আমার প্রিয় পোস্ট

কিচ্ছু বুঝি না

জীবন যখন থমকে দাঁড়ায়

৩১ শে মে, ২০০৮ রাত ১২:৪৩

শেয়ারঃ
0 0 0

জীবনে সম্পর্কের টানপোড়নে পড়েনি এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে। হয়তো আমরা কেউ স্বীকার করবো কেউ করবোনা। কিন্ত এই সময়টা আমরা তেমন কারো সহানুভূতি পাইনা। বরং ছেকু, দেবদাশ এইসব উপহাস করি। কম দুঃখে আমার জেমস দাদা আর গায়নি, পৃথিবীকে এই টকু অনুরোধ হায়! উপহাস কররো না নিয়ে হৃদয়, দেবদাশ বলোনা আমায়। যারা এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তাদের এই সময়ের থেকে বের হয়ে আসার জন্য কয়েটি টিপস।

১। প্রথমে চিন্তা করুন সম্পর্কটা কেমন করে ভেঙ্গে গেল এবং কেন ভেঙ্গে গেল। আপনাকে একটা বিষয়ে খুব ভাল ভাবে পরিস্কার হতে হবে যে, এটা আপনার একার কোন দোষ না অথবা এখানে আপনার কোন দোষই ছিল না। আপনি যখন এটা চিন্তা করবেন তখন এটা আপনার কাছে সবকিছু পরিস্কার হয়ে যাবে যে একটি সম্পর্ক তৈরী করতে দুইজন মানুষের দরকার হয় কিন্তু এটা ভেঙ্গে ফেলতে একজন নীতিহীন মানুষই যথেষ্ট। এই চিন্তা গুলি হয়তো ভবিষ্যতে আপনাকে আবার ভুল সিদ্ধান্ত নেয়া থেকে বাঁচাবে।

২।আপনার কষ্টগুলোকে উপেক্ষা করবেন না। যদি আপনার কাঁদতে ইচ্ছে করে তবে মন খুলে কাঁদুন। কষ্ট পাওয়া, নিজেকে একদম একা মনে করা, জীবনের সব কিছু ওলট পালট হয়ে যাওয়া, এসব আপনার মনে হওয়া খুবই স্বাভাবিক। তবে এখানে যে আপনার নিজেরও একটু হাত ছিলো সেটা ভাবা কিন্ত অন্যায় নয়। তবে এটা আপনাকে অবশ্যই মানতে হবে যে, এপনি আসলেই একজন ভাল মানুষ এবং আপনার সাথে যা করা হয়েছে সেখানে আপনার করার তেমন কিছুই ছিল না। তবে এটুকু যদি স্বীকার করেন যে আপনিও এর কিছুটা হলেও দায়ী তাহলে সব কিছু ভুলে যেতে আপনারই সুবিধা হবে।

৩। তার সাথে সব যোগাযোগ একেবারে বন্ধ করেদিন। অবশ্যই দেখা করবেন না। ফোন, ম্যাসেন্জার সবকিছু থেকে তাকে মুছেদিন। অনেক সময় আমরা বলি যে, আমরা ভাল বন্ধু হয়ে থেকে যাবো। এই কাজটি কখনো করতে যাবেন না। যতদিন পর্যন্ত না তাকে আর দশটা মানুষের মত ভাবতে পারবেনা ততদিন কোন যোগাযোগ করবেন না।

৪। সবকিছু মাথা দিয়ে চিন্তা করুন। যতবার খুশি যুক্তি দিয়ে এটা চিন্তা করুন ঠিক কোন কোন কারনে এই সম্পর্কটা টিকেনি। চিন্তা করলে দেখবেন এর পিছনে নিশ্চয় কোন একটা কারন আছে যেটা অদৌ ভাল কিছু না। আপনি হয়তো তার সাথে কিছু ভাল সময় কাটিয়েছেন কিন্তু শুধু এটাই একটা সম্পর্ক টেনে নিয়ে যাবার জন্য যথেষ্ট না। সত্যিকার ভাবেই এই সম্পর্ক আপনার জন্য ভাল কিছুই বয়ে নিয়ে আসতো না।

৫। আপনার রাগ ও ঘৃনা গুলোকে মোকাবেলা করুন। এই সময়টা আপনি রাগে অন্ধ হয়ে থাকবেন। এটাই স্বাভাবিক। আপনার এই রাগ বা ঘৃণা কতটা তীব্র হবে এবং কতদিন এটা আপনাকে ভোগাবে তা নির্ভর করে কখন, কোথায় এবং কিভাবে আপনাদের ছাড়াছাড়িটা হয়েছে তার উপড়। আপনার জীবনের এই সময় গুলো নষ্ট করে দেবার জন্য তাকে শাস্তি দিতে ইচ্ছা করবে। মনে হবে আপনি এটা কোন মতেই মেনে নিতে পারছেন না। নিজেকে ঘৃনা করতে ইচ্ছা হবে। প্রথমে আপানর এই অনুভূতি গুলোকে ঝেটিয়ে বিদায় করুন। যাকে আপনি কোন ভাবেই ঠিক করতে পারেনি তার উপড় রাগ করে নিজেকে ছিন্নভিন্ন করার কোন মানে হয়না।

