আমার প্রিয় পোস্ট

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

অৌড টু রাশেদ ভাই

১২ ই মে, ২০০৯ রাত ১২:১৯

শেয়ারঃ
0 0 0

চির তারুণ্য লেখা আছে তার হাতে
কালির কলমে ভরা রঙধনু রঙ
ছড়ায় প্রতিটি পাতা অক্ষয় রাতে
বিচিত্র কারণে হাসে অবিরত ঢঙ।

বিশাল ক্ষেত্র জুড়ে প্রান্তর তার
সংখ্যা গুণনে নেই বন্ধুর দল
নতুন শব্দে আসে প্রাচীন বেতার
শব্দের কোলাহলে বন্ধুই বল।

ইমোর পিঠটা ঠেকে গল্পের ঘোরে
ভীষণ বচনগুলো প্রতিটি পাতায়
মেলে দেয় হাতগুলো কবিতার ঘরে
বোঝে না বোঝেই তবু রেটিং দাবায়।

হঠাৎ কন্ঠ তার অচেনা সুরের
অদৃশ্য শক্তিগুলো আবারো ঠেলে
সহজ বার্তা জুড়ে ছায়াটা দূরের
ফাঁকটা পেলেও দিত চোখটা গেলে।

নেহাত রয়েছে পরে প্রিয়মুখগুলো
পুরনো চাদর ঘেষেঁ এখনো লেখে
তাইতো ছাপটা রাখে পায়ের ধূলো
ভীষণ বচন ঢালে ভালবাসা মেখে।




**এখন শান্ত আছে ভাল সেই পোলা
নতুন সংঘ গড়ে ছুঁড়ছে গোলা।B-)**




অফটপিকঃ কবিতাটি অনেক আগে লিখেছিলাম।হঠাৎ ড্রাফটে চোখ পড়লো।মিসিং ভাইটির কথা.........তাই রএতদিন পর পোস্ট দিলাম।যা ঈষৎ পরিমার্জিত ও সংশোধিত।

সামুতে রাশেদ ভাইরে বড় মিস করি।:(

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার ক্যানভাস  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৯ রাত ১২:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১২ ই মে, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: রাশেদ ভাই..............বুকে আস এখনি:)

২. ১২ ই মে, ২০০৯ রাত ১২:২৭
চিকনমিয়া বলেছেন: কতা হাচা, স্যারেরে মিচ করি :(
১২ ই মে, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: হ,স্যারেরে মিচ করি :(



আমার বাড়িতে স্বাগতম চিকন মিয়া।

৩. ১২ ই মে, ২০০৯ রাত ১২:৩০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: রাশেদ ভাইতো দেখি অনেক ভাগ্যবান।
সুন্দর কবিতা।

তয় শিরোনামে টাইপো। ঠিক করলে আরো ভালো লাগবে।

অনেক ধন্যবাদ, প্রাকৃত সুন্দর।
১২ ই মে, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ নির্ঝর।মন্তব্যের জন্যে।


কি বলতে চাইছেন বোঝলাম না।

শিরোনাম ঠিক করলাম।

৪. ১২ ই মে, ২০০৯ রাত ১২:৩৪
আলী আরাফাত শান্ত বলেছেন: রাশু সমুন্ধী আইছে দেখি
ভালাই লাগলো পুরানা দিন মনে পড়লো
আমার নামও দেখি আছে
ধইন্যা উইথ ফ্রেন্চ ফ্রাই তোমারে:)
৫. ১২ ই মে, ২০০৯ রাত ১২:৪৭
প্রাকৃত বলেছেন: আপনার কেমনে ঢুকে গেল? তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই:)


ফ্রেঞ্চফ্রাইটা বড়ই তাজাস্বাদুB-)
৬. ১২ ই মে, ২০০৯ রাত ১২:৫৫
আলী আরাফাত শান্ত বলেছেন: রাশু ব্যাপক আমোদিত এমুন পোস্ট দেইখা:)
ওরে তো আজকাল কেউ গুনেই না:D
১২ ই মে, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: তাই নাকি!:)

হওয়াই কথা;)

**ওরে তো আজকাল কেউ গুনেই।** না এইডা কি কন?X-)

আবারো তীব্র নিন্দা ও প্রতিবাদ:)

১৩ ই মে, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: হুমম.......

৮. ১২ ই মে, ২০০৯ সকাল ৯:২৮
অদৃশ্য বলেছেন: প্রাকৃত.....................লেখাটি ভালো লেগেছে আমার। লেখা আসতে থাকুক আরও...............

আর রাশেদ ভাইকে আমিও কিন্তু পছন্দ করি। যদিও ওনার ব্লগে তেমন যাওয়া হয়না..............

শুভকামনা রইলো...........
১৩ ই মে, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ অদৃশ্য।


শুভকামনা আপনার জন্যেও।

৯. ১২ ই মে, ২০০৯ সকাল ১১:২৬
জেরী বলেছেন: হুম,হুম করে যে বারো বছরের বালকটা উনাকে মিস করি:(সামুতে
১৩ ই মে, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: বালকটারে মিস করি:(

১০. ১২ ই মে, ২০০৯ বিকাল ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: মিস্করি রাশেদ ভাইরে। কবিতাটাও ভাল হৈসে। ছন্দময়। আমিও এই ফরম্যাটের বেশ কিছু লেখা লিখসি।
১৩ ই মে, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: থ্যাংকস।

কবিতাগুলা ব্লগে পোস্ট দিয়ে থাকলে লিংক দেন হাসান ভাই।

১১. ১৩ ই মে, ২০০৯ রাত ১২:২৫
আলী আরাফাত শান্ত বলেছেন: লাইভ আপডেট:রাশু মনের সুখে বিড়ি টানে!
১৩ ই মে, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: একখান ফটুক দেখবার চাই। নাইলে জীবন গেলেও বিশ্বাস করবোনা:D

১২. ১৩ ই মে, ২০০৯ রাত ৩:১৫
২য় জীবনানন্দ বলেছেন: ভালো লাগলো আপনার লেখা।

মাফ করবেন, আমার জীবন কেমন একটা ঘোরের মধ্যে কাটছে। আপনার, সাজি আপা আরও কিছু প্রিয় মানুষের লেখা পড়ব ভাবি।পড়া হয়না।

ঘোর কাটলেই আসব। শুভেচ্ছা।
১৮ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ জীবনদা।


হ্যা, আপনার কবিতা পড়েই বোঝা যায়। একজন কবি ঘোরের ভেতরেই তো থাকবে। তার থেকে খোঁজে বের করবে জীবনের উৎস।

আশা করি এই ঘোরলাগা সময়টুকু আপনার জন্য ক্ষতিকর হয়নি বা হবেনা।

শুভ কামনা।

 

মোট সময় লেগেছে ০.৯৪১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কবিতা মানুষের মত।





সর্বস্বত্ব © সংরক্ষিত।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