঃখিত এই মন্তব্যটা আপনার জন্য নয়।
আশরাফ মাহমুদ বলেছেন:
একটার বেশী + দিতে না পারায় লজ্জিত।
লেখক বলেছেন: আপনাকে জটিল ধন্যবাদ। ![]()
প্রীটি সোনিয়া বলেছেন:
অনেক ভাল লাগলো কবিতা....ভাল থেকেন।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
ফটুকটা খুব পছন্দ হইছে।আর তোমার পদ্যতো অলটাইম ফাস্টকেলাস।তো ভালো আছো?দিনকাল কেমন যায়?খুব ব্যাস্ত থাকো নাকি?
লেখক বলেছেন: ফিরলা কবে? আছো কেমন? আমি আছি কোন মত।
নিলা বলেছেন:
কবিতার থিমটা ভালো লাগলো। একটা চাপা কষ্ট! একটা অস্পষ্ট আকুতি! মনটা বিষন্ন করে দিলো। ছবিটা অনেক সুইট.......ছেলেটাকে দেখে কেমন যেনো মায়া লাগছে। অদৃশ্য আদর পাঠিয়ে দিলাম। আপনি ভালো থাকবেন। সব চাওয়াই যেনো পূরন হয়। শুভ কামনা রইলো।
(আর হ্যা, ভাষাটা অন্য রকম হলে আরো বেশি ভালো হত।)
যাই হোক, এটা কোনো ব্যাপার না। মনের ভাব/চিন্তা ভাবনা আপনার নিজের মত করে লিখেছেন, সেটাই ভালো।
লেখক বলেছেন: এটা আসলে কবিতা লেখার জন্য লিখিনি। বলতে পারেন কবিতা নিয়ে একটা এক্সপেরিমেন্ট।
ব্লগেও দিতে চাইনি। কি মনে করে যেন দিলাম। তবুও ভাল লেগেছে জেনে ভাল লাগছে। আপনি ভাল থাকবেন। ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














কি খাও ছবি বা পাও কই?





লেখা ভাল হইচে, সুস্বাদু..........নাদু নাদু নাদু