৬। ভাল বন্ধুদের সাথে কথা বলুন। একজন ভাল বন্ধু সব সময়ই আপনাকে বুঝবে। সব সময় তাদের আশেপাশে থাকুন যারা আপনাকে ভালবাসে, যারা আপননাকে বুঝতে পারে। তাদের ভালবাসায় আপনি আবার বুঝবেন আপনি একা নন। আপনাকে সবাই ভালবাসে এবং আপনি ভালবাসা পাওয়ার মত একজন মানুষ।

৭। আপনার অনুভূতি গুলোকে লিখুন। গল্প, কবিতা, নিজের ভাবনা, অনুভূতি যা ইছে করে তাই লিখুন কিন্তু নিজের অনুভূতি গুলোর সাথে সৎ থাকবেন। কে কি মনে করলো তাতে কিছু আসে যায় না। এক সময় আপনি অবাক হয়ে লক্ষ করবেন আপনি আপনার নিজের জীবন থেকেই অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখছেন। জীবনে একটা সম্পর্ক টিকেনি তার মানে এই না যে, আপনি জীবনে যা হতে চান সেটার রাস্তায় এটা বাধা হয়ে দাঁড়াবে। জীবনের ভুল থেকে শেখার রাস্তা কখনো বন্ধ করবেন না।

৮। সব কিছু একদম পরিস্কার করে ফেলুন। একটার শেষ মানেই আর একটা নতুন জীবনের শুরু। নিজের সব কিছু পরিস্কার করে নতুন কিছু আসবার জায়গা করে দিন। উপহার, চিঠি, ছবি সহ যা কিছু আছে সবকিছু একেবারে নষ্ট করে ফেলুন। এগুলো আপনাকে শুধু একই জায়গার বন্দি করে রাখার চেষ্টা করবে। আপনি আপনার মুক্ত চলার পথে এগুলোকে কখনো বাধা হয়ে আসতে দিবেন না।

৯। সময় কে উপভোগ করুন। অনেক সময় কিছু জিনিষ আছে যেমন কিছু গান বা কোন জায়গা বা কোন ছবি যা আপনাকে আপনার পুরোনো সম্পর্কের কথা মনে করিয়ে দেবে যা আপনাকে অনেক মনকে আরও খারাপ করে দেবে। সেগুলোকে পাত্তা না দিয়ে সময়টাকে উপভোগ করুন। সেই খারাপ স্মৃতির গুলোকে বদলে ফেলে নতুন স্মৃতি তৈরী করুন ভবিষ্যতের জন্য।

১০। জীবনের সবখানে আনন্দ খুজে নিন। সেটা হতে পারে বন্ধুদের সথে আড্ডা দেয়া, পরিবারের সাথে সময় কাটানো, কোথাও ঘুরতে যাওয়া কিংবা ভাল কোন বই পড়া বা সিনেমা দেখা। যে কোন কিছুই হতে পারে। আপনার সব চেয়ে ভাল প্রতিশোধ নেয়া হবে নিজে সবচেয়ে ভাল থাকা।

১১। কখনো নিজেকে নিষ্ক্রিয় রাখবেন না। নিজেকে ব্যাস্ত রাখুন। নিয়মিত শরীর চর্চা করুন। প্রতিদিন সময় করে কিছু সময় দৌড়ান অথবা খেলাধুলা করুন। এগুলো আপনার মনকে একদম ফ্রেস রাখবে আর আপনার রাগ ঘৃণা গুলোকেও আস্তে আস্তে কমিয়ে দেবে।

১২। যেতে দিতে শিখুন। যে চলে গেছে তাকে নিয়ে মন খারাপ করে থাকার কোন মানে হয় না। হয়তো তার সাথে আপানার অনেক কিছু মিল ছিল বা তার অনেক কিছু আপনার ভাল লাগতো। নিজেকে অভিনন্দিত করেন যে আপনি তাকে ভালবেসে ছিলেন কিন্তু সেটা সে ধরে রাখতে পারেনি। এটা তার ব্যার্থতা। আপনি ভালবেসে যে কোন জনকেই সুখী করতে পারবেন। হয়তো এইবার আপনার ভালবাসা আপনাকে কিছু দেয়নি কিন্তু হয়তো পরের বার আপনি আপানার সত্যিকার ভালবাসা খুজে পাবেন।

১৩। সময় নিন। এমন একজনকে খুজুন যাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং যার কাছে গেলে মনটা ভাল হয়ে যায়। এতে যত সময় লাগে লাগুক। একজন ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভাল। হয়তো একদিন আপনি আপনার জন্য সঠিক মানুষটি খুজে পাবেন।

১৪। সব কিছু ইতিবাচক ভাবে চিন্তা করুন। আপনি এখন স্বাধীন, অতএব আপনি যে কারো সাথে ঘুরতে পারেন। নিজের ইচ্ছা মত মজা করতে পারেন, আপনাকে কেউ কোন কথা শুনাতে পারবে না। নিজেকে পরিবর্তন করুন যা আপানর চিন্তাধারা কেও পরিবর্তন করবে। নিজেকে নতুন করে সাজান। অন্যের মতামতকে সন্মান করুন এনং নিজের প্রতি সৎ থাকুন সব সময়।

