আমার পুরোনো কমপিউটর নষ্ট হওয়াতে নতুন কিনতে হলো। কনফিগারেশন জানাচ্ছি,
১) অপারেটিং সিসটেম, উইন্ডোস ভিসতা।
২) অভ্র ইউনিকোড ইনস্টল করেছি, কিবোর্ড ইউনিজয়।
৩) ওদের দেয়া ফন্টও ইনস্টল করেছি।
৮) মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি।
সমস্যা হচ্ছে, ব্রিন্দা ছাড়া আর কোন ফন্টই ব্যাবহার করতে পারছি না। আমার প্রিয় ফন্ট হচ্ছে রূপালী। অনেক সময় রূপালী দেখালেও কি বোর্ড চাপলেই ব্রিন্দা চলে আসে। সেটিংসএ নানা পরিবর্তন করেও ফল পাইনি।
আপনাদের কারো কি এই সমস্যা হয়েছে? আগে আমার অপারেটিং সিসটেম ছিল এক্সপি। তাতে এই সমস্যা হবার পরও সমাধান করতে পেরেছিলাম। কিন্তু এবার আপনাদের শরণাপন্ন হতে হচ্ছে।
কেউ সমাধান জানালে খুবই কৃতজ্ঞ হবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



