আমার প্রিয় পোস্ট

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

কিছু স্বাধীনতাবিরোধী স্বাধীনতাসেবীদের জবানবন্দী

০৯ ই মে, ২০০৭ বিকাল ৫:৩৫

শেয়ারঃ
0 1 0

মাঝে মাঝে ছোটখাট ঘুর্নি ওড়ে বাতাসে। মোটেও প্রলয়ঙ্কর নয়। ধুলো ওড়ে, ওড়ে আবর্জনা, দলানো কাগজের কুন্ডলী পায়ের কাছাকাছি। তেমনি এক ছোটখাট ঘুর্ণি উঠেছিল বাতাসে ৭১এর মার্চে। মোটেও বিশাল নয়। সামুদ্রিক ছোঁয়াচ ছিল না, ছিল ডোবা জলের পঁচা গন্ধ।

আমাদের স্বাধীনতা এসে উড়ে পড়লো পায়ের কাছে, এক টুকরো মুল্যহীন ছেড়া কাগজের মতো। আমরা তো ভিখারী। সে ছেড়া কাগজ কুড়িয়ে সাজিয়েছি আমাদের অবহেলিত বাগানে, আমাদের বিবর্ণ বৈঠকখানায়, আমাদের রান্নাঘরের কালো ঝুলওঠা দেয়ালে।

তিরিশ লাখ শহীদের কথা তোলা আমাদেরই বাতুলতার প্রত্যক্ষ প্রমাণ। তিরিশ লাখ শহীদের মা কে আমরা কখনোই দেখিনি। আমাদের নির্লজ্জ চোখ কখনোই স্পর্শ করেনি এসব মায়ের দৃষ্টিকে কোন সরাসরি সরল আবেগে । মুক্তিযোদ্ধা? কারা, এদেরকে একেবারেই চিনিনা। স্মৃতিসৌধ? কাদের জন্য?

স্বাধীনতা খেলামকুচি মাত্র। ধর্মীয় দোসরদের পা ধোয়া জল আরো অনেক বেশী সুস্বাদু। আরো অনেক বেশী সুস্বাদু আমাদের প্রভুদের কামাক্ত ঢেকুড়। পা ধোয়া জলের স্বাদ আর ঢেকুড়ের গন্ধে যে আদিরস আর নির্লজ্জ আনন্দ, তাতে তিরিশ লাখ শহীদদের তিরিশ লাখ ইদুরের সাথে তুলনায় কোন বিবেকবোধ জাগ্রত হয়না। আমরা রাজাকার জামাতী হয়ে সে স্বাধীনতার পতাকা ওড়াতে লজ্জিত হই না। স্বাধীনতা, দমকা বাতাসে উড়ে আসা এক টুকরো ছেড়া কাগজ মাত্র। দমকা বাতাসেই উড়িয়ে দেওয়ায় লজ্জার আর কতটুকু স্থান?

 

প্রকাশ করা হয়েছে: দেশ  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৭ বিকাল ৫:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৯ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৮
চোর বলেছেন: বিশিষ্ট ... আশরাফ রহমানের বক্তব্যানুসারে, জামাত ভারত বিভক্তির বিরোধিতা করেছিলো, আবার পাকিস্তানকে 'মেনে' নিয়েছে। পাকিস্তান ভঙ্গের বিরোধিতা করেছিলো, আবার বাংলাদেশকে 'মেনে' নিয়েছে।

এই মেনে নেওয়ার জন্য স্বাধীনতার সেবা - z.B. বীরশ্রেষ্ঠদের কবর সংরক্ষণ, মুক্তিযুদ্ধের আর্কাইভ বানানো - এগুলো করার অধিকার জামাতেরই বেশি।
৩. ০৯ ই মে, ২০০৭ বিকাল ৫:৫৯
দ্বিতীয়নাম বলেছেন: হ, রাজাকার আর পাকিস্তানীরা মিলা বাঙালীগো প‌্যাদানি না দিলে মুক্তিযুদ্ধও হইতো না, দেশও স্বাধীন হইতো না।
৫. ০৯ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
বিপ্লব রহমান বলেছেন: একমত@তীরন্দাজ। লেখাটা ভাল হয়েছে। আমি আপনাকে পাঁচ দিচ্ছি।...
৬. ০৯ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৩
তীরন্দাজ বলেছেন: ধন্যবাদ আপনাদের!

ঘাতকদের চেহারা এমনই হয় মম!
৭. ০৯ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
তীরন্দাজ বলেছেন: আশরাফ সাহেবের কথা কি আর বলব চোর,
আমার মতে ওনি এই ব্লগের সবচেয়ে ধর্মান্ধ ও প্রতিক্রিয়াশীল ব্লগার।
৮. ০৯ ই মে, ২০০৭ রাত ৮:৪৩
আড্ডাবাজ বলেছেন: তীরন্দাজ দা,
এটা একটা চমতকার লেখা। পড়লাম আর ৫ দিলাম। ধন্যবাদ।
৯. ০৯ ই মে, ২০০৭ রাত ৮:৪৪
জাঝা বলেছেন: একমত@তীরন্দাজ। লেখাটা ভাল হয়েছে। আমি আপনাকে পাঁচ দিচ্ছি।...
১০. ১০ ই মে, ২০০৭ ভোর ৪:২০
সোনার বাংলা বলেছেন: ভাই এটা কি নিজামী না গো. আ?
১১. ১৫ ই মে, ২০০৭ রাত ১:০৬
সুমেরু বলেছেন: টাকাও কাগজের, হাসিও লাখ টাকার।
পাঁচ দিলাম, এমনি এমনিই।

 

মোট সময় লেগেছে ০.৯৫৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