১৫। এই শেষ কথাটি আমি বিশেষ ভাবে বলবো সে কখনো আর তাকে ফিরে নেবার চিন্তা মাথায় রাখবেন না। আপনি যদি মনে করে থাকেন যে, সে তার ভুল বুঝতে পারবে এবং ফিরে আসবে তারপর আপনি তাকে আবার ফিরে নিবেন তাহলে এটা থেকে আপনি কোন দিন বের হয়ে আসতে পারবেন না। যে একবার যেতে পারে সে বারবার চলে যাবে। যা চলে গেছে তা গেছে, সেটা একদম মাথা থেকে বের করে দিবেন।




পোষ্টটা দোস্ত প্রিয়তিকে উৎসর্গ করলাম।

 

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৮ রাত ১২:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩১ শে মে, ২০০৮ রাত ৩:১১

লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল।

২. ৩১ শে মে, ২০০৮ রাত ১:১৯
একরামুল হক শামীম বলেছেন: অনেক কিছু জানলাম নাদান ভাইজান।
৩১ শে মে, ২০০৮ রাত ৩:১১

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম :)

৩. ৩১ শে মে, ২০০৮ রাত ১:৩১
চানাচুর বলেছেন: পোস্টে প্লাস।

আপনি ছ্যাকা খাওয়ার পর মানুষের মানসিক অবস্থা বুঝে সে অনুযায়ী পোস্ট দিয়েছেন। সেটা ভালো পদক্ষেপ, আপনার মহত্বের পরিচয় পাওয়া যায় তবে আপনার সব কথার সাথে একেবারেই একমত হতে পারলাম না। কারণ আমি আমি ছ্যাকা খেয়েছি, এটা কেন মনে করবেন!

প্রতিটা মানুষের প্রেম করার আগে চিন্তা করা উচিত, আমি এর সাথে প্রেম করছি ঠিক আছে তবে এর সাথেই যে আমার সম্পর্ক রাখতে হবে সেরকম কোনো কথা নাই। এইটা শুধুই ফান। এবং তার প্রেমিক/প্রেমিকার মাথায় একটা বীজ বপন করতে হবে যে, এই সম্পর্কটা নাও এগোতে পারে পরে। তবে মাথায় কখনই চারাগাছ লাগানো যাবে না, তাহলে সমস্যা আছে। সে যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতি হয় তাহলে আপনি কি চান সে খুব ভালোভাবে বুঝবে আর যদি বোকা হয় তাহলে আর করার কি আছে! আর ছ্যাকা খাওয়াটা দূরে থাকুক, ছ্যাকা কেন খাবেন!

আর একটা কথা কি বোকারাই ছ্যাকা খায় এবং এই বোকাগুলোকেই বার বার প্রেমে পড়তে দেখা যায়। মানে বোকারা কথায় কথায় প্রেমে পড়ে, আর ছ্যাকা খায়। তাতে কার কি করার আছে। ছ্যাকা তো তাদের খেতেই হবে, কি আর করা।

আমার কথাগুলো খুব খারাপ রূঢ় মনে হলেও এটাই চরম বাস্তবতা। আমার কথা মত যদি কেউ চলে, তাহলে তার কোনো লাভ না হোক কিন্তু কোনো ক্ষতি হবে না।
আর প্রেম করার সময় অবশ্যই কোনোকিছু মানুষকে সো করা যাবে না। কিন্তু বোকাদের মানুষকে সো করতেই দেখা যায় যার কারণে পরবর্তিতে যখন তারা ছ্যাকাটা খায় তখন সেটা তাদের কষ্টের কারণ হয়।

৩১ শে মে, ২০০৮ রাত ৩:২২

লেখক বলেছেন:

চানাচুর আমিতো কিছু মনে করিনি। সব কিছুতো তুমি মনে করলা :)
তুমি ছ্যাকা খেয়েছো সেটা আমি মনে করেছি, এই জিনিষটাও তুমি মনে করলা আর আমি যে ছ্যাকা খেয়েছি সেটাও তুমি মনে করলা। আমার দোষটা কোথায় ভাই বলোতো? আর প্রেম বিষয়ে তোমার সাথে (যদি এই তুমি চানাচুর হয়ে থাকো।) আলোচনা কর্তে ইচ্ছে করছে না। তুমি ছোট মানুষ আর একটু সময় নাও দেখবা সব বুঝতে পারছো। পৃথিবীতে যারা ভালবেসে সব হারাতে পারে তারাই প্রেম করে। হিসেবের মানুষের কপালে প্রেম জোটেনা।

৪. ৩১ শে মে, ২০০৮ রাত ২:৩৪
চানাচুর বলেছেন: ১ নং এ বলেছেন, একটি সম্পর্ক তৈরী করতে দুইজন মানুষের দরকার হয় কিন্তু এটা ভেঙ্গে ফেলতে একজন নীতিহীন মানুষই যথেষ্ট।


