"ভালো লাগে না / ভালো লাগে না / লংকা খেলে ঝাল লাগেনা / ধ্যাত। "
যখন ছোট ছিলাম, ভালো লাগছেনা বললেই আব্বু এটা শুনিয়ে দিতো, আর অদ্ভুত উপায়ে তখন মন ভালোও হয়ে যেত। ছোটবেলাকার সব হিসেব এতো সহজ ছিলো, ভাবতেই কেমন লাগে।
আর এখনকার হিসেব গুলোই কেমন যেন, কোনো ভাবেই তাদের ভালোর দলে ফেলা যায় না। আর তাই কিছু ভালো লাগে না। এই ভালো না লাগাটা এখন আমার মূল সমস্যা।
হাতে গোটা তিন কাজ নিয়ে বসে আছি, যার একটা আগামী কাল দিতে হবে। যদিও হাতে সময় আছে আরও ঘন্টা তিন, কিন্তু ওই ফাইল এ ক্লিক করে যে অকাজে বসে আছি তো আছিই। রেডিও শুনছি, খালিদের সরলতার প্রতিমা আপাতত। মাথার মধ্যে কাজ ছাড়া যাবতীয় চিন্তা ঘুরে বেরাচ্ছে। কি যন্ত্রণা?
ছোট বেলায় শুনতাম, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। কিন্তু শয়তানী করতেও যখন অলস লাগে, তখন সেই অবস্থাকে কি বলা যায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

