মোরা সবাই বিল গেটসের “জ়ানালা এক্সপি”ইউজ করি।

মাগার বিল ভাই এর “জ়ানালা” তো “খোলা জানালা” যে কেউই চায় উঁকি-চুঁকি দিতে পারে আর দেয়ও,শান্তি নাই।

আর এই “খোলা জানালা” দিয়া কত পুকা মাকুড় আইসা পরে আমরা বাধা দিবার পারি না।

বুজলেন না এই পুকা মাকুড় হেই পুকা মাকুড় না ইডারে মুরা কই “ভাইরাছ”। অনেকেই বুঝি আবার অনেকেই বুঝি না তাই ৩০ টেকা দিয়া “জ়ানালা এক্সপি” কিন্না আমাদের পিছির জ়ানালা-ডা বেশি কইরা খুইল্লা দেই। পুকা মাকুড় তো ডুকবই সমস্যা কিডা? দাওয়াই আছে না; এন্টিভাইরাছ। আরে মিঁয়াভাইয়েরা এন্টিভাইরাছ তো পুকা মাকুডের বাপ। কোনডা আফনার পিছিরে সুলু বানাইয়া দেয়, কেউ যায় ফাইল খাইয়া আর কতগুলান তো পিছির চৌদ্দটা না বাজানো পর্যন্ত শান্তি পায় না। পিছির চৌদ্দটা বাজলে বাজুক হাতির পুল আছে না, আইদিবি বিল্ডিং-এ পিছি লইয়া ঘুরমু দোহানে দোহানে আর কষ্টের টেকা পানিতে ফালাইয়া দিমু। এগেইন এন্টিভাইরাছ তো ফিরি পাউয়া যায় না। মাগার আমরা লাইসেন্স কি আর ক্রাক ঠিকই খুইজ্জা ফালাই। এন্টিভাইরাছ কুম্পানিও বলদ না। দেয় “লাইসেন্স কি” বাতিল কইরা আর ক্রাক ফাইল নস্ট কইরা। তহন তো এন্টিভাইরাছ কাজ তো করেই না বরং পুকা মাকুড় আরউ বেশি কইরা আমাদের পিছির মইদ্ধে ডুকে। সো আমাদের পিছির চৌদ্দটা আর পকেট খালি না করা পর্যন্ত বিল ভাই এর “জ়ানালা” উপারেটিং সিস্টেম শান্তি নেয় না।
তাইলে দেখেন ৩০ টেকা দিয়া বিল ভাই এর “জ়ানালা এক্সপি” কিন্না আমরা নিজেরা ব্যাম্বু খাইতাছি না ব্যাম্বু দিতাছি। আমি ৩০,০০০ টাকার ব্যাম্বু খাই ফালাইসি আর খাইবার চাই ন; সো আপনারা ব্যাম্বু খাইবার চাইলে খাইতে পারেন নয়তো বিল গেটস রে ব্যাম্বু দিতেও পারেন।
বিল গেটস রে ব্যাম্বু দেবার নিয়মঃ
ফ্রি অপারেটিং সিস্টেম “উবুন্টু” ব্যবহার করিব।
“উবুন্টু” ব্যবহার এর সুবিধাঃ
১) ইডা ব্যবহার করিলে পুকা মাকুড় অরফে “ভাইরাছ” ঢুকবার পারে না। টোটাল ভাইরাছ ফ্রি অপারেটিং সিস্টেম।
২) অফিস এর জইন্য ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট টোটালি ফ্রি এন্ড ইন্সটল্ড।
৩) ব্রাউজিং এর জইন্য ফায়ারফক্স টোটালি ফ্রি এন্ড ইন্সটল্ড।
৪) চাটিং এর সফটওয়ার টোটালি ফ্রি এন্ড ইন্সটল্ড।
৫) গান হুনবার চান, ছবি দেখবার চান?? মাল্টিমিডিয়া প্লেয়ার টোটালি ফ্রি এন্ড ইন্সটল্ড।
৬) আরও অনেক কিছু ফ্রি।
আরও জানতে চান??“উবুন্টু”র ফ্রি সিডি চান??নিচে দেহেন।
For More Information:
1)
http://www.ubuntu.com/
2)
http://en.wikipedia.org/wiki/Ubuntu
For Free CD of Ubuntu request here:
https://shipit.ubuntu.com
বিঃদ্রঃ
- আধুনিক বাংলায় পুষ্ট দিলাম। বিল ভাইয়ের ভক্তদের কস্ট দিবার চাই নাই। কিন্তু আমি চাই না যে আমার মত আর কেউ ব্যাম্বু খাক। মাইনাস দিলে কষ্ট পাইবো।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৭