এর মানে কি এই দাড়ায়, যখন আপনার সাথে সে প্রেম করেছে তখন সে নীতিবান, আর যখন সে সম্পর্কটা শেষ করেছে তখন সে নীতি বর্জিত!!
৩১ শে মে, ২০০৮ রাত ৩:২৭

লেখক বলেছেন: ভাইরে তুমি এত ক্ষেপছো কেন বলোতো! দুজন মানুষ, একে অন্যকে চিনতেতো একটু সময় দিবা। নাকি? :)

(চিন্তা করছি সত্যি চানাচুর নাকি এটা)

৫. ৩১ শে মে, ২০০৮ রাত ৩:৫১
প্রীটি সোনিয়া বলেছেন: ওয়াও ফ্যান্টাস্টিক .....:) অসাধারণ কথা গুলো....শিখার বিষয় আছে অনেক.....আমি এগুলোর অনেক কিছুই নিজের জীবনে মেনে চলি.....এতে জীবনটা অনেক সহজ লাগে নিজের কাছে। চলার পথে কোন বাধা লাগে না.....যে চলে যাবার সে জীবনের যেকোন বাঁকে এসে আপনাকে একা ফেলে চলে যাবেই...তাদের জন্য কখনো মন খারাপ করে থাকতে নেই।

অনেক অনেক অনেক ভাল লাগলো কথা গুলো....যেন একদম মনের মধ্যে গেঁথে গেল.....প্রিয়তে রাখলাম।
৩১ শে মে, ২০০৮ ভোর ৬:২০

লেখক বলেছেন: ভাল লাগলো সোনিয়া আপনার কথা গুলো শুনে। একটা কথা সবাই বলে না..

If you love someone, set her free...If she comes back, she's yours, If she doesn't, she never was....

এই পোষ্ট কারো উপকারে লাগলেই আমি খুশি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৬. ৩১ শে মে, ২০০৮ ভোর ৬:১১
নিলা বলেছেন: অনেক গুছিয়ে লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ এমন একটা অসাধারন পোষ্ট দেবার জন্য। আপনিও ভালো থাকবেন, সুন্দর কাটুক আপনার প্রতিটা সময়।
৩১ শে মে, ২০০৮ ভোর ৬:২৩

লেখক বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন নিলা। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৭. ৩১ শে মে, ২০০৮ সকাল ৭:৪২
েজবীন বলেছেন: ভালো হয়েছে লেখাটা অনেক.....

৩১ শে মে, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: ধইন্যপাতা :)

৮. ৩১ শে মে, ২০০৮ সকাল ৭:৫২
আলী আরাফাত শান্ত বলেছেন: জনগুরুত্বপূর্ন পোষ্ট।কিছু আগে থেকে জানা ছিল আর কিছু নতুন জানলাম।খুব গুছিয়ে লেখছো।
৩১ শে মে, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন: জাতির জন্য কিছু করার জন্য দিলাম ;) তুমারে ধইন্যাপাতা।

৯. ৩১ শে মে, ২০০৮ সকাল ১০:০৬
প্রিয়তি বলেছেন: জনগুরুত্ব পূর্ন পোষ্ট। আর কারো কাজে না আসুক আমার কাজে আসবে। হে হে :)

তুমি কবে থেইকা ছেকুবিষারদ হইলা... আগে জানলে তুমার কাছেই চিকিৎসা নিতাম..ফিরি .....

থেংকু আমার নামে উৎসর্গ করিবার জন্য...কত ভাল..:):)

লেখা গুছিয়ে লেখছ তাই পড়তে আরো ভাল লাগছে, বাইদাওয়ে আমি একটা ভিডিও দিতে চাচ্ছিলাম, কিন্তু শো করছে না কেন?
প্রবলেম টা ধরতে পারছি না।
৩১ শে মে, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: তোমাগো জন্যই দিলাম। :) কাজে যে আসবে আমি জানতা, ;) ভাল লাগছে এই জন্য ধইন্যাপাতা। আশাকরি তোমার সব সমস্যার সমাধান হইছে।

১০. ৩১ শে মে, ২০০৮ সকাল ১০:৫০
চানাচুর বলেছেন:
কারণ আমি আমি ছ্যাকা খেয়েছি, এটা কেন মনে করবেন!

এই কথাটার পরিবর্তে হবে, নিজেকে কেউ ছ্যাকাখোড় কেন মনে করবে?


