somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রয়াত আইভি রহমান সেদিন বঙ্গবন্ধু এ্যাভিনিউতে গায়ে রং মেখে বসেও ছিলেন না, আবার কারও তাড়া খেয়ে উঠে দৌড়ে পালিয়েও যান নি।

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" মতিঝিলের ঘটনা নিয়ে অপপ্রচার চলছে। সেদিন কোনও গুলাগুলি বা হতাহতের ঘটনা ঘটে নি। হেফাজতের কর্মীরা সেদিন সেই দিন মতিঝিলে গায়ে রঙ লাগিয়ে পড়ে ছিলো, পুলিশ গেলে ‘লাশ’ উঠে দৌড় মারলো।"
আজ জাতীয় সংসদে সরকারীদল এমনভাবেই মতিঝিলের ৬ইমের ঘটনার বিশ্লেষণ করেছেন।
কিন্তু এধরণের মিথ্যাচারের জবাবে কি এমন মিথ্যাচার কেউ করবে?
''২০০৪ সালের একুশে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর (তৎকালীন বিরোধীদলীয় নেতা) সমাবেশে আইভি রহমানরা গায়ে রং মাখিয়ে বসেছিলেন বা বোমাবাজদের দৌড় খেয়ে পালিয়ে গেলেন।''
বা তৎকালীন সরকারের জজ মিয়া নাটক কি কেউ বিশ্বাস করেছিল?
যদি রাতের সাথে দিনের কথার মিল না হয় তাহলেতো এটাও বলা যাবে না যে, ''১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধূ ও তার পরিবারের সদস্য বৃন্দ বা ২০১১ সালে সাংবাদিক সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি রাতের বেলায় গায়ে রং মাখিয়ে শুয়ে ছিলেন। আর শেষ রাতে খুনিদের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন।''
কোনও হত্যাকাণ্ড নিয়ে এধরণের উপহাস করা আমাদের রাজনীতিতে পুরোনো অভ্যাস হয়ে দাঁড়ায়েছে। ইতিহাস থেকে জানা যায়, সিরাজ শিকদার নিহত হওয়ার পর এদেশের পার্লামেন্টেই বলা হয়েছিল, 'সিরাজ শিকদার আজ কোথায়?'
কর্ণেল তাহেরকে বিচারের মোড়কে হত্যার পরও নাতি এরকম কৌতুক পরিবেশন করা হয়েছিল। কিন্তু ইতহাস কি কাউকে ক্ষমা করেছে?

২১ বছরের অন্দোলন শেষে ১৯৯৬ সালে ক্ষমতায় পূনর্বহাল হয়ে বাংলাদেশ অওয়ামীলীগ মুশতাকের তৈরী করা ইনডেমনিটি অধ্যাদেশ প্রত্যাহার করে বঙ্গবন্ধুর সেদিনকার বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিচার শুরু করে, এবং ২০১০ সালে খুনিদের ফাঁসির রায় কার্যকর করে।

সুতরাং মতিঝিলে সেদিন যে জঘণ্য হত্যাকাণ্ড হয়েছিল, ক্ষমতার মদমত্ততায় সেটা অস্বীকার করা বা এ নিয়ে উপহাস করা কারও জন্যই অনাগত ভবিষ্যতে শুভবার্তা বয়ে আনবে না।
বাংলার মাটিতে কোনও না কোনো একদিন এই হত্যাকাণ্ডের নির্দেশ দাতা, পরিকল্পণাকারী এ বাস্তবায়নকারীদের পাশাপাশি যদি আজকের এই পার্লামেন্টে দাঁড়িয়ে এই হত্যার পক্ষে সাফাই গাওয়া ব্যক্তিদেরও বিচারের দাবি উঠে সেটাতো মনে হয় কোনও অন্যায় আবদার হবে না।

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×