"অনেক ক্ষণ থেকেই সাদা উইন্ডোটা সামনে নিয়ে বসে আছি,রোজকার মত,আজো। লিখার কিছুই খুজে পাচ্ছিনা, এখন আর আগের মত অনর্গল লিখতে পারিনা। বলার কথা শেষ কিংবা সবার সাথে কথা বলতে ভালো লাগে না আর, কোনটা আমি নিজেও জানি না। হয়ত কোনটাই না।"
"বাজে বকিস না।"
"তাই তো বলছি, বাজে বকার দিন শেষ,এখন শুধুই কাজের কথা।"
"মারা পড়বি তো।"
"মারা পড়তে বেচে থাকতে হয়।"
এইবার আমি চিন্তায় পড়লাম। গভীর চিন্তা। আতম কথন এর শুরুই যদি এত মন খারাপের হয়,তাহলে আর না আগানোই ভাল। মাথা চুলকে backspace চাপতে গিয়ে থেমে গেলাম, আমার মন খারাপ!!!
কি ভয়ংকর কথা!!!
কারণ অনুসন্ধানে নামব কিনা ভাবছি। তরপরেই মনে হলো কি লাভ? কি হবে? তরচে বরং থাক।
হাত বাড়িয়ে বই টেনে নেই,বইয়ের স্তুপের নিচে জমতে থাকে মন খারাপের স্তুপ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৮ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


