somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকাশে উড়বে হাবিবের বিমান

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশে উড়বে হাবিবের বিমানঃ
হাবিবের তৈরি বিমান আকাশে উড়বে অচিরেই। দেশে তৈরি হবে বিমান। হাবিব তার নিজের হাতে তৈরি করবেন বিমান। এ স্বপ্ন বাস্তবায়ন করবেন আমাদের গর্বের ধন হাবিব। হাবিবুর রহমানের বাড়ি কিশোরগঞ্জে। স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে শহরের গাইটাল এলাকার সৌদি প্রবাসী হাফিজ উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান (২৫)। কিশোরগঞ্জ ভোকেশনাল থেকে এসএসসি পাস করার পর পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও পারিবারিক কারণে গুরুদয়াল সরকারি কলেজ থেকে হাবিব ২০০৩ সালে এইচএসসি পাস করে। টেকনিক্যালে ভর্তি হতে না পেরে তার মাথায় ঢুকে আবিষ্কারের নেশা। পরিকল্পনা করে একটি বিমান বানানোর। প্রায় দুই বছর আগে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে। দুই আসনের একটি বিমান তৈরির কাজে হাত দেয় সে। প্রথমে ছোট আকারের মডেল তৈরি করে পরীক্ষামূলক উড্ডয়নের চেষ্টা করে এবং সফল হয়। এরপর থেকে নীরবে-নিভৃতে শুরু হয় বিমান তৈরির কাজ।
জানা যায়, কোনো বিমানের নকশা না দেখে সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনায় সে বিমানটি তৈরি করছে। এ বিমান তৈরি সফল হলে এয়ার ব্রেকের মাধ্যমে খুবই ছোট রানওয়েতে তা ওঠানামা করানো যাবে। তার পরীক্ষা সফল হলে স্বাভাবিক খরচের চার ভাগের এক ভাগ টাকা দিয়ে এ দেশেই যাত্রীবাহী বড় আকারের বিমান তৈরি করা সম্ভব হবে। ইতিমধ্যে পরিকল্পনা অনুযায়ী বড় দুই আসনের বিমান তৈরির কাজ ৮০ ভাগ শেষ হয়েছে।
জানা যায়, বাকি কাজ অল্প দিনের মধ্যেই শেষ হলে আকাশে উড়বে তার স্বপ্নের বিমান। এদিকে বিমান তৈরির কথা জানাজানি হলে শহর ও তার আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার লোক ছুটে আসছে হাবিবের তৈরি বিমানটিকে এক নজর দেখার জন্য। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে।

২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×