৩১ শে মে, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: জ্বি আচ্ছা।

১১. ৩১ শে মে, ২০০৮ সকাল ১০:৫০
মাহবুব সুমন বলেছেন: নাদু, লেখাটা ভালো লাগলো।
৩১ শে মে, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

১২. ৩১ শে মে, ২০০৮ সকাল ১০:৫৪
চানাচুর বলেছেন:
লেখক বলেছেন: ভাইরে তুমি এত ক্ষেপছো কেন বলোতো! দুজন মানুষ, একে অন্যকে চিনতেতো একটু সময় দিবা। নাকি? :)

(চিন্তা করছি সত্যি চানাচুর নাকি এটা)


আমি ক্ষেপলাম কই? আর আমি চানাচুর না এটা কি ধরনের কথা? আপনার যদি পছন্দ না হয় তাহলে কমেন্ট মুছে দিতে পারেন।
৩১ শে মে, ২০০৮ রাত ৮:৩৯

লেখক বলেছেন: আমার মনে হলো তাই বল্লাম। আর আমি কমেন্ট মুছি না। থাক এগুলো।

১৩. ৩১ শে মে, ২০০৮ সকাল ১১:৪২
মুহিব বলেছেন: If you love someone, set her free...If she comes back, she's yours, If she doesn't, she never was....
৩১ শে মে, ২০০৮ রাত ৮:৩৯

লেখক বলেছেন: :)

১৪. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১২:১০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: চমত্কার ... আবার ছেকা খাইলে এইটা পড়মু :)
৩১ শে মে, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: হা হা হা ...। হাসাইলা প্রতুৎ । ধইন্যাপাতা তোমাকে।:)

১৫. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১২:২২
চানাচুর বলেছেন:
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: চমত্কার ... আবার ছেকা খাইলে এইটা পড়মু :)


আমার কথাগুলো যে কতটা ঠিক তার প্রকৃষ্ট উদাহরণ হলেন এই প্রত্যুৎপন্নমতিত্ব। আমার সন্দেহ এটা আপনি না তো?




৩১ শে মে, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: তোমার সন্দেহ সঠিক। চানাচুরের অনেক বুদ্ধি। যেটা প্রতুৎ সেটাই নাদান।:)

১৬. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১২:২৬
চানাচুর বলেছেন: আমি আমার প্রতিটা কথা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলী। তাই আমার কথা একেবারে ফেলে দিতে পারবেন না।
৩১ শে মে, ২০০৮ রাত ৮:৪৪

লেখক বলেছেন: কয়বারের এক্সপেরিয়েন্স চানাচুর?

১৭. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১২:৩৪
চানাচুর বলেছেন: আপনার ১৪ ও ১৫ নম্বর পয়েন্টের সাথেও আমার যথেষ্ট প্রবলেম হচ্ছে। যত লোক যতই পাম দিক আমি দিতে পারবো না দুঃখিত।

১৪। সব কিছু ইতিবাচক ভাবে চিন্তা করুন। আপনি এখন স্বাধীন, অতএব আপনি যে কারো সাথে ঘুরতে পারেন। নিজের ইচ্ছা মত মজা করতে পারেন, আপনাকে কেউ কোন কথা শুনাতে পারবে না। নিজেকে পরিবর্তন করুন যা আপানর চিন্তাধারা কেও পরিবর্তন করবে। নিজেকে নতুন করে সাজান। অন্যের মতামতকে সন্মান করুন এনং নিজের প্রতি সৎ থাকুন সব সময়।

স্বাধীন বলতে আপনি কি বলতে চান? প্রেম করলে মানুষ পরাধীণ হয়ে যায়?!! আর প্রেম করলে যদি সে এতই কথা শোনায় তাহলে আবার নতুন কারো সাথে ঘুরে আবার বেশি কথা কেন শুনবো?



১৫। এই শেষ কথাটি আমি বিশেষ ভাবে বলবো সে কখনো আর তাকে ফিরে নেবার চিন্তা মাথায় রাখবেন না। আপনি যদি মনে করে থাকেন যে, সে তার ভুল বুঝতে পারবে এবং ফিরে আসবে তারপর আপনি তাকে আবার ফিরে নিবেন তাহলে এটা থেকে আপনি কোন দিন বের হয়ে আসতে পারবেন না। যে একবার যেতে পারে সে বারবার চলে যাবে। যা চলে গেছে তা গেছে, সেটা একদম মাথা থেকে বের করে দিবেন।


কেউ যদি তার ভুল বুঝতে পারে, তাহলে তাকে পুনরায় মেনে নিতে সমস্যা কি?
৩১ শে মে, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: ১৪। এটি একটি খারাপ সময়ের বিকল্প চিন্তা। আসল পয়েন্টা হল তুমি যে সময়ে আছে সেই সময়ের ভাল কিছু দিক খেয়াল কর। এইটা সেই সময়ের জন্য ভাল। সব সময়ের জন্য এমন হলে মানুষ বিয়ে সাদি করতো না।

১৫। তোমার মনের মধ্য যদি তাকে ফেরত নেবার সব চিন্তা নিয়ে বসে থাকো তাহলে এত কিছু করারি দরকার নাই :) আর তখন তাকে তুমি কখনই মাথা থেকে বের করতে পারবে না। কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে মাথা থেকে বের করে দেয়া। আর আমি এমন অনেক দেখছি যে একবার চলে যায় সে ফিরে এলেও ব্যাপার টা কাজ করে না। সেই জন্য একই কষ্ট মানুষ কয়েকবার করে পায়।

১৮. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১:০০
নোক্সেনডার বলেছেন:
চানাচুর বলেছেন: আমি আমার প্রতিটা কথা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলী। তাই আমার কথা একেবারে ফেলে দিতে পারবেন না।

