চট্রগ্রামের ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি... ব্লগার দুখি মানব মারাত্মক ভাবে আহত রক্তের প্রয়োজন
১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সকাল সাড়ে সাতটায় থানচি থেকে বান্দরবনে ফেরার পথে সুগন্ধা পরিবহনের সার্ভিস বাস ৫০০ ফিট গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ১৬ জন নিহত ও বাকী সকলে মারাত্মক ভাবে আহত হন। এর মাঝে রয়েছে
ব্লগার দুখি মানব - সালেহীন আরশেদী ও তার ৩ বন্ধু। এরা হলেন তরিকুল আলম সুজন (শেষ খবর পাওয়া যায় সে ঘটনাস্থলেই মারা যায়), মাইনুল ও ডাক্তার মুগ্ধ। এর মাঝে সালেহীন আরশেদী - ব্লগার দুখি মানব ও ডাক্তার মুগ্ধ কে চট্রগাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ব্লগার দুখি মানব এর এ পজিটিভ ব্লাড প্রয়োজন আর ডাক্তার মুগ্ধের ও পজিটিভ ব্লাড। চট্রগ্রামের ব্লগারদের কাছে অনুরোধ করব তাদের সাহায্যের জন্য এগিয়ে আসতে। বিস্তারিত জানতে ফোন করুন : ০১৭১৩৩৭৮৯৫৯
আজকের মর্মান্তিক এই দুর্ঘটনায় আমার খুব প্রিয় দুজন মানুষের মৃত্যু হল। এই পোষ্ট যখন এডিট করছি তখন আমার চোখ ঝাপসা হয়ে আসছে বার বার। আমি এখনো বিশ্বাস করতে পারছিনা। মুগ্ধ বান্দরবন যাবার আগের দিন দুখি মানব সহ আমার অফিসের দিকে এসেছিল। ঘন্টাখানেক অনেক কথা হল। এত কষ্ট কোথায় রাখি...




ডাক্তার তাশদিদ রেজওয়ান মুগ্ধ
তরিকুল আলম সুজন
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন