FB -- nahid.djmc@gmail.com

"মুক্তিযোদ্ধা প্রজন্মে যোগদানের আহবান" ও আমার কিছু প্রশ্ন।

২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৪

শেয়ারঃ
0 0 0

যারা পড়বেন নিরপেক্ষ মানসিকতা নিয়ে পড়বেন। কথা পছন্দ না হলেই "রাজাকার", "ভারতের দালাল" প্রভৃতি উপাধিতে ভূষিত করা আবার ব্লগীয় কালচারে পরিনত হয়েছে। যা হোক, আমার এই পোস্টের অবতারনার কারন অমি পিয়ালের একটি পোস্ট।

পোস্টটিতে উনি রাজাকার প্রজন্মকে আমন্ত্রন জানিয়েছেন মুক্তিযোদ্ধা প্রজন্মে যোগদানের। উনার আমন্ত্রনের মাহাত্ব্য নিয়ে আমার কোন কথা নাই। শুধু আমার না, আমার মনে হয় কোন সচেতন যুব বা যুবার ই কোন আপত্তি নেই। তার এই আমন্ত্রনের কারনও আছে। সত্যিই এমন অনেক ছেলে আছেন, যাদের বাবা ১৯৭১ এ স্বাধীনতার বিরোধীতায় যুদ্ধাপরাধ করেছে। তারা অনেকেই শুধু মাত্র তাদের বাবার দিকে তাকিয়ে যুদ্ধাপরাধ এর স্বপক্ষে নানা কথা বলেন। আমার খুব কষ্ট লাগে এটা দেখলে যে, কেউ কেউ বলেন, ৩০লক্ষ বাঙালী আসলেই শহীদ হয়েছিলেন কিন!! অদ্ভুত কথা। ভাই ৩০লক্ষ না হোক ৩০জন বাঙালীকেও যদি তারা মেরে থাকেন তাতে কি তাদের অপরাধ বিন্দুমাত্র কমে যাবে? যা হোক, বাদ দেই। তাদের প্রতি অমি পিয়ালের আজকের এই আহবান অত্যন্ত তাৎপর্যপূর্ণও। যারা রাজাকার প্রজন্ম তাদের ব্যাপার তারা অমি পিয়াল এর এই আমন্ত্রনকে কিভাবে ওয়েলকাম করবেন, এ ব্যাপারে আমার কোন কথা নেই।

বাট আমার অন্য একটা কথা আছে। এই কথাটা বলা কারন "মুক্তিযুদ্ধ" বা "মুক্তিযোদ্ধা" শব্দটার প্রকৃতঅর্থ নিয়ে। কাইন্ডলী কোন দলের দিক থেকে চিন্তা না করে নিরপেক্ষভাবে আমার কথাগুলো খেয়াল করুন।

আনেক মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলার কোন নাগরিকের ই অধিকার নেই যারা স্বাধীনতার বিরোধিতা করেন তাদের সাপোর্ট করার, তা সে যে দল এ ই হোক।

তবে আমার আপত্তি তার যোগদানের নির্দেশিত পথের ব্যাপারে।

সবার কাছে আমার প্রশ্ন, মুক্তিযোদ্ধা প্রজন্মে যোগদান বলতে আমাদের কি বোঝানো হচ্ছে? মুক্তিযুদ্ধ প্রজন্ম হতে গেলে কি আমাকে ছাত্রলীগ করতে হবে? মুক্তিযুদ্ধ প্রজন্ম হতে গেলে কি আমাকে টেন্ডারবাজদের সমালোচনা করা হতে বিরত থাকতে হবে? মুক্তিযুদ্ধ প্রজন্ম হতে গেলে কি আমাকে ক্যাম্পাসে ক্যাম্পসে ছাত্রলীগের সেঞ্চুরীয়ান ধর্ষনকারীদের মত দলবাজী করতে হবে? মুক্তিযুদ্ধ প্রজন্ম হতে গেলে কি আমাকে জোরপূর্বকপর্ণ মুভি বানিয়ে বাজারে ছেড়ে দেয়াটাকে সমর্থন করতে হবে? মুক্তিযুদ্ধ প্রজন্ম হতে গেলে কি আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে দিনের পর দিন ৬০টাকা কেজি করে খাওয়ানো মন্ত্রীর গুনগান গাইতে হবে?

যে আওয়ামীলীগ নিজেদের মনে করে মুক্তিযুদ্ধের ধারক আর বাহক, যে ছাত্রলীগ মনে করে নিজেদের মুক্তিযুদ্ধের প্রজন্ম, সেই দলের ই লোক এক সময় করেছে ধর্ষনের সেঞ্চুরী। আর আজ করছে আমার-আপনার বোনকে জোর করে ধর্ষন করে পর্ণমুভি বানিয়ে তার ব্যবসা।

সংশ্লিষ্টরা, দয়া করে বলবেন কি আপনি কি মুক্তিযুদ্ধের প্রজন্ম বলতে এই ধর্ষনকারীদের দলে ঢুকতে বলছেন? নাকি অন্য কোন প্লাটফর্মের কথা বলছেন? প্লিজ অন্য একটা প্ল্যাটফর্ম তৈরী করুন, যে প্লাটফর্মে গেলে কোন ধর্ষনকারীকে সাপোর্ট করতে হবে না, কোন পর্ণ মুভি নির্মাতাকে সাপোর্ট করতে হবে না, কোন টেন্ডারবাজকে সাপোর্ট করতে হবে না।