চানাচুর দেখি অনেক জ্ঞানী :-B
তোমার এক্সপিরিয়েন্স থেকে একটা পোস্ট দাও না ভাইয়া ;)
৩১ শে মে, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: চানাচুর আমার ছোট ভাই। কি করবেন বলেন ছেলে গুলো বড় হয়ে যাচ্ছে। তাই সব কিছুতে আগ্রহ। :) আপনাকে ধন্যবাদ।

১৯. ৩১ শে মে, ২০০৮ রাত ৮:২৪
আসিফ আহমেদ বলেছেন:
ভালো লেগেছে।

তবে কোন সময়ের জন্যই একেবারে রিজিড না হওয়াই ভালো। ঠান্ডা মাথায় নিজের মনটাকে পড়লে অনেক সমাধান পাওয়া যায়।

+
৩১ শে মে, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: সবার তার নিজ্বস্ব পদ্ধতি তার নিজেকে ভাল রাখার। আমার মনে হয় সে তারটা নিজেরটা সবচেয়ে ভাল বুঝতে পারে। আমি শুধু কিছু গাইড লাইন দিলাম। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। আপনাকে ধন্যবাদ.

২০. ৩১ শে মে, ২০০৮ রাত ৮:২৫
আসিফ আহমেদ বলেছেন: কেউ যদি তার ভুল বুঝতে পারে, তাহলে তাকে পুনরায় মেনে নিতে সমস্যা কি?

চানাচুরের এই কথাটায় আমারো সমর্থন।
৩১ শে মে, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: চানাচুরকে দেয়া জবাবটা আপনার জন্যও। ভাল থাকবেন।

২১. ৩১ শে মে, ২০০৮ রাত ১০:৫৬
মুকুল বলেছেন: দারুণ লিখছো দোস্ত! কাজে ‍লাগবে। বারে বারে পড়ার মত লেখা। :)

(তুমি নিজে মাইনা চলো তো?) ;)

*****
২২. ৩১ শে মে, ২০০৮ রাত ১০:৫৭
মুকুল বলেছেন:
"১২। যেতে দিতে শিখুন। যে চলে গেছে তাকে নিয়ে মন খারাপ করে থাকার কোন মানে হয় না। হয়তো তার সাথে আপানার অনেক কিছু মিল ছিল বা তার অনেক কিছু আপনার ভাল লাগতো। নিজেকে অভিনন্দিত করেন যে আপনি তাকে ভালবেসে ছিলেন কিন্তু সেটা সে ধরে রাখতে পারেনি। এটা তার ব্যার্থতা। আপনি ভালবেসে যে কোন জনকেই সুখী করতে পারবেন। হয়তো এইবার আপনার ভালবাসা আপনাকে কিছু দেয়নি কিন্তু হয়তো পরের বার আপনি আপানার সত্যিকার ভালবাসা খুজে পাবেন।"

:(
২৩. ৩১ শে মে, ২০০৮ রাত ১১:১৩
মানুষ বলেছেন: ছ্যাঁকা পরবর্তি টিপস কি নিজ অভিজ্ঞতা হইতে লিখছো নাকি
২৪. ০১ লা জুন, ২০০৮ রাত ১২:০০
মৈথুনানন্দ বলেছেন: চানাচুরকে খেপিও না - ডালভাজা হয়ে যাবে! আর তোমার দোস্তকে জল্দ সে জল্দ টায়পিং ইশকুলে ভর্তি করাও!! আছো তো একই প্রভেন্সে - তাই না? ;)
২৫. ০১ লা জুন, ২০০৮ রাত ১২:০৭
প্রিয়তি বলেছেন: হা হা..দা ভাল বলছো...

চানাচুর ভাই...মানুষের স্বভাব কখনো বদলায় না...ভুল তো সবাই করে কিন্তু কিছু ভুল আছে যা করলে..সেটাকে মেনে নেয়া অনেক কষ্টকর হয়ে যায়, যে কোন সম্পকে বিশ্বাস খুব বড় জিনিস, এটা একবার কেও নষ্ট করে দিলে তা ঠিক হ্য় না...

২৬. ০১ লা জুন, ২০০৮ রাত ১২:২৪
স্বাপ্নিক বলেছেন: ভয় পাইছি! জটিল গবেষনা করছেন দেখা যায় ...
২৭. ০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
উত্তরাধিকার বলেছেন:
সুপার পোস্ট। :)

অনেক দেরীতে পড়লাম। তাই সরি। :(

চমৎকার হয়েছে।
২৮. ০৩ রা জুন, ২০০৮ বিকাল ৪:৫০
সিক্স স্ট্রিং বলেছেন: নাদান ভাই সময় এর অভাবে পুরোটা পড়া হয় নাই , তয় জটিল লিখছেন :d
২৯. ০৪ ঠা জুন, ২০০৮ দুপুর ২:৪৫
মুতাসিম বলেছেন: ভাইয়া দিল না কেউ। eot টা সময় পেলে একদিন বানিয়ে দিয়েন। দিনকাল কেমন যাচ্ছে ?

motasim_rahman at yahoo.com
৩০. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ২:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: সবকিছু কি আর যুক্তি তর্ক দিয়া চলে ?

হাফপেন্টচুরি কর্বি কবে চাচা ?? অপেক্ষায় তো দিন গুন্তাছি ...
৩১. ০৬ ই জুন, ২০০৮ রাত ১০:৫৩
তানজিলা হক বলেছেন: অনেক জরুরি পোস্ট
এইটা ফলো করলে অনেকই উপকৃত হবে
আমার মনে হয়।

পরবর্তি পোস্ট কবে আসিবে??
৩২. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:০২
ছায়ার আলো বলেছেন: যথারীতি ভালো। (কিন্তু এইবারের টপিক টা ইট্টু সেন্সিটিভ!)

আমার কাছে সবচে ভাল লাগলো এই লাইন টা -

"জীবনের ভুল থেকে শেখার রাস্তা কখনো বন্ধ করবেন না।"

এইটা শুধু প্রেম/হাবিজাবী না... অন্য অনেক কিছু যেমন বন্ধু, ক্যারিয়ার...আরো অনেক কিছুতে এপ্লিকেবল।
৩৩. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:০৫
ছায়ার আলো বলেছেন: আরেকটা কথা...পোস্টের টিপস গুলান কি জীবন থেকে নেয়া? ;)
৩৪. ০৯ ই জুন, ২০০৮ রাত ৯:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: কি রে !! কবে দিবি পোস্ট ?? আজব !!
৩৫. ১৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
চিকনমিয়া বলেছেন: জরুরী জনগুরুত্বপূর্ন পুষ্ট:(
পেলাচ

আবারো পড়মু:)
৩৬. ১৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
চিকনমিয়া বলেছেন: পোস্টটি আপনার পছন্দের তালিকায় সংযুক্ত করা হয়েছে
৩৭. ২৪ শে জুন, ২০০৮ সকাল ৮:৪০
ছায়ার আলো বলেছেন: কি ব্যাপার নাদু? নতুন পোস্ট কই???
৩৮. ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৬
কাল্‌বেলা বলেছেন:
অনেক দেরিতে পড়লাম। ইনফ্যাক্ট অফলাইনে কালই পড়ছিলাম। সুপার্ব, কাজে দিবে মনে হচ্ছে।

কেমন আছেন?
৪০. ২৯ শে জুন, ২০০৮ ভোর ৪:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: যাস্বালা ... কাছিমে আগেই কাম সাইরা ফেলসে !!
শোন .. তোরে যা কওনের ইয়াহুতেই কৈছি .. এইখানে আর গালিগুলা দিতে চাইতাছিনা ।
ভালোয় ভালোয় ফিরা আয় , বিয়ার জন্য টেকা জমাইতাসোস ভালো কথা , তাই বইল্যা বন্ধুগো ভুইলা যাইতে হৈবো !!
তোরে তো এমন ভাবি নাই রে !!

যাউগ্গা ... """হেপ্পি বাড্ডে""" !!
৪১. ২৯ শে জুন, ২০০৮ সকাল ৯:০৩
বিবর্তনবাদী বলেছেন: অনেক অনেক দিন পরে, নাদু ভাই আইল তার ব্লগ ঘরে।

~ শুভজন্মদিন ~
৪২. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৯
পুসকি বলেছেন: Happy Birthday নাদান ভাইয়া:):):)

লেখা গুলো পড়ে খুব ভাল লাগল...........কিন্তু কষ্টের মুহূর্ত গুলোতে কষ্ট নিয়েই এতো ব্যস্ত থাকি........আর কোনো কিচ্ছু ভাল লাগে না.......
এই সময় গুলো তে দরকার খুব ভাল একটা বন্ধু। যে শুধু আপনার জন্যই angel হয়ে আসবে।

সরি.....বেশী বলে ফেললাম না তো:(

++++++++++:)
৪৪. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
নিবিড় অভ্র বলেছেন: পুসকি বলেছেন: Happy Birthday নাদান ভাইয়া

লেখা গুলো পড়ে খুব ভাল লাগল...........কিন্তু কষ্টের মুহূর্ত গুলোতে কষ্ট নিয়েই এতো ব্যস্ত থাকি........আর কোনো কিচ্ছু ভাল লাগে না.......
এই সময় গুলো তে দরকার খুব ভাল একটা বন্ধু। যে শুধু আপনার জন্যই angel হয়ে আসবে।

সরি.....বেশী বলে ফেললাম না তো

++++++++++
৪৬. ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৪:১৯
নিহন বলেছেন: নিলা বলেছেন: অনেক গুছিয়ে লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ এমন একটা অসাধারন পোষ্ট দেবার জন্য। আপনিও ভালো থাকবেন, সুন্দর কাটুক আপনার প্রতিটা সময়।
৪৯. ০৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: বেশ ভালো পোষ্ট।
ভালো লাগলো

কাজে লাগবে .........প্রিয়তে।
৫০. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ২:০১
আরিফুর রহমান বলেছেন: ছ্যাকা খাইসে নাকি পোলাডা!
৫১. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৪
তানজু রাহমান বলেছেন: ভারি ভারি কথা।
মনটা কেমন হয়ে গেল :|
৫২. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:১১
চিকনমিয়া বলেছেন: ওরেরেররেরে!!! নাদু, কিমুন আচো??
আইজকা সবডিরে দেকতাচি, ওরেরেররে!!!:)
৫৩. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৬
ছায়ার আলো বলেছেন: তুমিতো মহা পাজি!
কারো কমেন্টের রিপ্লাই দাওনা!
আইসাই আবার ফুট্টুস?!!
৫৪. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৯
একরামুল হক শামীম বলেছেন: ছায়ার আলো বলেছেন: তুমিতো মহা পাজি!
কারো কমেন্টের রিপ্লাই দাওনা!
আইসাই আবার ফুট্টুস?!!

