আমার প্রিয় পোস্ট

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

আর কতো শুনবো, 71 এ আমি ছিলাম না !

৩১ শে জুলাই, ২০০৬ দুপুর ১:৪৪

শেয়ারঃ
0 0 0

আস্তমেয়ে, অরুপ আপনাকে চড় দিতে চেয়েছে। ভাল করেনি। হয়তো তার নিজের এই অন্যায়ের জন্যে অনুতপ্ত হয়ে ক্ষমাও চাইবে। আপনিও বিষয়টা ঠিকই বুঝতে পেরেছেন। তা টের পেয়েছি অন্যদের উত্তেজনায় আপনি তেমন তাল দেননি দেখে। সেজন্যে আপনাকে অবশ্যই সাধুবাদ জানাবো। তবে বেশ কয়েকজন ব্লগারের মতো আমিও অরুপের যন্ত্রনা বুঝতে পারছি। একই যন্ত্রণা আমার ভেতরেও রয়েছে। তবে আমি কাউকে চড় মারতে যাব না।

এই হতাশা উৎপত্তি কোথায়? এর উৎপত্তি আপনাদের মতো জেগে ঘুমন্ত মানুষগুলোর কারণে। আপনি জামাত সমর্থন করেন, তা আপনার ব্যাপার। আমি জামাতকে ঘৃণা করি, আমার চেষ্টা থাকবে আপনার মতো বুদ্ধিমত্ত একজনকে এই চক্র থেকে বের করে আনার। আমি তর্ক করবো, আপনাকে বোঝাবার চেষ্টা করবো, তবে সেই সাথে নিজের সততার দিকেও নজর রাখবো। হয়তো একসময় হাল ছেড়ে চুপ হয়ে যাব।

কিন্তু আপনি আপনার সততা বজায় রাখেন নি। বেশ কয়েকবার আপনি বলেছেন, 71এ আমি ছিলাম না। যখনই একথা আসে ও নিজেকে কোনঠাসা মনে হয় আপনার, এই লাইনটা আপনি ব্যবহার করেছেন। অথচ ধর্ম-সংক্রান্ত কোন হলে আপনি ধর্মের আদি ইতিহাস থেকে শুরু করে হাদিস, কালাম, কোন মুসলমান গায়কের গানের পঙতি, কিছুই বাদ রাখেন না। তখন অবলীলায় ভুলে যান, সে সময়ে আপনি পৃথিবীতে ছিলেন না। তখন কিভাবে এই আদি সময়ে ফিরে যান। নিশ্চয়ই অনেক পড়াশোনার কারনেই। তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করনে নি কেন ? হয়তো মুক্তির প্রতি আপনার এতটা ভালবাসা নেই, যা ধর্মের প্রতি আপনার রয়েছে।

তাহলে স্বীকার করুন সে সত্যটি। স্বীকার করুন, জামাতের মুক্তিযুদ্ধের সময়ে জামাতের কর্মপ্রবাহ আপনি জিহাদ হিসেবেই দেখেন। জিহাদে খুন করা তো অপরাধ নয়। অযথা কেন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে জামাতকে সাফ সুতরো করতে চাইছেন ? যদি জাগতেই হয় তাহলে সত্যিকারভাবেই জাগুন। তারপর সমস্ত দোষ চাপান পুর্ব প্রজন্মের ঘাড়ে। পুর্ব প্রজন্ম ও পরবর্তী প্রজন্ম নিয়ে তর্ক হয়েছিল একবার। তখন আপনার প্রতি অকুন্ঠ সমর্থন ছিল আমার । কিন্তু এবার সে সমর্থনটুকু দিতে পারছি না। আপনার শিক্ষা ও বাচনক্ষমতার উপর যথেষ্ট সন্মান রেখেই বলছি, সততার অভাব দেখছি আমি আপনার ভেতরে। আমি তর্কের খাতিরে তর্ক করতে অভ্যস্ত নই বলেই, সততা আমার জন্যে অবশ্য প্রয়োজনীয়। একটি খুনের কারনে খুনীকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়া যেতে পারে, কিন্তু পরিকল্পিত হত্যাজজ্ঞের পর খুনীদের কথা শোনার কোন অবকাশ থাকে না। জামাত তা করেছে। আপনি তাদের কথা শুনতেও পারেন, কারণ আপনার ভেতরে যে ধার্মিক উন্মাদনা রয়েছে, তা সে শোনাকে সমর্থন করে। তবে অনেকের ভেতরে সে উন্মাদনা না থাকারই কথা।

