আমার প্রিয় পোস্ট
- সাদা - রাগ ইমন
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- মা'কে বলিস--এল আর বি - রাশেদ
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- নির্বাসন ..... (ওয়ারফেজ) - বিষাক্ত মানুষ
- আর রেখোনা আঁধারে আমায়; দেখতে দাও... (প্রসঙ্গঃ আরজ আলী মাতুব্বর-এর ধর্মদর্শন) - কানা বাবা
- ইন্টারনেটে "স্যামসদ" ডিকশনারী - তাজুল ইসলাম মুন্না
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- হাসির ঝুলি-২
(ক্লোজআপহাসি) - তুষারমানব
- কবর - সুমি
- একটি কবিতা হয়ে যাক... - সমকালের গান
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- নারীকে ক্ষমতাহীন করেছে একক ঈশ্বরের প্রবক্তারা-১ (উত্সর্গঃ জামাল ভাস্কর) - দীক্ষক দ্রাবিড়
রাখালী কাব্য
৩১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১১
শামীম পাগলা আজ আমাকে ফেসবুকে পেয়ে, কিছু একটা লিখিয়ে নিয়েই ছাড়লো। হঠাৎ করে কি লিখবো ভেবে পেলাম না। তাই কিছু দিন আগে একটা মরোক্কন গানের থেকে ভাবটা নিলাম। যদিও আমি ভাষা বুঝিনা কিন্তু সুর টা কেমন যেন করুন লাগছিল। তাই মরোক্কন বন্ধুকে গানের কথাটা বুঝিয়ে বলতে বলাতে সে ভাংগা ইংরেজিতে যেটুকু বোঝালো তাই লেখার চেষ্টা করলাম।
অনেক দিন আগে, কোন গল্প শোনা রাতে
দাদিমা শোনাতো মোরে ঘুম পাড়ানোর সাথে।
একটি রাখার ছেলে আর একটি রাখালি মেয়ে
ভালবেসে ছিল তারা সবটুকু দিয়ে।
চড়িয়ে ভেড়ার পার আর গেয়ে গান
রাখার জুরাতো সেই রাখালীর প্রান।
পাহাড়ের কোলে সেই ছোট সবুজ গাঁয়
ছোট ছোট সুখ নিয়ে তাদের দিন কেটে যায়।
এমনি কত রুপার মত শরতের রাতে
রাখালীর মাথা রেখে রাখালের কাঁধে,
হয়েছে ভোর কত স্বপ্ন চোখে নিয়ে
ভরবে উঠোন তাদের সোনালী ফসল দিয়ে।
টুকটুকে লাল শাড়ী আর নাকফুল পড়ে
রাখালী আসবে সেদিন রাখালের ঘরে।
ঘড় আলো করে আসবে কচি দুটো মুখ
এমনি স্বপ্নে ভরে থাকে রাখালির বুক।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিষাক্ত মানুষ বলেছেন:
জব্বর হৈছে রে
লেখক বলেছেন:
চাপা শুনতেও ভাল লাগে আজকাল।
বিষাক্ত মানুষ বলেছেন:
ট্রাজিডি টা লিখা ফেল । এইটাও আমরন জীবন সঙ্গী ট্রাজিডি কখনোই আমগো পিছু ছাড়বে না ... সুতরাং আমাদেরও ওকে ছাড়া ঠিক হবে না ।
লেখক বলেছেন: রুমাল নিয়ে রেডি হ! ![]()
বিহংগ বলেছেন:
পরের ট্রাজেডি .............শেষ হোক তাড়াতাড়ি/
লেখক বলেছেন: বিহংগ ....... কেমন আছেন? অনেক দিন পর দেখলাম।
খুব ভাল লাগছে দেখে।
একরামুল হক শামীম বলেছেন:
গ্রেট! গ্রেট!! গ্রেট!!!আমাদের জীবনাটাই একটা গল্পের মতো, সেখানে ট্রাজেডি আছে, বাস্তবতা আছে, আবার আনন্দও আছে।
ট্রাজেডিটা তাড়তাড়ি লিখে ফেলেনু নাদু ভাই।
পড়ার অপেক্ষায় আছি।
লেখক বলেছেন: শরফু নাকি?
লেখক বলেছেন: কেও দড়ি আনোতো গোলাপীরে আজ বাঁধবো। ও কমেন্ট কপি করছে।
বিষাক্ত মানুষ বলেছেন:
রুমাল লাগে নারে । আজকাল জায়গার জল জায়গায় শুকায়
লেখক বলেছেন: কি বলিস!!! তুইতো কিসমিস হয়ে যাবিরে!!!
লেখক বলেছেন: গান দিতে পারুম না আফা , মাফ কইরা দেন। বাকিডা দিমুনে।
একরামুল হক শামীম বলেছেন:
বিষাক্ত মানুষ বলেছেন: ট্রাজিডি টা লিখা ফেল । এইটাও আমরন জীবন সঙ্গীট্রাজিডি কখনোই আমগো পিছু ছাড়বে না ... সুতরাং আমাদেরও ওকে ছাড়া ঠিক হবে না ।
লেখক বলেছেন: গুলাবিরে পাইয়া লই। বউমারে কইতে হইবো দিনে রাতে ২ টা করে ঝারুর বাড়ি দিতে।
একরামুল হক শামীম বলেছেন:
বিষাক্ত মানুষ বলেছেন: রুমাল লাগে নারে । আজকাল জায়গার জল জায়গায় শুকায়
বিমা গুরু ঝাতি এ বিষয়ে বিস্তারিত ঝান্তে চায়।
রাগ ইমন বলেছেন:
এলাহী ভরসা !পর সমাচার এই যে , জনাব উম্মে গায়েবুন নাদান বিন আঞ্জানা ওরফে চাক ভুম এর "গায়েবানা ব্লগানা" মেহফিলে সকলের উন্মুক্ত (বেপর্দা নহে ) দাওয়াত কবুলের নিমিত্তে পত্রপাঠ দলে দলে যোগ দানের বা কায়দা অনুরোধ পেশ করা হইলো ।
ইহাতে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের কোন প্রকার দ্বীনই অথবা আখেরাতি আপত্তি থাকিলে তাহা অতিসত্তর কাঁটাবনের মাছের দোকানের পাশের গলির পিছন দিকে ২০ গজ বামে যোগাযোগের জন্য বলা হইলো ।
উল্লেখ্য , জনাব নাদান (চাক ভুম) অথবা উনার জীবিত অথবা বিবাহিত কোন স্ত্রী / বোন/ভাই বা বন্ধু বরাবর উনার বর্তমান সংবাদ প্রমান সহকারে পেশ কাশ থাকিলে উহা বিবেচনাধীন হইবে।
আরজ গুজার
মোছাম্মাৎ রাগ ইমন ফরিদপুরী
হুজুরে পাক দেওয়ানবাগী চাঁন্দের তাড়কার পানিপড়া খাইয়া আপনার প্রত্যাবর্তনে দেশ ও জাতি বিশেষ ভাবে কৃতজ্ঞ । এখন , মিলাদ মাহফিল উপলক্ষে চাঁন্দাটা দিয়া দেন , দেশ ও জাতি উপকৃত হউক ।
(লেখা সুন্দর হয়েছে )
লেখক বলেছেন: খাইছে রে, আজ আমি শেষ। ![]()
লেখক বলেছেন:
(কানে কানে কই পোলা ছেলে ভাল)
রাগ ইমন বলেছেন:
নাদু , আজকাল বিমা খবিতা লেখে । ড়াষূ তাল দেয় । " অনু কাব্য" ।এইটা কি সেই অনামিকা নামের যোড়শীকে নিয়ে সেই যে ব্যাপারটা ঐদিন যে ঘটেছিলো , সেই অনু নাকি ?
লেখক বলেছেন: ঝাতি ঝানতে ছায়। ![]()
রাগ ইমন বলেছেন:
গুলাবি , ছাড়িস না , কত্ত বড় সাহস তোর বউরে দিয়া তোরে পিটায় !!! কেন , নিজের বউ নাই
খিক খিক
লেখক বলেছেন: গুলাবি দেখ তোরে অন্যের বউয়ের পিটানি খাইতে কয়। ![]()
কঁাকন বলেছেন:
জাতি পরবর্তি অংশের জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করতাছে....