আমরা, আবার বলছি, আমরা(আমি না), রাজাকার সাপোর্ট করিনা। এই দেশের মাটিতে প্রতিটা রাজাকারের বিচার চাই। চাইই চাই। এই দেশকে ভালোবাসে এমন সৎ মানুষের গাড়িতে জাতীয় পতাকা দেখতে চাই। কোন যুদ্ধপরাধীর গাড়িতে না। আবার মুক্তিযুদ্ধে অগ্রগামী কোন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচিত আমার-আপনার ই কোন এক অজানা বোনের ধর্ষনকারীদের গাড়ীতেও না। মুখে মুক্তিযুদ্ধ-মুক্তিযুদ্ধ বলতে বলতে ফ্যানা তুলে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাধারী দলের কোন এলাকার সাধারন সম্পাদক,অথচ ধর্ষন করে গোপনে ছবি তুলে তার ব্যবসা করে (প্রকান্তরে একজন পর্ন মুভি মেকার), এমন কারো গাড়িতেও না।

আপনার যারা আমাদের বলছেন, বা আমাদের ভোটব্যাংককে ব্যবহার করছেন, তারা কি তৈরী করেছেন কোন আলাদা প্লাটফর্ম? আমরা তো বি.এন.পি. করতে পারবো না, কারন তারা জামাত এর সাথে আছে। আমরা তো এরশাদকে সাপোর্ট করতে পারবো না কারন আওয়ামী, বি.এন.পি. এই জাতির সাথে বেইমানি করতে পারে, বাট আমরা এই প্রজন্ম তা করতে পারি না। আমরা তো বাম রাজনীতিকেও সাপোর্ট করতে পারছিনা তাদের সমাজতান্ত্রিক মানসিকতার কারনে। তাহলে আমরা কি করব? আপনারা কি দেখিয়েছেন পথ? পথ দেখাচ্ছেন না অথচ "মুক্তিযোদ্ধা প্রজন্ম" টার্ম টা ব্যবহার করছেন যখন ইচ্ছা। নাকি আমাকে ছাত্রলীগ ই করতে ইনফ্লুয়েন্স করছেন?

জনাব, দেশ এর প্রতি ভালোবাসা শুধু আপনাদের পৈত্রিক সম্পত্তি না। আমি নাহিদও দেশকে ভালোবাসি। আমিও চাই এই বাংলার বুকে সব যুদ্ধাপরাধীদের ই বিচার হোক। হতেই হবে। আমিও চাই শেখ মুজিব হত্যার বিচার হোক। সাথে আমি জিয়া হত্যারও বিচার চাই। চাই ডঃ মিলন হত্যারও বিচার।

সুতরাং "মুক্তিযুদ্ধ প্রজন্ম" এর জন্য আলাদা একটা রাজনৈতিক পথ তৈরী করুন। আলাদা একটা রাজনৈতিক প্লাটফর্ম তৈরী করুন। যেখানে যেমন নেই কোন যুদ্ধাপরাধী, তেমনি নেই কোন ধর্ষনকারীও। আমরা যেমন একজন যুদ্ধাপরাধীকে ঘৃনা করি ঠিক তেমনি মুক্তিযুদ্ধের চেতনাধারী দলের কোন এলাকার সাধারন সম্পাদক বা বিশ্ববিদ্যালয় নেতার ধর্ষন করে গোপনে ছবি তুলে তার ব্যাবসার মানসিকতাকেও সমান ঘৃনা করি।

ধন্যবাদ।

 

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪১
জর্জিস বলেছেন: সরকার সেলিম বলেছেন: কথা সঠিক...
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪২
অমি রহমান পিয়াল বলেছেন: আসলে আমি বুঝাইছি শিবির ছাইড়া হিজবুত তাহরীরে যোগ দিতে। আগেও একবার বুঝছিলাম আপনে পোস্ট পড়েন না, নয়তো পড়লে বুঝেন না।

স্পষ্ট যেখানে লেখা আছে : ...ওঠো যুবক, নাড়া খাও। জানার চেষ্টা করো আসল কাহিনী। এইসব আওয়ামী লিগের অপপ্রচার নয়। এইসব ভারতের দালালদের অপপ্রচার নয়। এইসব এই দুঃখিনী বাংলা মায়ের নয় মাসের নির্যাতনের উপাখ্যান। যার হাওয়া বাতাসে তুমি বড় হয়ে ওঠো। যার সামান্য অপমানে তোমারও আঁতে ঘাঁ লাগে বলে আমি নিশ্চিত জানি। এই পতাকার অপমানে তুমিও ব্যথিত হও আমি নিশ্চিত মানি।...

...৩০ লাখ বাঙালীর স্বজনেরা বিচার চায়। তুমি কেনো ভুল আদর্শে তাদের বিরুদ্ধে যাবে। কেনো তুমি বুঝছো না এ কোনো রাজনৈতিক দাবি নয়। এ দাবি সাধারণ মানুষের। এসো যুবক, তাদের সঙ্গে সুর মেলাও।...

এরপরও কেনো আপনার কোন প্লাটফর্মের কথা বলা হইছে বুঝতে অসুবিধা হয়? এটা জন জাগরণের ডাক, কোনো রাজনৈতিক ডাক না।

বটম লাইন : কাঠাল পাতা আসক্তি একটি মারাত্মক রোগ, তবে নিরাময় সম্ভব
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: বটম লাইন : কাঠাল পাতা আসক্তি একটি মারাত্মক রোগ, তবে নিরাময় সম্ভব................................

উপায়টা যদি বলতেন। আপনার সারলো ক্যামতে?

