quran.com পবিত্র কুরআনের উপর একটি অত্যন্ত জনপ্রিয় সাইট। আমি এর আগে অনলাইনে পবিত্র কুরআন পোস্টে quran.com এর বিভিন্ন ফিচার নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। যেমন,
১) আমাদের প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলাসহ ৩০টিরও অধিক ভাষায় শেষ ঐশী গ্রন্থ পবিত্র কুরআনের অনুবাদ পাওয়া যাবে।
২)অনুবাদের সাথে সাথে আপনি তেলাওয়াতও শুনতে পারবেন। Audio মেনুতে ব্রাউজ করে সেখান থেকে আপনার পছন্দের যে কোন একজন ক্বারীর তেলাওয়াত শুনতে পারবেন।
৩)অসাধারণ সার্চিং সুবিধা আছে।
৪)পবিত্র কুরআনের Word by Word অনুবাদ যা আপনি Word by Word মেনুতে ক্লিক করে পাবেন।
বর্তমানে তারা সাইটটি আপডেট করছে এবং নতুন সাইটের বেটা ভার্সন রিলিজ করেছে। আপনি quran.com এ ব্রাউজ করে উপরে ডানদিকে New : beta.quran.com ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন ।
নতুন যে ফিচারটি আমার চোখে পড়েছে তা হলো আপনি যদি আরবী টেক্সটির উপর মাউসের কার্সারটি রাখেন তা হলে ঐ অংশটুকুর ইংরেজী অনুবাদ দেখতে পারবেন। চমৎকার তাই না! আমি ব্রাউজ করছি আপনারাও ব্রাউজ করুন। মানবতার মুক্তির সনদ শেষ ঐশী গ্রন্থ পবিত্র কুরআনকে অর্থ সহ বুঝে পড়ুন।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