লেখক বলেছেন: বড়ই অভাগা জাতি ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
চান্দাখোর ফরিদপুরী রে দুদকের কাছে ধরায় দেওনের কাম
লেখক বলেছেন: আমার ভাতিজিরে দরকার আছিলো। একলা পারতেছি না।
তামিম ইরফান বলেছেন:
নাদু ভাই মনে হয় নিজের বউয়ের কথা বলছেলেখক বলেছেন: বেচারা বড়ই পেরেশানের মধ্য আছে বুঝা যাইতেছে ![]()
লেখক বলেছেন: ![]()
গুলাবীর জন্য
বিষাক্ত মানুষ বলেছেন:
অনামিকা তুমি কুতায়
তুমি কুতায় হারালে অনামিকা
তুমাকে ছাড়া সব লাগে মরিচিকা
তবুও তুমি একবারো দিলেনা দেখা
আজ হাটি চানখার পুলে একা একা
নিঠুর দুনিয়া বড়ই ফাকা
তুমি কুতায় অনামিকা
লেখক বলেছেন: বিমারে বানাইয়া চিকা
কুতার হারাইলা অনামিকা?
সে একন ব্লগ ভরায়
অনু কাব্য লিকা।
খিকজ
এস.আর.এফ খাঁন বলেছেন:
আমি কখনো ছিরাম আপনাদের মাঝে, এখন চোখটা মুছে অনেকদিন পর ফিরলাম............... যে যাই কন্ না কেন, লেখাটা আবার পরেন প্লিজ!!!এবং অথবা আমি.................,
লেখক বলেছেন: বুঝলাম না দাদা।
বিষাক্ত মানুষ বলেছেন:
'এরং' অথবা আমি -- বুঝলামনা
একরামুল হক শামীম বলেছেন:
আমাদিগ ক্লাসে অনামিকা নামীয় এক বালিকা রহিয়াছে। তাহাকে অনেকেই সংক্ষেপিত করিয়া অনু নামে ডাকিয়া থাকে।
লেখক বলেছেন: তাহার পরের ঘটনাটি কি বৎস?
বিষাক্ত মানুষ বলেছেন:
শামীম - অনামিকার দিকে গুরুমা'র দৃষ্টিতে তাকাইবা বৎস .. নইলে ...
লেখক বলেছেন: হ !! ![]()
রাগ ইমন বলেছেন:
গুলাবি , দ্যাখ , নাদু তার নিজের আর ভাবীর ছবি দিসে । ভাবীরে সালাম । নাহ, নাদু ছেলে ভালো , বউটাকে মাথায় (উপরে) করেই রেখেছে । তাহারা সুখী হউক । আমিন !
একরামুল হক শামীম বলেছেন:
হ বিমা গুরু...পুরা গুরুমা হিসাবেই মানমু নাদু ভাই, পরে সে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো
বিষাক্ত মানুষ বলেছেন:
তুমার এই ষড়যন্ত্র কোন কাজে আসবে না মোসাম্মাৎ ফরিদপুরী চান্দা খোর ড়াষু আমার জিগরি দোস্ত .. সে আলু ভর্তা সহযোগে ভাত ভক্ষন করিয়া নাক ডাইক্কা ঘুমাইতাছে আর বালিকার স্বপ্ন দেখতাছে ।
রাগ ইমন বলেছেন:
গুলাবি , তুর মাতা গ্যাচে। ঐগুলান তো কিশোরী । (সাবধান , খেকু য্যান না দ্যাখে , ফুন নাম্বার দিতে হইবো )
একরামুল হক শামীম বলেছেন:
নজরুলের একটা কবিতা আছে অনামিকা -কে নিয়েএকটা লাইন এরকম-
নামে নামে অনামিকা, তোমারে কি খুঁজিনো বৃথাই
বিষাক্ত মানুষ বলেছেন:
নাদা .. দোস্ত কিছু মনে করিস না .. তোর ফটোটা দেইখা এইটার কথা মনে পৈড়া গেল Click This Linkলেখক বলেছেন: দোস্ত কিছু মনে করিস না । আমারো মনে পৈড়া গেল ![]()
Click This Link
রাগ ইমন বলেছেন:
কিছু না শামীম , তোমার নানীদের কথা কই ।
বিমা , তুমি লুকিয়ে নান্দু আর ভাবীর ছবি তুলেছিলে !!!
নাহ , তুমি দুষ্ট
রাগ ইমন বলেছেন:
গুলাবি , কাল্লু কইয়া রেসিস্ট ভাব প্রকাশ করলা । ঐটাও মাইয়া । খালি শেডের নিচে , অনেক পিছনে একটা ছেলে আছে । তোর মাথা পুরা শ্যাষ । মাইয়ার ঝুটি দেখস না ?
