বহুদুর থেকে ভেসে আসা
কোন এক সুর
আলোড়নে আবদ্ধ করে আমায়-
চাওয়া না পাওয়ার এক অবিরাম টানাপোড়নে
মুহর্তেই যেন বাকরুদ্ধ আমি।
কিঞ্চিত ভালোবাসা আহরণে
মধুমুখী মন আমার!
মুহুর্তেই হরিণের মতো লাফিয়ে নাচে।
তারপর কল্পনারীর অসীম দুরত্বে
আর চোখের তারায়
অজস্র ঝি ঝি প্রকার নাচনে
অন্ধকারের বুকে আহত আচড় কেটে বেড়ায়।
দুরত্বে পাগলপারা হয়ে তাই-
অভিব্যাক্তির বাঁধনে আমাকে প্রকাশে
ব্যর্থতার জালে আবদ্ধ আমি।
তারপরও কল্পনারীর ভালবাসায় চোখ রেখে
সময়ের বুকে
নৈস্বর্গিক ছবি এঁকে
মুহুর্ত উচ্ছসিত হই ফোয়ারার মতো।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


