এই মূহুর্তে আকাশের ষড়যন্ত্রটা আমি ঠিক বুঝতে পারছিনা। যে ভাবে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে ধূসরের ওই প্রলেপ শেষে দু'চার পলতা নীলও না গলে যায়। এতে পরিবাশগত যে হুমকিটা আসে তা আপাতত আমাকে ভাবিত করছে না, বরং কৌতুহল হচ্ছে, এক পলতা নীল খসে গেলে কেমন হবে আকাশটার চেহারাটা? স্বচ্ছ ওই নীলের ওপাশে যা আছে তা কি শেষমেশ দেখা যাবে? বোঝা যাচ্ছেনা, আমি আপাতত অপেক্ষা ছাড়া আর কিছু করার পাচ্ছিনা।
আজ সকালে অফিসে যাবার কথাছিলো, যাওয়া হবে না।
প্রথমত, এই বৃষ্টি মাথায় করে বাসা থেকে বের হবার কোনো মানেই হয় না,
দ্বীতিয়ত, এখন কাজ করতে একফোঁটা ইচ্ছে করছে না।
বারান্দায় বসে মেঘের গলে পড়া দেখলাম খানিক।
আর তখনই একটা অসাধারণ দৃশ্য চোখে পড়ল। একটা বাসা পরের ছাদে, একটা মেয়ে, ভিজছে। ঘন বৃষ্টির মেঝে কিছুই বোঝা যাচ্ছে না, অবয়বটাও অনুমান করে নিতে হচ্ছে, কিন্তুর জামার রঙটা অসাধারন। লাল। টকটকে লাল। বৃষ্টির ধূসরতার মধ্যে লাল রঙটা অদ্ভুত লাগছে।
পুরো দৃশ্যটা কেমন জলরঙে আঁকা মনে হচ্ছে। শুধু ছবিটা স্থির না।
শুধু দুঃখ হচ্ছে আমি আঁকতে পারি না কেন??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