আশরাফ মাহমুদ বলেছেন:
অনেকদিন পর আপনার লেখা পেলাম। পরে অংশ তাড়াতাড়ি চাই।
মানবী বলেছেন:
চমৎকার অনুবাদ!!দীর্ঘদিন পর দেয়া পোস্টটি এমন সুন্দর একটি কবিতা দিয়ে শুরু করার জন্য ধন্যবাদ শামীমকে :-) (শামীম না বললে তো পোস্ট হতোনা, তাই
আবার নিয়মতি ভাবে নাদানের সুন্দর সুন্দর সব নতুন লেখায় ব্লগ ভরে উঠবে আশা করি। ভালো থাকুন ভাইয়া।
পুসকি বলেছেন:
O chori........char mash to shes hoye gacheasole ami e akta gadha
vaia jossss hoyece lekhata................lekhata aobshsoi aaro likhben
+++++++++++++++++
প্রলয় হাসান বলেছেন:
আমি এত্তোদিন পর পাইলাম এইটার খোজঁ। আমারে মাইনাস!!জোস লেখা।+++
তয় পরের পর্ব পড়ার জন্য আসলেই মনটা আকু পাকু করতাছে!
নাদা ভাইরে অনেকদিন পর আবার দেখতে পেয়ে ভীষন ভাল লাগছে। ভয় নাই। নিয়মিত হবার জন্য বলবো না। কারন, জানি লাভ নাই।
প্রলয় হাসান বলেছেন:
পোস্টের শিরোনামে প্লাস দেয়ার অপশন থাকলে এক হাজার টা প্লাস দিতাম।
প্রীটি সোনিয়া বলেছেন:
অনেক ভাল হয়েছে....ট্রেজেডী টাও পড়তে চাই।
বিষাক্ত মানুষ বলেছেন:
তুই কৈ !!!!
জয়িতা বলেছেন:
তুমি কৈ?লেক না কেন?তুমার লেখায় ট্রাজেডি নাই এইটা মানা যায় না।লেখাটা শেষ কর।
েজবীন বলেছেন:
I dont want the world 2 see me, Cause I don´t think they´d understand, When everything´s made 2 b broken, just want u 2 know who i am...হুমকি-ধামকি মনে থাকে যেন......
শত রুপা বলেছেন:
naDanvaI Apnake khub mis kari.
রাশেদ বলেছেন:
শুভ নববর্ষ!
প্রলয় হাসান বলেছেন:
নাদু ভাই, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তোমায়। কায়মনোবাক্যে কামনা করছি, নতুন বছর তোমার জন্য হোক আরো হাসি আর আনন্দময়। সেই সাথে তোমার ব্লগের পাতা সাহিত্যের কল কাকলীতে আরো ভরে উঠুক ।
এরশাদ বাদশা বলেছেন:
খুব ভালো লাগছে আপনাকে দেখে। নিয়মিত হোন... আপনাদের ছাড়া ভালো লাগেনা।
রাগ ইমন বলেছেন:
নিজে তো কিছু লিখলে না হে ! মর্মাহত হইলাম
অরন্য সময় বলেছেন:
নাদু ভাইরে রেগুলার হও। তোমায় মিস করি।
জয়িতা বলেছেন:
তোমার লেখা প্রচন্ড মিস করি।নতুন পোষ্ট দাও।তোমার নতুন লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
জয়িতা বলেছেন:
তুমারে জোর রিকুষ্ট করতেছি একখান নয়া পুষ্ট দাও।
শত রুপা বলেছেন:
বেশ লাগলো।
রুপার পালকি বলেছেন:
শুভ নববর্ষ এবং শুভেচ্ছা ।
ভাস্কর চৌধুরী বলেছেন:
মহাকালে মিলিয়ে গেল আরো একটি বছর। বাঙালীর আনন্দ-বেদনায় ১৪১৫ সাল। ১৪১৬- এর নতুন সূর্যকে বরণ করতে আজ বাঙালীর ঘুম ভেঙেছে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। নিজ সংস্কৃতির আবহে আমরা স্বাগত জানাব নতুন বছরকে। আজ সবার কণ্ঠে বেজে উঠবে আবাহনের সুর ' এসো এ বৈশাখ, এসো এসো......।'
নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ।
আপনার সুস্বাস্থ্য কামনায়---------------------------------
রাগ ইমন বলেছেন:
কই হে?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















অনামিকা আর ড়াষু কিন্তু এখন ফুচকা খাইতে গেলো । খিয়াল কইরা ।