 

প্রকাশ করা হয়েছে: দেশমানুষ  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:৫৪
উৎস বলেছেন: অল্প কথায় চমৎকার লিখেছেন তীরন্দাজ। আসলেই সততার অভাব।
২. ৩১ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:৫৯
অতিথি বলেছেন: Hervorragend !!...অসাধারণ লিখেছেন ।
৩. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৮:০৭
মুড়িওয়ালা বলেছেন: চোখে ঠুলি পইড়া থাকলে কিছু করার নাই। ইউনিভার্সিটিতে একবার এইটা নিয়া একটা পেপার করছিলাম। পেপার কাটিং, ছবি- আরও বহুত কিছু দেওয়ার পরও ম্যাডাম কইছিল, "প্রমাণ কই?"
আরেকটা কমন ডায়ালগ হইল, "পাবলিক তাইলে ভোট দ্যায় ক্যান?"
আমগো মত অকৃতজ্ঞ বেজন্মা বোধহয় আরেকটা নাই। নিজের উপরই ঘেন্না লাগে।
৪. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৮:১৫
হযবরল বলেছেন: তীরন্দাজ আপনি হয়তো খেয়াল করেননি আস্তমেয়ে একটা কমেন্টে আমাকে বলেছে, '' একাত্তরে জাময়াতের অবস্থান বোঝার জন্য ইসলামের প্রতি একটু সহর্মমিতা লাগবে, না হলে বোঝা যাবে না।''

এরপর আর কোন প্রশ্নের অবকাশ আছে কি?
৬. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৮:২৩
অতিথি বলেছেন: তীরন্দাজ,
মনের কথাগুলো এতো সুন্দরভাবে লিখেছেন যে আর বাড়তি কিছু বলার দরকার নেই!!! ব্রাভো। ধন্যবাদ।
৭. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৮:২৭
অতিথি বলেছেন: বাদ দেন তীরুদা।
আমি হলফ করে বলতে পারি আপনার কথাগুলোও হয়তো ভিন্ন স্রোতে টেনে নেয়া হবে। তখন আরো একটা পোস্ট, আবার কিছু কমেন্টস, সেই কমেন্টস ধরে আবারো চটকানি।

লাভটা কি? অরূপ কি বলতে চাইলো, কী হয়ে গেলো, মার চাইতে মাসীর দরদ বেশী দেখাতে কয়েকজন উঠে পড়ে লেগে গেলো। কান কই আর চিল কই, দে দৌড়!

আমিও আরেক ফালতু এইসব ব্যাপার নিয়া এইহানে বকবক করতাছি।
৮. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৮:৪২
ঝরা পাতা বলেছেন: তাকসুমিক্কে । সুন্দর একটা পোস্টের জন্য। এই রিয়ালাইজেশনটা সবার দরকার।
৯. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৮:৪৭
কনফুসিয়াস বলেছেন: ইতিহাস ঘুরে ফিরে আসে - কথাটা এই ব্লগের ক্ষেত্রে হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে।
এখন আর কথা বাড়াতে ভালো লাগে না। কারন, জানি ঠিক GiKgB হবে প্রতিবার।
১০. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৯:০০
হিমু বলেছেন: 1971একটা সিংগুলারিটি। অনেকেই 71 এ ছিলো না, থাকে না। থাকলেই বাপচাচাদের কুকীর্তি দেখে ফেলতে হয়। পড়ে লেখাপড়া শিখে ঐ কুকীর্তির জন্য যুক্তি খাড়া করতে হয়। অনেক খাটনি।
১১. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৯:১৪
অতিথি বলেছেন: হিমু ঠিক কইছ।

