somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহমত! সহমত! সহমত!

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছন, "ক্রসফায়ার বলতে কিছু নেই। ক্রসফায়ার নিয়ে যেসব কথা বলা হয়, তা সঠিক নয়৷"
Click This Link

না ভাই। এখন আর কষ্ট পাই না এসব কথা শুনলে। কারন স্বপ্ন দেখা ভুলতে শুরু করেছি। দিন বদলের দিনের প্রতীক্ষায় আর নিজের ঘুম নষ্ট করিনা। বাস্তবতাকে মেনে নিতে শিখেছি। বুঝে নিয়েছি, যা বুঝে নেয়ার।
বুঝে নিয়েছি, আমাদের মন্ত্রীরা আমাদের অনেক ভালোবাসেন। আর তাই তো হাসিনা হোক, খালেদা হোক আর মইন এর যুগ হোক, দিনে রাতে অন্তত ৬ ঘন্টা ইলেকট্রিসিটি থাকেনা আমাদেরই দোষে (কারন, আমরা সাধারন জনগন ভাত এর বদলে খাই কারেন্ট)। অথচ দেখুন আমাদের মন্ত্রীরা কত ভালো। তারা কি একবারো আমাদের দোষ দিয়েছেন? বারবার দোষ দিয়েছেন, আগের নেতৃত্বের। ধন্যবাদ হে বিদ্যৎমন্ত্রীরা, এই অর্বাচীন উজবুক বাঙালীদের সহজাত হাভাতের ন্যায় বিদ্যুতসেবনের দোষ না দেয়ার জন্য।

বুঝে নিয়েছি, দেশে আর বেকারত্ব থাকবেনা। প্রতিটা পরিবার হতে অন্তত একজন কাজ পাবে। এই যেমন আজ আমি কাজ পেলাম। হরতাল করলাম। সাথে পিকেটিং। দারুন সময় কাটলো। মনে হল অবশেষে দেশের জন্য কিছু করলাম। ধন্যবাদ সরকার, এই অসামান্য সুযোগ এই অকাজের জাতিকে করার সুযোগ করে দেয়ার জন্য।

ধন্যবাদ মাননীয় মন্ত্রী, সাংসদরা। আপনাদের বিচক্ষনতার কি আর শেষ আছে? নেই বলেই তো আমরা আজ দুইটা খেয়ে পড়ে বাচঁতে পারছি। হয়তো ২/১ জায়গায় ঘাপলা করে ফেলেছি। টেন্ডার নিয়ে একটু আধটু এদিক-ওদিক করে ফেলেছি। কিন্তু কি করবো বলেন? দেশ তো আজ আমাদের হাতে ছাড়া কারো হাতেই নিরাপদ না। আর তাইতো সব কাজ নিজেরাই নিচ্ছি, যেন জনগনের কাছে সঠিক সেবাটা পৌছে দিতে পারি। এজন্য চিনির দাম যদিও ৬০টাকা হয়েছে। কিন্তু এ কতটা আর খুব বেশী? সারা দেশের সিকিউরিটির দায়িত্ব আমাদের। চার্জটা তো নিতে হবে অন্তত। নাকি?

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আপনার যে এখনো্ কাজ শুরু করেননি এটা যে কতটা বিচক্ষনতার পরিচয় দিয়েছেন তা প্রতিবার প্যান্ট এর বেল্ট লাগানোর সময় টের পাই। হয়তো ভাবছেন, এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! যুদ্ধাপরাধের সাথে প্যান্টের বেল্টের কি সম্পর্ক আবার!! আছে ভাই আছে। ইস্যুটা টিকিয়ে রাখতে হবেনা? তা না হলে পরের ভোটে কি দিয়ে জিতে আসবো? চোখের সামনে যদিও চিহ্নিত অভিযুক্তরা আছেন। তবুও তাদের বিচার শুরু করা যাবেনা। স্বাধীনতার রক্তের ইতিহাসের সত্যটাকে পাশ কাটিয়ে আর ব্যবহার করে নির্বাচনে আরেকবার জিততে পারলে আর কি লাগে? টাকা আর টাকা। আজ গরুর ভুনা তো কাল খাসির রেজালা। বেল্টটা আর আটছেনা ভাই। নতুন বেল্ট কিনতে হবে।

ভাই আনু, আপনাকে বলছি। দেশে এখন দিন বদল চলছে। মইন-খালেদা-এরশাদের আমলের "হরতাল" দিয়ে কি আর মাঠ গরম করা যাবে? কখনোই না। আসুন আলোচনা করি। সংসদের সামনে অনেক খালি জায়গা পড়ে আছে। চলে আসুন না একদিন। আমাদের মন্ত্রী-সাংসদরা অনেক ভালো। অনেক উদার। উনারা আপনাদের সাথে আলোচনার জন্য বসে আছেন। প্রতীক্ষা করছেন। দেখেন না, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কত ফাকা জায়গা। কেন? কারন আপনার যেন এসে আলোচনা করতে পারেন তাই। দেখছেন না, আলোচনা দিয়ে বিডিআর সমস্যার কত চমৎকার একটা সমাধান হয়ে গেল। তবুও আপনার কিছু শিখলেন না। আজব!!!!

পরিশেষে যা দিয়ে শুরু করেছিলাম। দেশে ক্রসফায়ার বলে কিছূ নেই। আলবৎ নেই। কখনো ছিলও না। দেশে সবাই ন্যায্য বিচার পাচ্ছে। বিচার বহির্ভূত কোন মৃত্যু হচ্ছেনা।

আমরা অনেক সুখে আছি। বিশ্বাস করুন।

আমরা অনেক সুখে আছি।


(আমার নিজের খুব প্রিয় একটা পোস্টের লিংক দিলাম। পোস্ট টা আমার নিজেরই লেখা। কিন্তু ওটা আমার নিজের ২নং পেজে চলে যাওয়ায় চোখে পড়েনা তেমন। তাই এখানে লিংকটা Click This Link দিলাম। সময় হলে পড়বেন।)

সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩০
৪০টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×