৪. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৩
স্পাইডার বলেছেন: আমি অলরেডি মুক্তিযোদ্বা প্রজন্মের সদস্য....বহু আগে থেকেই
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: আমারে অ্যাড করেন পিলিজ।

৫. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৫
জেনারেশন৭৫ বলেছেন: মুক্তিযোদ্বা প্রজন্মে আমি যোগ দিতে চাই।
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: ওয়েট।

৬. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৬
অমি রহমান পিয়াল বলেছেন: ত্রিভুজের কয়েকটা পোস্টে একজনের কাঠাল পাতাসক্তির ভয়াবহ নিদর্শন আছে, চীফরে বইলা জলদি মুছাইলে ভালো হয়, স্ক্রিনশট নেয়ার আগেই ;)
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: তাই! ফুন দেন তারে। জলদি।

৭. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫২
হাসান শহীদ ফেরদৌস বলেছেন: ক বললেই মানুষ যে কলসী বুঝে কেন? কওয়া হইতাছে রাজাকারগো কথা, উনি আনলেন কোন রাজনৈতিক দল করবেন এইটা। পিয়াল মিয়া কবে কইলো আওয়ামীলীগে/বিএনপি যোগ দিতে?

কেউ যখন বেশী বুঝে, তখন কেন জানি মনে হয়, কানে তুলা দিয়া কম বুঝনের চেষ্টা করতাছে।
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন: পোস্টটা ভালো কৈরা পড়েন। বুঝেন আগে আমি কি কৈতে চাইছি।

৮. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০০
বৃত্তবন্দী বলেছেন: নাহিদ মাহমুদ, র‌্যশনাল থিংকিং জিনিসটা বুঝেন?

আমি পার্সোনালি আম্লীগ বিম্পি কাউরে বেইল দেই না, জাম্তী গুলারে বাংলাদেশের বৈলা ভাবিনা।

মুক্তিযুদ্ধ প্রজন্ম হৈতে হৈলেই যে আম্লীগৈ কর্তে হৈবে তা কৈলাম পিয়াল ভাইয়ে কয় নাই...

জাম্তী/শিব্রী ব্রেনওয়াশড চিন্তা ছাড়েন। মানুষ হৈতে শেখেন আগে তার্পর নয় আম্লীগ বিম্পী যেডি খুশি কৈরেন...
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: আমি পিয়াল ভাই আম্লীগে যোগ দিতে কৈছে তাও কই নাই।

ওপেনলী চিন্তা করেন। এই যে শিবির করবা না শিবির করবা না বলেন, তার তো একটু যুক্তি আছে। আবার পোলাপন যে লীগ এর দোষ ধরে তারও একটা যুক্তি আছে।

এহন যে পোলা জামাত সাপোর্ট করেনা তাগো ৭১ এ তাদের ভূমিকার জন্য, আবার লীগ ও সাপোর্ট করেনা, তাগো বর্তমান কর্মকান্ডে, সেই পোলা বা মাইয়া কারে ভোট দিবে?

অমি পিয়ালের আজকের পোস্ট নিয়ে আমার কথা নাই। বরং আমি মোরালি সাপোর্ট করি তার আজকের পোস্টকে।

আমি বলছি..... পোলাপান এ কি করবে? হোয়াট উইলবি দেয়ার পলিটিকাল ডেস্টিনেশন?

প্রব্লেম টা কৈ হৈছে বলি, আপনি ধৈরা নিছেন আমি এন্টি-লীগ হৈয়া শিবিরগো সাপোর্ট এ পোস্ট টা দিছি। ভুল।

আমি সত্যিকার অর্থেই একটা সমাধান চেয়েছি। ওপেনলী ভাবেন ম্যান।

৯. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৮
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: এখন তো কমেন্ট করতেও হয় খুব খেয়াল কইরা..................লিস্টি আইসা ধইরা নিব.......

অমি পিয়ালের লগে আমার একবার তর্ক হইসিল নেপোলিয়ন লইয়া...........তারপর তিনি আমারে বানাইলেন রাজাকার...............তখন একটা লিস্টিতে আমার নামও তুলে দিয়েছিলেন...........

শুধুমাত্র ইসলামের পক্ষে কথা কইবার জন্য.....................উনার আওয়ামী লীগের এগেইন্স্টে কথা কইবার জন্য..............


উনি কিরকম আমার চেনা হইয়া গেছে....................



প্রথমত.........সামুর রাজনীতিতে আমার ঘেন্না ধরে গেছে..........আমি নিশ্চিত আপনারও ধরবে............

এইখানে যে আওয়ামীলীগরে লইয়া সমালোচনা করবে সেই রাজাকার((উনাদের কাছে))

আমি উনার পোস্টে আগে একটা কমেন্ট করেছিলাম তার সারসংক্ষেপ এইরকম যে.........



প্রথমত....আমার জন্ম মুক্তিযুদ্বের ১৪ বছর পর.................

২..আমি আমার দেশরে কোন ভাবেই উনার চেয়ে কম ভালবাসিনা,,..........

৩.আমার চাচা ছিলেন সিলেট অন্চলের মুক্তিযোদ্বা কমান্ডার আবুল কাশেম..........এখন তিনি লন্ডন মুক্তিযোদ্বা কাউন্সিলের সঙ্গে একটিভলী জড়িত...............

৪.আমি মনে প্রানে প্রকৃত যুদ্বাপরাধীদের বিচার চাই.............চীনাপন্থী গুলা সহ...........ওগো নাম আপনি উনাদের মুখে দেখবেন না..........

৫.আমি উনাদের কথার ভড়ং এ বিশ্বাস করিনা........কাজে বিশ্বাস করি...........বিচার করব বইলা ক্ষমতায় আইসা এখন আর বিচারের নামগন্ধ নাই..............এইগুলার চেয়ে বড় প্রতারক আর আছে বলিয়া আমি বিশ্বাস করিনা.............


ইত্যাদি ইত্যাদি.............



এইসব কথাবার্তা বলার পরও আমারে রাজাকার বানাইলেন........

আবারও বলি এসব পাবলিকরে আমার চেনা হয়ে গেছে............

আর আপনিও আজ হইতে মনে হয় চিহ্নিত হইয়া গেলে...........

বাদ দেন ভাই রাজনীতি.........

শেষে ওদের পলিটিক্স এ জেনারেল হইয়া পস্তাইবেন........

আমিও একসময় পস্তাইসি......










২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: নিজের ব্যাপারে কিছু কমু না। খালি এই টুকুই বলি, পলিটিক্স নিয়ে ডড়াই না। এই জিনিস এর শেষও দেখছি।

আর জেনারেল? ধুর। এইটা কোন কথা হৈল? যা সত্য তাই কমু। তার লাইগা জেনারেল ক্যান ব্যান হইতেও আপত্তি নাই।

মানুষ নিজের পরিনতি নিজেই ডাইকা আনে। যদি আমি ভুল হই তো লাত্থি খাইয়া ভাগুম। যদি রাইট হই তো? যে লাথি দিসিল শখ কৈরা হেয় ভাগবো। খুব সিম্পল।

ধন্যবাদ পড়ার জন্য।

১০. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৮
রশিদুল হাসান বলেছেন: বৃত্তবন্দীর সাথে একমত। আপনি দুই লাইন বেশি বুঝার চেষ্টা করেছেন।
এখানে পিয়াল ভাই মূলত যারা রাজাকারি চেতনার বেড়াজালে বন্দী তাদেরকে এই জাল ছিন্ন করে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন। প্রগতিশীলতার যে কোন প্ল্যাটফর্মে সে যোগ দিতে পারে অথবা সে চাইলে নিজে কোন প্রগতিশীল প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পারে। এখানে আপনি আওয়ামী লীগ, বি,এন পি পেলেন কোথায়?

আপনি ইদানীং মরিয়া হয়ে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছেন। সেটা হাস্যকর, সিরিয়াস সব রকম পোস্ট দিয়েই।

অবশ্য মাঝে মাঝে যখন বোরিং লাগে তখন আপনার বিনোদন মূলক পোস্টগুলো রিফ্রেশমেন্ট টনিক হিসেবে ভালো কাজ করে। সে জন্য অবশ্য আপনি ধন্যবাদ পেতে পারেন।
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: জনাব, নিজেকে প্রকাশের চেষ্টা কে করে না? আমিও না হয় সেই দলেই। আর আপনি তা খেয়াল করেছেন দেখে ভালো লাগলো। পরিশ্রম সার্থক। নাকি বলেন?

বৃত্তবন্দীরে যা বলছি তা পড়েন আরেকবার।

ধন্যবাদ পড়ার জন্য।

১১. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৫
বৃত্তবন্দী বলেছেন: পলিটিকাল ডেস্টিনেশন নিয়েই যদি কথা তুলেন, তৈলে আবার র‌্যশনাল থিংকিং এর কতাটাই কৈতে হয়।

জাম্তীরা '৭১ এ ফাকিস্তানের পক্ষে অবস্থান নিস্লো। এটা জেনেও যারা জাম্তী বা শিব্রী রাজনৈতিক অবস্থান নেয় তাদের জন্য আমার ভিত্রে ঘেণ্ণা ছাড়া আর কিছুই নাই। বলতেছিনা যে বিম্পী বা আম্লীগ বা বাম দল গুলা ভালো।

আপনারা নতুন যারা আছেন তারা কেনো পারেন না নতুন স্বচ্ছ নেতৃত্ব তৈরী করতে? কেনো সেই পুরানা আম্লীগ বিম্পী কিংবা জাম্তী শিব্রী মনোভাব নিয়া বৈসা থাকেন?

আমরা পারিনাই আমাদের ব্যর্থতা, স্বীকার করি। কিন্তু সময়তো পাল্টাইছে? নাকি? এক্কেবারে নতুন কিছু একটা ভাবতে পারেন না?

একটা সমস্যার কথা কই। যারা অতিরিক্ত আস্তিকতা দেখায় ব্লগে, তারা বেশিরভাগই পরবর্তীতে তাগো লেন্জাও দেখায়। ডোন্ট টেক ইট পার্সোনালি। যাস্ট আমার অভিজ্ঞতা থেকে বললাম।
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: আমরা পারিনাই আমাদের ব্যর্থতা, স্বীকার করি। কিন্তু সময়তো পাল্টাইছে? নাকি? এক্কেবারে নতুন কিছু একটা ভাবতে পারেন না?....................................

জ্বী জনাব। নতুন কিছুই ভাবতে কৈছি। ভাইবা বলেন। নতুন কিছু ভাবতে চাই বইলাই পুস্টাইছি।



একটা সমস্যার কথা কই। যারা অতিরিক্ত আস্তিকতা দেখায় ব্লগে, তারা বেশিরভাগই পরবর্তীতে তাগো লেন্জাও দেখায়। ডোন্ট টেক ইট পার্সোনালি। যাস্ট আমার অভিজ্ঞতা থেকে বললাম।.....................

যা বুঝাইলেন তা বুঝলাম। তয় বুঝলাম না, পার্সোনালী টেক করতে নিষেধ করছেন। তার মানে আমারে যে কন নাই তা বুঝাইছেন। ওকে। বুঝলাম। তাইলে এই পুস্টে এই জায়গায় ক্যান এই কমেন্ট? যথা জায়গায় দেন ব্রাদার।

নাকি আমারেই কইছেন? কইলে বুক ফুলাইয়া কন মিয়া। কইয়া আবার "ডোন্ট টেক ইট পার্সোনালি" কি?

lolz.

১২. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৯
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:

+++ব্যাপক হইছে বস+++

২৮ অক্টোবরের প্রতিটি পোস্ট, আমি রহমান পিয়ালের পোস্ট এবং সামুর এবিষয়ক প্রতিটি পোস্ট পইড়া+সেই সাথে আমার পূর্ব অভিজ্ঞতা যোগ কইরা, মহান মুক্তিযুদ্ধ, আ'লীগ, বিম্পি এবং জামাত(ছাগু) সম্পর্কে একটা সঠিক ধারণা গড়ে তোললাম। ধন্যবাদ সবাইরে।
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: ভাইজান.................. ধন্যবাদ দিলাম।

১৩. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৯
মামুন বিদ্রোহী বলেছেন: আশাবাদী মানুষ বলেছেন: তাদের পীর মওদুদী সম্পর্কে ব্লগার তুষারপাতে ব্লগ থেকে

পাক ভারত উপামহাদেশের এ ধারার অগ্রগামী হয়েছে তথাকথিত জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদী। স্বয়ং আল্লাহ পাক, তাঁর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবা কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এবং আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম, মোদ্দাকথা ইসলামের সব অনুষঙ্গেই মিথ্যা, কুফরী ও জঘন্য সমালোচলার জাল বিস্তার করেছে এই মওদুদী।
তার সেই অসংখ্য কুফরী আক্বীদার মাত্র ৫টি ক্ষুদ্র প্রমাণ নিম্নরূপঃ

১) আল্লাহ পাক সম্পর্কে কুফরী আক্বীদাঃ “যে ক্ষেত্রে নর-নারীর অবাধ মেলামেশা, সেক্ষেত্রে যেনার কারণে (আল্লাহ পাকের আদেশকৃত) রজম শাস্তি প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম।” (নাঊযুবিল্লাহ)
(তাফহীমাত, ২য় খন্ড, ২৮১ পৃষ্ঠা)

২) ফেরেশতা সম্পর্কে কুফরী আক্বীদাঃ “ফেরেশতা প্রায় ঐ জিনিস যাকে গ্রীক, ভারত ইত্যাদি দেশের মুশরিকরা দেবী-দেবতা স্থির করেছে।” (নাঊযুবিল্লাহ)
(তাজদীদ ও ইহইয়ায়ে দ্বীন, ১০ পৃষ্ঠা)

৩) আম্বিয়া আলাইহিমুছ ছালাত ওয়াস সালাম সম্পর্কে কুফরী আক্বীদাঃ “নবীগণ মা’ছূম নন। প্রত্যক নবী গুনাহ করেছেন।” (নাঊযুবিল্লাহ)
(তাফহীমাত, ২য় খন্ড, ৪৩ পৃষ্ঠা)

৪) হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কুফরী আক্বীদাঃ “মহানবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না।” (নাঊযুবিল্লাহ)
(তরজমানুস্‌ সুন্নাহ, ৩য় খন্ড, ৩০৫ পৃষ্ঠা)

৫) সাহাবা কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম সম্পর্কে কুফরী আক্বীদাঃ “সাহাবাদিগকে সত্যের মাপকাঠি জানবে না।” (নাঊযুবিল্লাহ)
(দস্তরে জামাতে ইসলামী, ৭ পৃষ্ঠা)

উল্লেখ্য, সব মুফতী-মাওলানাদের ইজমা তথা ঐক্যমতে উপরোক্ত আক্বীদাধারী ব্যক্তি মুসলমান নয় বরং মুরতাদ। আরো উল্লেখ্য যে, মওদুদী’র মৃত্যুর পর শিয়া সম্প্রদায়ের একটি মুখপত্রে বলা হয়েছিল, “মরহুম (মওদুদী) তার ভিন্ন আঙ্গিকে শিয়া মতবাদ প্রচলনেও সহায়তা করেছেন।”

এরপরও যদি কেউ জামাত বা শিবির করে তাহলে তাদের জন্য করুনা
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: এইটাই বুঝবেন। বুঝাইবেনও।

ধন্যবাদ পড়ার জন্য।

১৪. ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৯
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আমি বুঝে পাইনা...........মানুষ কেবল একপক্ষের কোন বক্তব্য শুনেই ফাল মেরে উঠে কেন?????

তার তো উচিত অন্য পক্ষের কি বক্তব্য আছে সেটা শুনা........

আজিব!!!!!!!!!!!!!!

এধরনের কাজকাম স্পশ্টতই মুনাফিকি.......
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: মন্তব্য নিস্প্রয়োজন।

১৫. ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭
বৃত্তবন্দী বলেছেন: যে জিনিসটা দুইটা কমেন্টে কৈতেছিলাম সেটাই ঘটছে দেখতেছি।
দুইদিনের বাচ্চার সামনে বুক ফুলায়া কওনের কি আছে?

ডিম ভাইঙা দেখায় দেই

ঐ কথাটা বলা, আর ডোন্ট..........পার্সোনালি বলার মানে হৈলো

আমি আপনেরে সন্দেহের দৃষ্টিতে দেখি। আপনের আরো কিছু পোস্ট বা লেখা দেইখা বুঝতে হৈবো যে আপনে কি "হয়রান" গোত্রীয় না "ছাগু" গোত্রীয়।
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: দেখতে থাকেন। ফলাফল জানায়েন।

৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: এই "বনাম" টাই সব নষ্টের মূলে। রাজাকারের আবার চেতনা কিসের?

১৭. ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৯
লুৎফুল কাদের বলেছেন: সারওয়ার ইবনে কায়সার:এইখানে যে আওয়ামীলীগরে লইয়া সমালোচনা করবে সেই রাজাকার((উনাদের কাছে))

110% agree on that. According to them you have to support BAL and worship Muzib to prove that you love Bangladesh and you are not Jamati.
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন: মানুষ এখন অনেক সচেতন।সবাই সত্যটা জানতে চায়। এখন কি আর ভালো স্টুডেন্ট বা ভাল ছেলেরা পলিটিক্সে আসে?

১৮. ৩০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: ব্যস্ততার মধ্যেও এই লেখায় মন্তব্য করছি। যারে তারে দালাল রাজাকার বলে ফায়দা লোটার মানসিকতা বহু আগে থেকেই চলে আসছে। যেন আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের একমাত্র পৃষ্ঠপোষক।


টাইমসের নীচের লেখাটি দেখ। সেই ৭২ এর। অথচ এখনকার কিছু লোকের মানসিকতার সাথে কি অদ্ভূত মিল।


It is no longer sufficient to be Bengali; one must be a Bengali with the right inflection in his voice. "Collaborator" is an easy word to use, and the effects can be devastating.


শুধু দালাল বিষয়েই নয়, তৎকালীন আওয়ামী সরকার মুক্তিবাহিনীকেও পৃষ্ঠপোষকতা করেনি। যে মুক্তিবাহিনী জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই পরে হয়ে যায় সরকারের প্রধান সমালোচক এবং প্রতিদ্বন্দী। তারা শেখ মুজিবকে আওয়ামী বৃত্তের মধ্যে থাকার জন্য কঠোর সমালোচনা করে। টাইমসের নীচের প্যারাটি পড়।


During the nine months of struggle in Bangladesh, the real freedom fighters, the Mukti Bahini, battled as best they could with little outside aid. The Mukti resent the fact that the government has given them few jobs and little patronage, and they have retained most of their firearms. Ranging from ardent patriots to outright thugs, the Mukti are among the most resentful critics of the ineffectual Dacca government, which has been accused of consolidating the position of Sheik Mujibur Rahman's Awami League instead of concentrating on reconstruction.



টাইমসের লিংক:

Click This Link
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: নম্বর ১. কেউই চায় না, কারো জন্য নিজের অবস্থান এতটুকু টলুক। তাহলে তো নানান ইস্যুতে নিজের পিছনে থাকা লোক কমে যাবে। নেতা হিসেবে অবস্থান হবে প্রশ্নবিদ্ধ। সুতরাং ধরো, আর নামাও।

নম্বর ২, অন্ধ আনুগত্য। এই শ্রেনীর মানুষেরা নিজে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। সো, বড় ভাই যাই বলে তাই বাইবেল। এই মানসিকতা নিয়ে আগান এরা। নিজের বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেন।

নম্বর ৩, অমুক আমার বস। সো, সে যাই বলবে তাতেই পা চাটতে হবে। নয়তো আর কি উপায় আছে?

নম্বর ৪, মানসিক সংকর্ণীতা। কিছু মানুষ আছে পারিবারিক আবহে যাদের ব্রেইন স্ট্রাকচার হয়ে যায় আওয়ামী-জামাত গোষ্ঠীর। তারা চাইরেও স্ব চিন্তার বাইরে কিছু ভাবতে পারে না।

নম্বর ৫, আরেক শ্রেনীর মানুষ আছেন, এই শ্রেনীর মানুষ এর উপরের ৪ টা প্রবলেমের কোনটাই নাই। তবে, প্রব্লেম আরেকটা। হয়তো কোন কারনে অন্ধের মত কোন ব্যাপার নিয়ে বিরোধিতা আছে। যেমন, ১৯৭১ এ কোন জামাতকর্মী দ্বারা যার বাবা মারা গিয়েছিল সে, অতবা ২০০৯সালে কোন আওয়ামী কর্মী দ্বারা যার বোন ধর্ষিত হয়েছিল সে, এরা কেউই কোনদিন মিরাকল ছাড়া যে যে ক্ষতি করেছিল তাদের মাফ করতে পারবে না।

...........................................................এই ব্যাপারগুলো শুধু ব্লগে না ব্যাক্তিজীবনেও অনেক দেখতে পাবেন। সুতরাং সবার কথাকেই গুরুত্ব দিতে হবে এমন না।

১৯. ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১১
উম্মু আবদুল্লাহ বলেছেন: আরেকটা প্রশ্ন। যারা বিরোধী পক্ষকে অবিরাম ছাগু ছাগু বলে চিৎকার করে প্রতিহত করে, তারা বিদেশী পত্রিকার এসব লেখাকে কি করে দাবিয়ে রাখবে - সেটাই প্রশ্ন।
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: গালাগালি শুনতে ইচ্ছা হইছে আপনার?
বাদ দেন। অন্য জায়গায় কমেন্ট করতে করতে জান শেষ। নিজে একটা পোস্ট দিমু, সেই টাইমটা পাচ্ছি না। :(

২০. ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: "গালাগালি শুনতে ইচ্ছা হইছে আপনার?"

এইটা কি আমার ইচ্ছার সাথে জড়িত?
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: না। আপনার ইচ্ছার সাথে জড়িত না। এটাই তো ব্যাপার। ওরা আপনার কথা পছন্দ না হলে গালাগালি করবে, রাজাকার বলবে, কথায় না পারলে করবে ব্লক।
গতকাল আমাকে ব্লক করছে কয়েকজন। আর গালাগালি তো করছেই।
আমি নেগেটিভলী বলিনি আপনাকে, আপনি ভুল বুইঝেন না আবার।

২১. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: স্যরি। আমি ভুল বুঝিনি। এই মন্তব্যটাকে তার সাক্ষী হিসেবে দিলাম।

ভাল থেকো।
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আফামনি। দোয়া কৈরেন।

২২. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০০
juddhobaaj বলেছেন: মুক্তিযোদ্ধা প্রজন্ম মানে যদি আপনি ছাত্রলীগ মনে করেন,ব্যপার টা হাস্যকর ও আপনার জন্য দুঃখজনক।
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: ধীরে। ভালো কৈরা পড়েন। দেন বলেন। পোস্টে একটা সমস্যার কথা বলা আছে। পারলে তার সমাধান দেন।

হাস্যকর আর দুঃখজনক অবস্থা থেকে মুক্ত করেন।

২৩. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৭
চাষী বলেছেন: কারে কি জিগান। অমি পিয়াল নিজে পর্ন সাইট যৌবন যাত্রার গুরু। তারে আপনে জিগান সঠিক পথের দিশা !!!
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৫

লেখক বলেছেন: এতক্ষনে একজনরে পাইলাম, যে আমার অ্যাঙ্গেলটা ধরতে পারছে। দেখি কারো ঘেলুতে এইটা ঢুকে কিনা যে, একজন পর্ণব্যবসায়ীর "মুক্তিযোদ্ধা প্রজন্মে যোগদানের ডাক" আমরা বর্তমান প্রজন্ম শুনতে অভ্যস্ত না।

ধন্যবাদ আপনাকে। কাউরেই এই পয়েন্টটা পিক করতে দেখলাম না। বোধহয় একমাত্র আপনিই সব কিছু মনে রাইখা পোস্টটা পড়ছেন। ধন্যবাদ আরেকবার।

২৪. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১১
ইবনে সালাম বলেছেন: পোস্টের সাথে সহমত। নিজেরা ধর্ষণের সেঞ্চুরী করবে, সিডি বানিয়ে বাজারে বিক্রি করবে- আবার কেউ যখন এসবের প্রতিবাদ করবে তখন ঢালাওভাবে রাজাকার খেতাব দেবে-স্ববিরোধীতা আর কাকে বলে?
আমার তো মনে হয়, এদের রক্তে রাজাকারী মিশে আছে। তাই ধর্ষণকে সাপোর্ট করছে আবার কেউ প্রতিবাদ করলে তাকে ঘায়েল করার চেষ্টা করছে।
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩০

লেখক বলেছেন: কমেন্ট ১৮ও এর রিপ্লাই এবং কমেন্ট ২৩ ও এর রিপ্লাই দ্রষ্টব্য।
এরপরে আর কিছু কওনের নাই।

২৫. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৯
জেনারেশন৭৫ বলেছেন: একজন পর্ণব্যবসায়ীর "মুক্তিযোদ্ধা প্রজন্মে যোগদানের ডাক" বর্তমান প্রজন্ম শুনতে চায় না।
...............................
সহমত।

গালিগালাজ ছাড়া এদের আর কি আদর্শ পাবেন আপনি। এটাই আদর্শ এটাই এদের শক্তি।
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২৯

লেখক বলেছেন: যাদের বুঝা তারা বুঝলে হয়। পোলাপান বুঝেও না যে, তাদের এই সব মানুষেরা ইউজ করছে কত অসততা আর মিথ্যা দিয়ে।

আমি বুঝিনা যে লোক নগ্ননারীর ছবির ব্যবসা করে সে কি মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে? আর লোকেও তাকে করে সমর্থন?

মানুষের মাথায় এটা কেন আসে না যে, আমরা কেন একজন পর্নব্যবসায়ী, নগ্ন নারীর ছবি প্রকাশক, গোপন ক্যামেরায় ছবি ধারন করে তা প্রকাশ করে মেয়েদের সামাজিক সম্মান বিনষ্টকারীর মুখে "মুক্তিযোদ্ধা প্রজন্ম" এর আহবান শুনবো?

আমার দেশর স্বাধীনতা, আমার দেশের মুক্তিযুদ্ধ কি এতোটাই দরিদ্র?

কখনোই না।

২৬. ৩১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২২
জেনারেশন৭৫ বলেছেন: এটা নিয়ে রাতে একটা পোষ্ট দিব সাথে থাকবেন আসা করি...
৩১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: অলওয়েজ।

২৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:০৮
অ্যামাটার বলেছেন: প্লাস প্লাস প্লাস প্লাস প্লাস।

কিন্তু 'আমরা তো বাম রাজনীতিকেও সাপোর্ট করতে পারছিনা তাদের সমাজতান্ত্রিক মানসিকতার কারনে।'---এই লাইনটা একটু ব্যাখ্যা করবেন কী? সমাজতন্ত্রের ঠিক কোন দিকটা খারাপ লাগল?
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

এখানে "আমরা" বলতে আমি আমাকে বা আমাদের বুঝাইনি। বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝিয়েছি। আমরা আমাদের দেশের পেক্ষাপটকে চিন্তা করি। আমরা কি বামধারা মেনে নিতে প্রস্তুত? এখানে আমরা বলতে আমি আপনি শুধু না, ১৫কোটি বাঙালীকে চিন্তা করুন। আমি বাম রাজনীতির পজেটিভ-নেগেটিভ দিক বিবেচনা করে কথাটা বলিনি।

আমি স্রেফ বর্তমার সামাজিক কাঠামোতে আমাদের এই জাতি বাম রাজনীতি বা সমাজতন্ত্রকে গ্রহন করতে কতটুকু প্রস্তুত তা বোঝাতে কথাটি বলেছি।

২৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৭
ক্ষত্রিয় বলেছেন: জটিল পোষ্ট...ভাই তো হাটে হাড়ি ভেংগে দিলেন :)

আর পিয়াল ওরফে পর্ণব্যবসায়ী ওরফে ছাগু রে গদাম দেওন দরকার X(
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: আসলে আমার মূল বক্তব্য, আমাদের ইমোশনকে নিয়ে কোন মুখোশধারী যেন ব্যবসা করতে না পারে।

২৯. ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬
অ্যামাটার বলেছেন: হুমম, আসলে বাম অ্যালার্জি টা কৃত্তিম সৃষ্টি। যেমনটা আপনিও জানেন, এই টেরিটরিতে ধর্ম আর রাজনীতি; এই দুইটা হল সবচেয়ে বড় ব্যাবসা। তাই বাম দের জায়গা ছেড়ে দিতে কেউই রাজি নয়, এর জন্য যদি প্রয়োজন হয় খানিক অসদুপায়বলম্বনের, তাতেও ক্ষতি নাই! আর রাজনীতির ময়দানে বামদের ঘায়েল করতে ধর্মের প্রভাবটাও একটা চমৎকার ওয়েপন। সত্যি বলতে কি, বাংলাদেশে বামদের প্রতি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষকে বিষিয়ে রাখা হয়েছে। অথ অধিকার আদায়ের সংগ্রামে প্রথম কাতারেই লেফটিস্টদের উপস্থিতি থাকে সরব, (মেনন-ইনু'র মত সুবিধাবাদীর কথা বলছি না)।

যাহোক, অপ্রাসঙ্গিকতায় চলে গিয়েছিলাম। আর মুক্তিযুদ্ধের চেতনার ব্যাবসার সবচেয়ে উর্বর ক্ষেত্র হল এই ব্লগ(অন্তত আমার দেখা)। এখানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কোনও লেখায় মাইনাস রেটিং করে দেখেন, হালকা দ্বিমত পোষন করেন(কন্টেন্ট যাই হোক না কেন), আশাকরি রাজাকার-গোট-'চ'বর্গীয় স্লং; এইসব জুটতে বেশি দেরি লাগবে না। ব্লগের ভার্চুয়াল মুক্তিযোদ্ধারা এখানে মোটামুটি ভগবান-বিধাতা পর্যায়ের পূজনীয়, কার অমন বুকের পাটা, উনাদের সাথে ডিফার করে!!

তবে সবার কথা বলছি না। অনেকেই আছে, সত্যিকারের দেশ্রেমিক। বাস্তবেও কারো কারো সক্রিয় অংশগ্রহণ আছে। কেউ কেউ সত্যিই চাই, দেশটা রাজাকার মুক্ত হোক। তবে সিংহভাবই চেতনার ফাল পারে, ব্লগে দুম-দাম দেশপ্রেমের মায়া কান্না করে, ব্যাক্তিআক্রমন করে নিজের হিরোইজম জাহির করতে চায়, নিজেদের স্বঘোষিত বিবেক হিসেবে দাঁড় করাতে চায়, ভন্ডামির উৎকৃষ্ট উদাহরণ। হলফ করে বলতে পারি, দেশ কোনও সংকটে পরলে, বিপদের আশঙ্কা দেখা দিলে এই হিপক্রেতগুলোই সবার আগে কম্বলের তলে লুকবে।

এই কৃত্তিম লোক দেখান চেতনা যে কতটা মারাত্বক, তার একটা ছোট্ট উদাহরণ
০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: আসলে অভিজ্ঞতাটা ব্যক্তিগতভাবেই পেয়েছি। পলেটিক্স করেছি খুব কাছে থেকেই। ৩টা মারামারি করার দুঃসহ অভিজ্ঞতা আছে(৩টিই হট কেক টাইপ এর মারামারিই ছিল কারন মারামারির ককে ঘন্টার মধ্যেই টিভি চ্যানেলে প্রচার দেইখা বাপে ফুনাইছিল)। নিজেরই মাথা ফেটেছে একবার। হসপিটালে ২দিন ছিলাম সংগাহীন। এডমিটেড ২মাস।

স্বার্থন্বেসীদের স্বার্থ উদ্ধার এর কুৎসিত রুপটা খুব খুউব কাছে থেকেই দেখেছি। তাই ঘৃনাটা করি। মন থেকেই ঘৃনা করি স্বার্থবাদীদের স্বার্থ উদ্ধার এর নগ্ন রুপ দেখে আর তেলবাজদের চিরাচরিত তেল দেয়ার ব্লগীয় দৃশ্য দেখে। আর আমার মত ভোদাই টাইপ এর পোলাপানের বলদের মত ইউজ হওয়ার চিত্র দেখে কুরনাই হয়। একটা সময় এদের অধিকাংশেরই মেহ ভাঙবে। স্বপ্ন হারানোর কষ্ট সামলে নিজের ইমোশনকে ধর্ষিত হওয়ার সেই মুহুর্তগুলো কে যে কতটা সফল ভাবে সামাল দিতে পারবে সেইটাই প্রশ্ন।

হিপোক্রেটদের ঘৃনা করি। অন্তরের অন্তঃস্থল হতে থু দেই এইসব কুকুরদের।

 

মোট সময় লেগেছে ০.৯৬১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
FB -- nahid.djmc@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই