৮ মাস ১ সপ্তাহ।আজ লিখছি ৫০-তম পোস্ট!
এ যেন ৫দিনের টেস্ট ম্যাচে পুরো ৪দিন খরচ করে ৫০ রানের দেখা পেলাম
বেশ ভালই কাটছে ব্লগে,ব্লগারদের সাথে!পোস্ট পড়ছি,ভাল লাগছে,ভাল লাগা জানাচ্ছি!
কবিতা দিয়ে শুরু, দু' একটা বাদে কবিতাই লিখেছি।জানি অনেক কবিতাই ঠিক কবিতা হয়ে উঠেনি।তবু উৎসাহ পেয়ে গেছি!
আরো লিখবো!
গদ্য লিখিনা,কারণ এক্ষেত্রে একেবাই হাত নেই।একটা গল্প লিখি অর্ধেকে এসে আটকে যাই
জড়িয়ে থাকবো সামহোয়্যারইনব্লগের সাথে,ব্লগারদের সাথে!এই আশা,আরো অনেক,অনেক!
এবার কবিতা হোকঃ
কে সে
কেউনা
ঝরঝর ঝরে পড়া হেলিকন ঝরণা
ভাবনার কোলাহল
আবেগের দোলাচল
সবকিছু ছাড়িয়ে
চুপচাপ দাড়িয়ে
দেখি শুধু উড়ে যায় নীল-সাদা ওরনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



