প্রেস রিপোর্টঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই মেয়ে ও তাঁদের সন্তানদের আজীবন নিরাপত্তা বিধানে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯’ গতকাল মঙ্গলবার সংসদে পাস হয়েছে। আইন অনুসারে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা ও তাঁদের সন্তানেরা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা পাবেন। বর্তমান বিলে বলা হয়েছে, জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে সরকার নির্ধারিত শর্তে ওই পরিবারের প্রত্যেক সদস্যের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসনের ব্যবস্থা করবে এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেবে। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) অধ্যাদেশ, ১৯৮৬ সালের অধীন ভিআইপির জন্য যে নিরাপত্তাব্যবস্থা বলবত্ রয়েছে, জাতির পিতার পরিবারের সদস্যদের আজীবন সে রকম নিরাপত্তা সর্বত্র দেওয়া হবে।
আমার বক্তব্যঃ
বঙ্গবন্ধুর পরিবারের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে এবং তাদের অবদানের কথা আমি ভুলি নাই। কিন্তু আজকে আমরা যারা সাধারণ জনগন আছি তাদের নিরাপত্তা কই? রাস্তায় নিরাপত্তা নেই। ছিনতাই তো নিত্যদিনের ঘটনা। মোবাইলে চাঁদাবাজি চলছে। আওয়ামী সন্ত্রাসীরা তাদের প্রতিপক্ষকে হত্যা করে চলছে। আমাদের বোনদের ধর্ষন করে সিডি তৈরী করে বিক্রি করা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নারী কিন্তু তিনি নারী হয়েও তিনি তার বোনদের ইজ্জত রক্ষা করতে পারছেন না তার রাজনৈতিক সুপুত্র থুক্কু ছাত্রলীগ আর যুবলীগ কর্মীদের থেকে। এ নিয়ে আর বেশি কিছু নাই বা বললাম।
নিজেদের পরিবারের প্রতি আজীবন নিরাপত্তার বিধান করে যাচ্ছেন যারা কিনা বিদেশে স্থায়ী বসবাস করেন। শেখ রেহানা লন্ডনে, সুপুত্রী পুতুল কানাডায় এবং সুপুত্র জয় তো সুদূর আমেরিকাতে আছেন। তাদের নিরাপত্তার বিষয়টি তো সে দেশের নিরাপত্তা বাহিনীর দায়িত্ব।
যেখানে বাংলাদেশের সাধারণ জনগনের নিরাপত্তা নেই সেখানে আপনারা আজীবন ভিআইপির নিরাপত্তা পাবেন। আর ছাত্রলীগ আর যুবলীগ কর্মী কর্তৃক যে মেয়েটি ধর্ষৃত হয়ছে সে তো আপনার বোন না তার দুঃখ বুঝবেন কি করে? সেই পরিবারের কথা আপনি ভেবেছেন যাকে সন্ত্রাসীরা হত্যা করেছে?
যদি পারেন জনগনের জন্য কিছু করেন।জনগন আপনার পাশে থাকলে কার সাহস আছে কিছু করার। শেখ মুজিবুর রহমানকে আজো আমরা মনে রেখছি। তিনি আজ নেই কিন্তু তিনি তার আদর্শের মধ্য দিয়ে আজো বেঁচে আছেন আমাদের মাঝে। আজীবন ভিআইপির নিরাপত্তা দিয়ে বেঁচে থাকা যায় শুধু শারীরিকভাবে কারও হৃদয়ে নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



