রাতগুলো সব ভোর হয়
০২ রা জুলাই, ২০০৮ ভোর ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাতগুলো সব ভোর হয়,
কালো থেকে নীল,
নীল থেকে সাদা,
তারপর গোলাপী।
রাতগুলো সব ভোর হয়
একটু একটু করে,
আকাশের রঙ বদলায়,
পাখিরা জাগতে থাকে।
রাতগুলো সব ভোর হয়,
শুরু হয় নতুন একটা দিনের,
নতুন কিছু কথার, কাজের,
নতুন যুদ্ধের।
রাতগুলো সব ভোর হয়,
তারপর সকাল
মানুষেরা জাগতে শুরু করে,
এক দুই করে সবাই।
রাতগুলো সব ভোর হয়
পখির কলতানে,
একসময় মানুষের আওয়াজের নীচে চাপা পড়ে যায়
পখির গান।
নিত্য দিন যাপনে ব্যস্ত মানুষের ভীড়ে চাপা পড়ে
এমনই আরও কত কিছু,
আরও অনেক কিছু।
রাতগুলো সব ভোর হয়,
তারপর সকাল।
কিন্তু তারপরেও একটা ভোরের অপেক্ষা,
কিন্তু তারপরেও একটা সকালের অপেক্ষা,
কিন্তু তারপরেও একটা দিনের অপেক্ষা
বেঁচে থাকার একটা দিন।
রাতগুলো সব ভোর হয়,
আর একটা দিনের প্রতীক্ষায়।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন