আমার প্রিয় পোস্ট

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

দৃষ্টিপাত: আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্য

১৮ ই জুলাই, ২০০৬ ভোর ৬:১৭

শেয়ার করুন:                   Facebook

খুবই অশান্ত ও রক্তঝরা সময় চলছে মধ্যপ্রাচ্যে। লেবাননে চলছেবর্বর ইসরায়েলী আগ্রাসন। এই আগ্রাসনের মাঝে গাজায় প্যলেষ্টাইনিদের কথা চাপা পড়েছে। লেবাননে আগ্রাসনের দায় হিসবুল্লার ঘাড়ে বর্তায়। ওরা খোঁচা মেরে জাগিয়ে তোলে দাতাল দানব, আর মাঝখানে জীবন হারায় সাধারণ লেবাননী জনগন। বছরের পর বছর গৃহযুদ্ধের পর যতটুকু গড়া হয়েছিল, তা এখন ধ্বংসের পথে।

আমার ভাবনায় যদি আমার আত্মার অনুভুতিকে ব্যবহার করি, নিরপেক্ষ থাকতে পারি না। ভয়াবহ এক কষ্ট দানা বাধে বুকের মাঝে। দানবীয় শক্তি নিয়ে মুসলিম বিশ্বকে চেপে ধরেছে ইসরাইল। তার পেছনে মদদ রয়েছে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর। মুসলিমের প্রতি রয়েছে তাদের সচরাচরের উন্নাসিকতা। তার সাথে রয়েছে তাদের অর্থনৈতিক লোভ, অস্ত্র বিক্রির প্রতিযোগিতা। প্রতিটি যুদ্ধ, প্রতিটি মৃত্যু তাদেরকে আরো বেশী সম্পদশালী করে তোলে। সেখানে নেই কোন নীতির বালাই, কোন আন্তর্জাতিক নীতির বাঁধন। জাতিসংঘ সেখানে নীরব দর্শক।

পশ্চিমা দেশগুলো পরস্পর পরস্পরের ভাল বন্ধু। তাদের নিজেদের মাঝে সরাসরি কোন যুদ্ধ বিগ্রহ নেই বললেই চলে। কিন্তু অস্ত্র বিক্রির অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট যুদ্ধ রয়েছে। কিন্তু সে যুদ্ধ নিজেদের সীমানায় চলে না। সে যুদ্ধ অতি পরিকল্পিত ভাবে সরিয়ে দেয়া হয় মধ্যপ্রাচ্যে, এশিয়া ও আফ্রিকার গরীব দেশগুলোতে ও পৃথিবীর সাধারণ মানুষের মাঝে। রুয়ান্ডার হিতু ও টুটসীদের যুদ্ধ ছিল ফ্রান্স আর বেলজিয়ামের যুদ্ধ। কঙ্গেতে বিভিন্ন উপজাতীয় দলের যুদ্ধ আসলে পশ্চিমা সভ্য দেশগুলোর যুদ্ধ। মধ্যপ্রাচ্যও তাই, ভারত পকিস্তানের যুদ্ধেরও একই চেহারা। উন্নত পশ্চিমা দেশগুলো তাদের যুদ্ধের কৌশল পাল্টেছে অনেক আগেই। তাদের যুদ্ধে তাদের নিজেদের সৈন্যের দরকার পড়েনা, তাদের নিজেদের রক্ত ঝরানোর কোন প্রয়োজন পড়েনা। সে রক্ত ঝরে গরীব দেশগুলোতে, আর নিজেদের সম্পদের ভান্ডার আরো বিশাল হয়।

কিন্তু এর জন্যে আমাদের মুসলিমদের উপরও যথেষ্ট দায়ভার বর্তায়। মুসলিমদের ভেতরে ধর্মে নিয়ে যে গোয়ার্তুমি, তা সম্বল করে এই পরিবর্তিত বিশ্বে সফল পদচারণা অসম্ভব। নিজস্ব সীমানা ছাড়িয়ে দিগস্তকে চেনার প্রশ্ন আসে, তখন তাদের কুপমুন্ডকতা তাদের বাঁধা হয়ে দাঁড়ায়। নিজেদের মাঝে হানাহানি শুরু হয়, অন্যের কাছে মার খেতে হয় অহরহ। এরা প্রত্যেকেই একজন নিধিরাম সর্দার অথচ চলনে বলনে ভয়ংকর যুদ্ধংদেহী। তাছাড়া অনেক বছর ইউরোপে থেকে দেখেছি মুসলমানদের চরিত্রহীনতার স্বরুপ, এদের দ্বৈত মানসিকতার নির্লজ্জ প্রকাশ। একটা বিয়ার কাউকে খেতে দেখলে হই হই করে ওঠে, অথচ সুযোগ পেলে যে কোন মেয়েকে নিয়ে বিছানায় ঝাপাতে তাদের সামান্য দ্বিধাও থাকেনা। অথচ যদি ধর্মের কথা আসে, তাহলে জেনা করা বিয়ার পান করার চেয়েচ বড় পাপ। কিন্তু এ নিয়ে এরা ভাবে না। নিজের কাছে জবাবদিহি করতে হলে হয়তো ভাবতো। কারন সেখানে ফাঁকি চলে না। কিন্তু ওরা জাবাবদিহি করে অন্যের কাছে, সেখানে ফাঁকি চলে, নিজের আত্মার দিকে তো ফাঁকি চলেনা।

দ্বৈত মানসিকতা একটা মানুষকে নষ্ট করে ও পরিনামে নষ্ট করে তার সমাজকে। তারপর তার প্রভাব আরো বেশী বড় হতে থাকে। সেজন্যেই মুসলিম বিশ্ব আজ এতটা মেরুদন্ডহীন, এতটা দুর্বল। ইওরোপীয়ান সাধারন: মানুষদের স্বার্থপর মনে হয়। তবে এ স্বার্থপরতার ভেতরে কোন অসুস্থতা নেই, কোন দ্বৈত মানসিকতার প্রভাব নেই। এরা কারো অনিষ্ট করে নিজের স্বার্থপরতার প্রকাশ ঘটায় না। এরা যা করে, নিজ দ্বায়িত্বে করে, নিজের কর্মে প্রতি পুর্ন সমর্থন নিয়ে করে। এরা বলের লাইনে গিয়েই ছক্কা মারায় প্রয়াসী হয়ে, আমাদের মতো একজায়গায় দাঁড়িয়েই মারতে গিয়ে আউট হয়না।

লেখাটা যে দিকে টানতে চেয়েছিলাম সে দিকে না গিয়ে আত্মার অনুভুতির প্রভাবে অন্য দিকে মোড় নিল কিছুটা। এবার চেষ্টা করছি আমার শিক্ষা ও বিবেক যে দিকে টানে, তার কথা। আমার শিাক্ষ ও বিবেক আমাকে শুধুমাত্র মুসলিম বিশ্বের অত্যাচারিতদের দিকেই টানে না, টানে সমস্ত বিশ্বের অত্যাচারিতদের দিকে। আমার কাছে অত্যাচারিতের কোন ধর্ম নেই, কোন জাতি নেই, কোন দেশ নেই। সেকারনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদীদের উপর অত্যাচারেও আমার প্রান কাঁদে, বুকের ভেতরে কষ্ট অনুভব করি। একই কষ্ট এখন লেবাননে বোমাবর্ষনেও পাই। বুশ হারামজাদার ইরাক আক্রমনেও একই কষ্ট পেয়েছিলাম। এক একটি বোমার আওয়াজ বুকের ভেতরে একই ভয়ংকর গর্জন। এক একটি শিশুর মৃত্যু নিজের আত্মারই কোন এক অংশের বিনাশ। এই ধ্বংস আর চাই না, চাই শান্তি। ইতিহাস ঘেটে রক্তক্ষয় আর তার প্রমান ঘেটে আরো বেশী রক্তক্ষয় চাইনা। থাকুক না ইসরাইল রাস্ট্র হিসেবে টিকে, তাদের সে অধিকার দিয়ে যদি শান্তির দ্বার উন্মুক্ত হয়, তাহলে সে শান্তিই কাম্য। আর চাইনা শিশুমৃত্যুর বিনিময়ে অস্ত্রবিত্রয়কারী দেশ তাদের লাভের পাহাড় গড়ে তুলুক। চাই না সাধারণ মানুষের রক্তে রক্তলোলুপ আন্তর্জাতিক রাজনীতি। একটা বিষয় টের পেয়েছি। তা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির চেহারা আমরা আমাদের চিন্তাশক্তি দিয়ে যতোটা খারাপ জানি, তারচেয়েও অনেক অনেক বেশী নোংরা।

 

প্রকাশ করা হয়েছে: দেশাচারমানুষসময়  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

 

