ওই লাল রঙ এর ভোঁ কাট্টা।
কি সুন্দর গড়ন দেখো,
আমি প্রথম থেকেই দেখছিলাম এটাকে,
নজরে নজরে রেখেছিলাম।
কোন বোকা যে এটাকে ওড়ালো?
মাঞ্জা দেবেনা ঠিক মত?
এত সুন্দর ঘুড়িটা,
বেচারাকে হারাতে হলো।
আমি ওইটাকে পেলে খুব সুন্দর করে মাঞ্জা দেবো
ভাল মতো।
ওই লাল রঙ্গা ঘুড়িটা
ওইযে উড়ে যায় ভোঁ কাট্টা
যাচ্ছে তো।
আমি দৌড়াচ্ছি পেছন থেকে,
ধরে ফেলবো ঠিক।
ওইটার জন্য বড় নাটাইটা নেব চেয়ে বড়'দারর কাছ থেকে,
আপুর ভাঙ্গা আয়নার কাচটাও লাগবে,
মা কে বলা যাবে না,
কিন্তু মা যে কই ফেললো ওইটা?
খুঁজতে হবে,
ফেলবে আর কই?
উফ্
হাফ্ ধরে যাচ্ছে
মাঠটার শেষ মাথায় যে গাছটা আছে ওইটা আটকালেই বাঁচি,
নাইলে ধরা কঠিন হয়ে যাবে।
আমি আর দৌড়াতে পারছিনা,
কিন্তু আমার যে ওই লাল ভোঁ কাট্টাটাই চাই।
আচ্ছা, ভোঁ কাট্টা কি কখনও এভাবে ভেসে বেড়ায়?
নামছে না কেন ঘুড়িটা?
এতক্ষনে তো নেমে যাওয়া উচিৎ ছিল
বাতাসও তেমন নেই।
আমি কখনই পারবনা ওইটা ধরতে,
কিন্তু আমার ওইটা চাই যে।
ওইত্তো সূতোটা দেখে যায়
ধরবো?
ধরবো।
আর একটু এগুলেই হবে।
আচ্ছা ঘুড়িটা নামছেনা কেন?
ধরেছি। ধরতে পেরেছি সুতোটা,
একটা প্যাচ দিতে হবে কব্জিতে।
আসেপাশে তো কোনকিছু দেখা যাচ্ছেনা,
ঠিক আছে, কব্জিই সই
একটা প্যাচ দিতে পেরেছি।
আরে, হঠাৎ বাতাস উঠলো যে
আহ্ টান লাগছে হাতে।
উফ্
চলে গেল ঘুড়িটা
লাল রঙের ভোঁ কাট্টা।
শুধু রেখে গেল আমার হাতে লাল একটা দাগ।
ছবি
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৯ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



