ব্লগে জানলাম সরকার নিজেদের উদ্যোগে ল্যাপটপ তৈরি করছে। জাতীয় পাখি দোয়েলের নামে নাম আর দাম ১০-১২ হাজার। তবে আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ কতজন জানে এই খবর?? সেটা অবশ্য সমস্যা নয়। জিনিস ভালো হলে ক্রেতার অভাব কখোনোই হয় না। চাইকি পাশের দেশে রপ্তানী করে টু-পাইস কামানোও যাবে। তবে আতংকের বিষয় হচ্ছে ভেতরের যন্ত্রপাতি নাকি সবই চাইনিজ। চাইনিজ জিনিসের গুণগত মান নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভালো নয়। তবু প্রত্যাশা দেশী পণ্য কিনে হব ধন্য
এবার আমার অতি সাধারণ কিছু চিন্তাভাবনা
আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভুল হলে নিজগুণে ক্ষমা করে ধরিয়ে দিবেন আশা করিঃ আমরা বাসায় সাধারণত যে অপারেটিং সিস্টেম ইউজ করি তা হলো মাইক্রোসফটের তৈরি windows অপারেটীং সিস্টেম। আমাদের দেশের খুব কম মানুষই জানে উইন্ডোসের বাইরে কোন অপারেটিং সিস্টেম ত্থাকতে পারে। তবে দুঃখের কথা হচ্ছে এই ব্লগেরও কেউ কেউ হয়তো জানেন না তার পিসির অপারেটিং সিস্টেমখানা অবৈধ!! কারণ বিল গেটস সাহেব বেচার জন্য জিনিসখানা বানিয়েছেন আর আমরা চুরি করে তা ব্যবহার করছি। ব্যক্তিগত পর্যায়ে তাতে খুব সমস্যা নেই কারণ এই ২-১ হাজার টাকা চুরি ধরার জন্য বিল গেটস সাহেব আপনার বিরুদ্ধে কেস করতে আসেন না । কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি এই কম্ম করে তাইলে ছাড়ান নাই। টাকা সামান্য খরচ করলে তাতে দাম কিছু বেশি পড়বে এইতো স্বাভাবিক। তাতে গরিব ছেলেপেলেদের ল্যাপটোপ পাবার আশা কমে যাবে। তাহলে উপায়??
লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম ইউজ করলে এটা এড়ানো যায়। আসলে এগুলো যত কঠিন বলা হয় ততটা নয়। লিনাক্স মিন্ট -6 (সিক্স) সবচেয়ে ভালো হবে কম কনফিগারেশনের ( ধরে নিচ্ছি খুব বেশি কনফিগারেশোনের হবে না )জন্য । প্রথমত এটা ফ্রি পাওয়া যাবে, দ্বিতীয়ত মোটামুটি সব সব সফটওয়ার দেয়া আছে।
একটা বাচ্চা এটা দিয়ে গান শোনা( যেকোন টাইপ ফাইল) , মুভি দেখা (যেকোন টাইপ ফাইল – যা উইন্ডোসে করতেও নতুন সফটওয়ার ইন্সটল করা লাগে। ছোত বাচ্চারা ইউজার হলে ইন্সটলের ঝামেলা কম হলেই ভালো । সরকার এগুলো আগেই ইন্সটল করে দিতে পারে না কারণ উইন্ডোসে এগুলো দেখার জন্য যে সফটওয়ার তাও বৈধ ভাবে অনেক টাকা দিয়ে কেনা লাগবে ) , ওয়ার্ডের কাজ ,পাওয়ার পয়েন্ট এর কাজ এমনকি গ্রাফিক্সের ছোটখাট কাজ সবই করা যাবে। ভাইরাসের ঝামেলা নেই বললেই চলে। আউটলুক আর কাজের স্পীড দুইটাই এক্সপির ( windows এর যে ভার্সন এর বদলে ইউজ করা যাবে ) চেয়ে ভালো ।আমার মনে খুব সাধারণ কাজে বড়োরাও এই ল্যাপি ইউজ করতে চাইবে। আমি নিজে মিন্টের এই ভার্সন ইউজ করছি বলেই বলছি। বিকল্প হিসেবে pinguiy operating system ও ইন্সটল করে দেয়া যেতে পারে। তবে প্রচলিত গেম খেলার অভ্যাস কিংবা কমিশন বাণিজ্যের ব্যাপার থাকলে আমার কিছু বলার নেই।
তাই সকল ব্লগারের কাছে আমার নিবেদন এই যে, আমার কথা গুলো যেনো সরকারের যথাযথ মহলের কাছে পৌছে দেয়া হয়। ( যাদের সেই সুযোগ আছে)
লিংকঃ http://www.linuxmint.com/edition.php?id=31
লিনাক্স মিন্ট পেতে
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