  • ৭ টি মন্তব্য
  • ১১০২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই জুলাই, ২০০৬ দুপুর ১২:০৭
comment by: অতিথি বলেছেন: কবে যে শান্তি আসবে এ ধরনীর বুকে!!!!
২. ১৮ ই জুলাই, ২০০৬ দুপুর ১২:০৭
comment by: অতিথি বলেছেন: আস্তমেয়ে, পুরো লেখাটি পড়ে লেখার উদ্দেশ্য বোঝা যাবে। হ্রিবুল্লাহ বা হামাস এরা কেউই ইসরাইলের অস্তিত্ব স্বীকার করতে চাইছে না । আমি নিজেও একসময় চাইতাম না। এখন সময় বদল হয়েছে। এখন আর ইসরাইলের অস্তিত্ব অস্বীকার করার নয়। ইয়াসির আরায়াত স্বীকার করেছেন, পি এল ও স্বীকার করেছে। এখন আর ইতিহাস ঘেটে লাভ নেই। এতে ধ্বংসবই বাড়বে, হাজার হাজার মানুষের রক্তে রক্তাত্ব হবে সব।
এ ধ্বংস, এ মৃত্যু আর চাইনা। মুসলিম আর ইহুদী সবাই মানুষ, সবার রক্তের একই রং।
হিজবুল্লাহ লেবাননের জন্যে করেছে, কিন্তু এখন তাদের পরিবর্তিত সময়কে মেনে নেবার সময় এসেছে।
৩. ১৮ ই জুলাই, ২০০৬ দুপুর ১২:০৭
comment by: অতিথি বলেছেন: নাক কেটে পরের যাত্রভঙ্গ কোনো বন্ধুর কাজ হতে পারে না, এইটা কোনো ফলপ্রসু পন্থাও না নিরেট ছাগলামি।
অস্ত্রব্যাবসার জন্য একটা সংঘাতময় পরিস্থিতিজিইয়ে রাখতে হয়,এই কাজে সফল বলেই এখনও লোকজন অস্ত্রবিক্রি করে বড়লোক হচ্ছে, রিডার্স ডাইজেস্টে একটা খবর আর্টিকেল পড়ছিলাম, সেই খানে বলা ছিলো যে এত বেশী অস্ত্র হয়ে গেছে মাঝে মাঝে বাতিল মালের তালিকায়ও অস্ত্র ক্ষেপনাস্ত্র চলে যায়, এইসব কিনছে নিলামে মানুষজন, একটা মারলো সাথে সাথে এক হাজার ক্ষপনাস্ত্র বিক্রি হয়ে গেলো। অবৈধ্য অস্ত্রবাজারের সাপ্লাইও মনে হয় নিয়ন্ত্রিত ড্রাগের মতোই।
৪. ১৮ ই জুলাই, ২০০৬ দুপুর ১২:০৭
comment by: অতিথি বলেছেন: হিজবুল্লাহর ঘাড়ে বর্তায় বলার আগে ভেবে দেখুন। হিজবুল্লাহ আর হামাস একে অন্যের এলাই। হ্যা, পশ্চিমের সংজ্ঞানুযায়ী দু'টোই টেররিস্ট অরগেনাইজেশন। কিন্তু তাদের মধ্যে ব্রাদারহুড আসলেই শক্তিশালী। গাজায় যেই অত্যাচার চলছিল কয়েকদিন ধরে, সেটা প্রতিরোধে হিজবুল্লাহ এগিয়ে এসেছে। যে কোন এলাই একই কাজ করত। সবাই এই একটা জিনিস ইগনোর করছে!
৫. ১৮ ই জুলাই, ২০০৬ দুপুর ২:০৭
comment by: নাসিমা বলেছেন: অনেক দিন ব্লগের বাইরে ছিলাম। এসেই একটি ভালো লেখা পড়লাম।
৬. ১৮ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
comment by: হিমু বলেছেন:
মধ্যপ্রাচ্যে শান্তি ইজরায়েলের কারণেই আসবে না। ইজরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু মৌখিক মদদ দেয় না, বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্যও দেয় "শান্তি" বজায় রাখার জন্য। সেই ফান্ড ব্যবহৃত হয় মিলিটারি রিসার্চ ও এসপিওনাজে। তিন চার বছর পর পর ঐ টাকায় ঘাটতি পড়লেই দেখবেন অমুক জায়গায় হামাস তমুক জায়গায় হিজবুল্লা মাথা চাড়া দিয়ে উঠেছে। হামাসের জন্মই হয়েছে মোসাদের বাৎলে দেয়া ফমর্ূলা অনুযায়ী, যেটা পরে ব্যাকফায়ার করে। এখনও উগ্র জঙ্গি সংগঠনগুলোতে মোসাদের মোল-রা সক্রিয়। ইজরায়েলের পেছনে এই আর্থিক প্রণোদনা যদ্দিন চলবে, তদ্দিন মধ্যপ্রাচ্যে অশান্তি থাকবেই। আর মাথামোটাদের বদৌলতে সেই অশান্তি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে।
৭. ১৮ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
comment by: অতিথি বলেছেন: সবাইকে ধন্যবাদ !

 

 


গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