এতো কষ্ট,এতো মাথা খটানি...
১২. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৯:২০
অতিথি বলেছেন: দাদা, লেখাটা খুবই গোছালো হয়েছে।
কিন্তু আমার স্বল্পকালিন (দুমাস) ব্লগ জীবনেই এ ইস্যুটাকে বারকয়েক ঘুরে ঘুরে আসতে দেখলাম... এন্ড রেজালট... বেক টু স্কুয়্যার ওয়ান।
একবার এ ব্যাপারে একখান পোস্ট দেওয়ার পর থেকে আমি চুপ।

এনিওয়ে আপনার প্রচেষ্টার জন্য সাধুবাদ।।
১৩. ০১ লা আগস্ট, ২০০৬ রাত ২:৩১
অতিথি বলেছেন: ঝাঁকুনি লাগলেই মস্তইয়েদের টুপির ভেতর শিং, জুতোর ভেতর খুর আর পাৎলুনের ভেতর থেকে লেজ বেরিয়ে আসে।
১৪. ০১ লা আগস্ট, ২০০৬ রাত ২:৩৯
অতিথি বলেছেন: না রে ভাই, 71 এর ঘটনাকে জিহাদ মনে হয় না...

হযবরল,
ওদের যুক্তি ছিল, ওরা দুইটা খারাপের মধ্যে কম খারাপটা বেছে নিচ্ছে। এই ব্যপারে আমার পারসোনাল অপিনিয়ন হল, ওদের এই জাজমেন্টে ভুল ছিল। কম খারাপটা মোটেই যে কোন মূল্যে পাকিস্তানের সাথে থাকার মাধ্যমে ছিল না। কালকে আসলে পিয়ালকে আমি ওটাই বলতে চেয়েছি, 'জনবিচ্ছিন্ন', ছিল বটে জামাত। নইলে ওরকম সিদ্ধান্ত নিতে পারত না।
১৫. ০১ লা আগস্ট, ২০০৬ রাত ২:৪৮
ঝরা পাতা বলেছেন: দীর্ঘ নয় মাস যুদ্ধ হয়। ধরে নিলাম তাদের প্রাথমিক জাজমেন্ট ভুল ছিলো। এই নয়মাসে তারা কি করেছে? তারা কি ভুল উপলব্ধি করতে পেরেছে? এখনো কি তারা দেশকে পাকিস্তান বা আফগানিস্থান বানানোর স্বপ্নে বিভোর নয়? সেই ইতিহাসটা একটু নেড়েচেড়ে দেখুন।
১৬. ০৪ ঠা আগস্ট, ২০০৬ সকাল ৮:০১
অমি রহমান পিয়াল বলেছেন: অসাধারণ একটা পোস্ট। সারা বছরের সেরা পোস্ট। হুট আব, স্যালুট, অভিনন্দন যত প্রকার হইতে পারে সব প্রাণঢাইলা দিলাম
১৭. ০৪ ঠা আগস্ট, ২০০৬ সকাল ৮:১৪
সদরুল বলেছেন: 71 এ আমি ছিলাম না, এটা বলা কি অন্যায়, খুব সত্য কথা।এটা কি সত্য কথা না, আমাদের বাবা মার বিয়ের সময় আমরা উপস্তিত ছিলাম না? যেহেতু ছিলাম না, আমাদের বাবা মার বিবাহ ক্যানসেল।
১৯. ০৪ ঠা আগস্ট, ২০০৬ সকাল ৮:২৬
সদরুল বলেছেন: ব্যাপক না, এটাই সত্য। যারা যারা তাদের বাবা মার বিবাহে উপস্তিত ছিল না, সব বিবাহ অতি সত্বর ক্যানসেল করা হউক, এই আমার এক দফা দাবী।
২০. ০৪ ঠা আগস্ট, ২০০৬ সকাল ৮:৩৭
অতিথি বলেছেন: যুক্তিতে মস্ত বড় ফাঁকি আছে সদরুল সাহেব। যুক্তিতে এখনও কাচা। তাই বলতে হচ্ছে বেকুব টাইপ যুক্তি হয়ে গেল।

একাত্তরে আমি ছিলাম না, তাই একাত্তরে কোন যুদ্ধ হয় নি == আমার বাবা মায়ের বিয়ের সময় আমি ছিলাম না তাই বিয়ে ক্যানসেল।
একাত্তরে আমি ছিলাম না, তাই আমি তখন রেখে যাওয়া ডকুমেন্ট দেখে সিদ্ধান্ত নেই। আপনি যেই ডকুমেন্ট দেখাচ্ছেন সেখানে আমি এই ফাঁকি আর ওই ফাঁকি দেখতে পারছি, বা অবস্থা পর্যালোচনা করে আমার এটা বা ওটা মনে হচ্ছে। আপনি যেই ডকুমেন্ট দেখালেন তার একটা কাউন্টার ডকুমেন্ট আমি দেখতে পারছি == আমার বাবা মায়ের বিয়ের সময় আমি ছিলাম না, তাই আমি ঠিক শিওর না, তখন ছোট মামা বিয়েতে কোন কাজ করেছে কি না। ওই তো একটা ছবি (যেটা পুরো 3600 * 24 সেকেন্ডের একটা সেকেন্ড মাত্র) সেখানে দেখছি ও হাবার মত দাড়িয়ে আছে, তার মানেই এই না যে সে পুরো 3600*24 সেকেন্ড একই জায়গায় এক ভাবেই দাড়িয়ে ছিল। দেয়ার ইজ মোর টু ইট।
২১. ০৪ ঠা আগস্ট, ২০০৬ সকাল ৯:২৯
শুভ বলেছেন: সদরুল,
আপনার উদাহরণটা চমৎকার!
লেখালেখির জন্য রূপক অর্থে প্রয়োগের জন্য অসাধারণ!!
আপনি অনুমতি দিলে আমার কোন লেখায় ব্যবহার করবো!!!
২২. ০৪ ঠা আগস্ট, ২০০৬ সকাল ৯:৫৯
অতিথি বলেছেন: ভাল বলেছেন তীর দাদা, জম্পেস।
২৩. ০৫ ই আগস্ট, ২০০৬ ভোর ৫:৪৯
সদরুল বলেছেন: আস্তমেয়ে সাহেবান, আপনার সমস্যা এতদিনেও বুঝতে পারেন নি? আপনার নাকটা বেজায় লম্বা, যখন তখন যেখানে সেখানে নাক গলিয়ে দেয়ার অভ্যাস।
আপনার জন্য পরামর্শ হচ্ছে, নাকের খাপ বানান।
২৪. ০৫ ই আগস্ট, ২০০৬ ভোর ৫:৫৩
সদরুল বলেছেন: শুভ,কেউ তো অনুমতি চায় না, আমার মত মানুষের কাছে এমন আবেদন করলেন, হাসব না কাদব বুজতে পারছি না।আপনি এই লাইন কেন আমার সব পোস্ট নিয়ে নিন না।
২৫. ২৪ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:৫৮
মেন্টাল বলেছেন: আস্তমেয়ের কমেন্টগুলা মুইছা গেছে। নতুন পাবলিকরা তো কিছুই বুঝবনা।
২৬. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:০৩
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: ব্যাপার না ।
পাবলিকে এমনিতেই বুঝবে , কে আস্ত আর কে আধা ..
২৭. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:০৬
দ্রোহী বলেছেন: অল্পকথায় কি চমৎকার একটি লেখা!
২৮. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১১
বিধিমালা বলেছেন: আস্তমেয়ে সাহেবান খারাপ কতা লেখেন আর ব্যান খাই আমি হারাদন!@@
২৯. ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১২
াহো বলেছেন:

সদরুল বলেছেন: 71 এ আমি ছিলাম না, এটা বলা কি অন্যায়, খুব সত্য কথা।এটা কি সত্য কথা না, আমাদের বাবা মার বিয়ের সময় আমরা উপস্তিত ছিলাম না? যেহেতু ছিলাম না, আমাদের বাবা মার বিবাহ ক্যানসেল।

 

মোট সময় লেগেছে ২.৩৭২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