বলেছিলে সমুদ্রে যাবে সন্ধ্যায়,
অথচ সন্ধ্যা হবার আগেই
আড়ি পাতলো রাত!
বাসী পোষাকটিও ছাড়া হলোনা একবার!
এতোটা ভালোবাসা ছিল?
মোহনার আড়ালে আবডালে এখনও সে ঘ্রাণ?
আর রতিবিলাসের উচ্চকিত শব্দাবলী?
গতপরশু এসেছিল একজন।
তারপর দিন নেই, রাত নেই,
অবিস্রান্ত রোদ রোদ ছায়া।
বিলম্বিত লয় আর আকন্ঠ দ্যোতনা।
আকাশ থেকে ঝর ঝর বৃষ্টি-
ছাদ বেয়ে মাটিতে নেমেই,
অমাবস্যার আড়াল।
যেন পরিকল্পিত নদীতে
বহুযুগের তপসাতস্যতাপস।
ঘোরাপথে বেলাভুমি বহদুরেরই পথ!
প্রলম্বিত সময়ের ভারে বিবর্ণ, তাই
এসোনা! ভোর নামার আগেই
শরীর ভেজাই ওমে!
মনে রেখ! প্রতিটি রাতই যেন
তাপসীর কল্পনাবিদ্ধ চোখ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