ঠিক...
নাদান ভাই আপনি কই? :(
৫৫. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: ওরে ' শালা ' কৈয়া গাইল দিতে মন্চাইতাছে ।
৫৬. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫৬
একরামুল হক শামীম বলেছেন:
বিষাক্ত মানুষ বলেছেন: বিয়ার জন্য টেকা জমাইতাসোস ভালো কথা , তাই বইল্যা বন্ধুগো ভুইলা যাইতে হৈবো !!
তোরে তো এমন ভাবি নাই রে !!

হ....বিয়া কর্তে চাইলে আমগো বলেন। আমরা দেইখ্যা চয়েস কইরা দেই। ফিরা আসেন নাদু ভাই।
৫৭. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০৭
ছায়ার আলো বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: ওরে ' শালা ' কৈয়া গাইল দিতে মন্চাইতাছে ।
৫৮. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০৮
মানুষ বলেছেন: পোলাডা উম্মে গায়েবুন হইয়া গেল
৫৯. ২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫০
পুষ্প বলেছেন: পড়লাম

জানলাম

শিখলাম।
+
+++
+

অনেক দেরিতে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি(প্লিস,মাইন্ড করবেন না):)

কেমন আছেন ভাইয়া?
৬০. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:০৭
মানবী বলেছেন: জীবন থমকে না গেলেও এই ব্লগটি থমকে গেছে মনে হয় :-*


প্রায় তিন মাস কোন নতুন পোস্ট নেই!!
আশা করি ভালো আছেন ভাইয়া।
৬১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০১
বিবর্তনবাদী বলেছেন: সামহোয়্যারে নতুন গ্রুপ এসেছে গানের কলি। আমাদের এই সামহোয়্যারইনের জনপ্রিয় পোস্টগুলোর মাঝে অন্যতম গানের কথা ভিত্তিক পোস্টগুলো। প্রতিদিনই কয়েকটা গানের কথা গান সহ পোস্ট করা হয়। অনেক বাংলা গান আছে যেগুলোর কথা ইন্টারনেটে খুঁজলে শুধু আমাদের এই সামহোয়্যারইনেই পাওয়া যাবে। মূল্যবান সেই পোস্টগুলো নানান ব্লগারদের নিজস্ব ব্লগে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলোকে এক বন্ধনে বেঁধে রাখাই এই গ্রুপের উদ্দেশ্য।

গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন
৬২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৫
রাগ ইমন বলেছেন: এলাহী ভরসা !
পর সমাচার এই যে , জনাব উম্মে গায়েবুন নাদান বিন আঞ্জানা ওরফে চাক ভুম এর "গায়েবানা ব্লগানা" মেহফিলে সকলের উন্মুক্ত (বেপর্দা নহে ) দাওয়াত কবুলের নিমিত্তে পত্রপাঠ দলে দলে যোগ দানের বা কায়দা অনুরোধ পেশ করা হইলো ।

ইহাতে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের কোন প্রকার দ্বীনই অথবা আখেরাতি আপত্তি থাকিলে তাহা অতিসত্তর কাঁটাবনের মাছের দোকানের পাশের গলির পিছন দিকে ২০ গজ বামে যোগাযোগের জন্য বলা হইলো ।

উল্লেখ্য , জনাব নাদান (চাক ভুম) অথবা উনার জীবিত অথবা বিবাহিত কোন স্ত্রী / বোন/ভাই বা বন্ধু বরাবর উনার বর্তমান সংবাদ প্রমান সহকারে পেশ কাশ থাকিলে উহা বিবেচনাধীন হইবে।

আরজ গুজার

মোছাম্মাৎ রাগ ইমন ফরিদপুরী
৬৩. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:১১
মেঘাচ্ছন্ন বলেছেন: ঈদ মুবারক !!
ভালো থেকেন ভাইয়া ।
৬৪. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:৩০
প্রীটি সোনিয়া বলেছেন: ঈদ মোবারক...ভাল থেকেন সব সময়।
৬৫. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো তোমাকে দেখে....
কেমন আছো?
মিস করি তোমাকে।
শুভকামনা।
৬৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৭
ফয়সল নোই বলেছেন:
মানুষ বলেছেন: পোলাডা উম্মে গায়েবুন হইয়া গেল


আপনার লেখা মিস করি।




 

মোট সময় লেগেছে ১.০৩২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I dont want the world 2see me, Cause I don´t think they´d understand,When everything´s made 2 b broken,just want u...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই