আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি
আবার বছর কুড়ি পরে-
হয়তো ধানের ছড়ার পাশে-
কার্তিকের মাসে-
তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে - তখন হলুদ নদী
নরম নরম হয় শর কাশ হোগলায়- মাঠের ভিতরে!
আবার দেখা হয় যদি কোন এক মিছিলের ফাঁকে
আবার কুড়ি বছরের পরে
লাল-নীল ব্যানারের অক্ষর হয়ে-
বয়সী চুল আর কথার আড়ালে-
রাজপথ ছেড়ে মেঠো রাস্তার ধারে-
তখন মুখের মুখোশগুলো অনেক রঙের-চেনা অবয়বে
ভাবনার দোলাচল শূণ্য দৃষ্টির অগোচরে!
অথবা নাইকো ধান ক্ষেতে আর,
ব্যস্ততা নাইকো আর,
হাঁসের নীড়ের থেকে খড়
পাখির নীড়ের থেকে খড়
ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল।
শিশিরের জল প্রখর রৌদ্রের ভাঁপে
হয়তো সরে যেতে পারে
আমাদের চোখ আর অতীত গল্প পাঠে-
আমরা চোখ বুজে অনুভব করে নেবো
সেইসব অন্য ছোঁয়ায়,ধোঁয়াশায় কিংবা আনন্দ-বিষাদের ঘাটে।
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার,-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!
হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে
সরু -সরু কালো-কালো ডালপালা মুখ নিয়ে তার,
শিরীষের অথবা জামের,
ঝাউয়ের-আমের;
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে!
আমাদের কুড়ি কুড়ি বছরের পার,-
বৃত্তিক জীবনের চেনা পথ ধরেই আবার
হর্ষ-বিষাদে মাখানো চাদের আলোয়
সেই পরিবেশ,বিভক্ত অধ্যায় জোড়া দেওয়া চেষ্টার!
হয়তো সে আলো আমাদের হবেনা; কোন ডাল ছোঁয়ে
চুইয়ে পরবেনা ভুল হয়ে
আমরা ভুলে যাব সব,নৈর্ব্যক্তিক কথার পিঠে।
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার!
তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে-
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাঁকে
কোথায় লুকায় আপনাকে!
চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে।
থেমে থাকা ডানার ধূসর পালকে
ক্রমশঃ ঘনায়মান সন্ধ্যার যাত্রাপথে
হঠাৎই দেখা হয় যদি তোমার আমার;তবে ভেবে নেয়া যাক
প্রয়াত ভবিষ্যৎ,অবিরত বয়ে যাওয়া স্রোতের প্রলাপ-
যেখানে বিনিময় হবে স্মৃতির ব্যবচ্ছেদ
হয়তো সেখানে চিত্রিত হবে কল্প-বাস্তবে স্মৃতির সংকেত;
আর শব্দ সুখের মত চুপিচুপি দিয়ে যাবে ডাক।
সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে-
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!
তবে কোন কথা থাকবেনা ভাবানুবাদে জড়ানো আশ্রয়ে
আবার কুড়ি বছরের পরে দেখা হয় যদি হঠাৎ দু'জনে!
ছবি কৃতজ্ঞতাঃ গুগল।
কুড়ি বছর পরে-জীবনানন্দ দাশ এবং আমার ভাবনার কয়েকটি চিরকুট!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৬টি মন্তব্য ২৭টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।