বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিদিনের খাবার ভাত। যত ভাল খাবারই টেবিলে থাকুক না কেন, দু’বেলা ভাত আর ডাল না হলে খুব সচ্ছল বাঙ্গালীকেও পরিতৃপ্ত মনে হয় না। গরীব যারা, তারা মুখরোচক অন্য কোন খাবার নিয়ে ভাবারও অবকাশ পাননি, তাদের কাছে ভাতই একমাত্র খাবার। কিন্তু সে ভাতের থালায় আগুন প্রতিদিনই তীব্র থেকে তীব্রতরো হচ্ছে।বাজারে চালের সরবরাহ কম, দাম আকাশচুম্বী। পেটে ভাতে ক্ষিদে।সাধারণ মানুষ একমুঠে চালের জন্যে লাইন ধরেছেন বিডিআর এর বিক্রয় কেন্দ্রে।
এমন অবস্থায় আমাদের মান্যবর খাদ্যউপদেষ্টা সাহেবের বক্তব্য, "বাংলাদেশের চালের বাজারের মুল্য নিয়ন্ত্রনে সরকারের কিছু করণীয় নেই"। ওনার নিজের বাড়ীতে, নিজের ও নিজের বউ-ছেলেমেয়ের ভাতের অভাব হয়েছে কি না, তা তিনি জানান নি। ।আশা করছি হয়নি, হলে নিশ্চয়ই এমন বক্তব্য রাখতেন না।তবে মান্যবর উপদেষ্টাদের ভাতের অভাব কখনোই হয়না, হলে হতভাগা এ দেশের অবস্থা এত শোচনীয় হতো না।
আমাদের মান্যবর উপদেষ্টারা জরুরী সময়ে কোন উপদেশ দেবার, কোন করণীয় পদক্ষেপ নেবার ক্ষমতা, যোগ্যতা বা ইচ্ছে- কোনটাই রাখেন না।আসলে ভরাপেটে আলস্য আসে, কোন কিছুই করার শক্তি থাকে না। তাই আমাদের মান্যবর উপদেষ্টাদের মাঝে মাঝে না খাইয়ে রাখা দরকার। তাহলে হয়তো মাঝে মাঝে মুল্যবান উপদেশ দিয়ে আমাদেরকে বাধিত করতে পারবেন।
তৎকালীন পুর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান কোন এক দুর্ভিক্ষের আগের মুহুর্তে বলেছিলেন,’চাউল নেহি মিলতা? কোই বাত নেহি, পোলাও খা লো’।উর্দু ভাল জানিনা বলে প্রকাশ সঠিক হলেনা হয়তো। তবে খান সাহেব যে এমন একটি বক্তব্য রেখেছিলেন, এটা সত্যি। আর তারপরই শুরু হয় দুর্ভিক্ষ। আমরা কি তেমনি এক দুর্ভিক্ষের মুখোমুখি?
তবে দুর্ভিক্ষ হলেই বা কি ক্ষতি? আমাদের মান্যবর উপদেষ্টাদের তাতেও তাদের উদরপুর্তিতে সমস্যায় পড়তে হবে না, সেটা নিশ্চিত করা হয়েছে। ওনারা টিকে থাকলেই হলো। দুর্ভিক্ষের মাঝেও ওনারা উদরপুর্তির আলস্যে নরম গদীতে গা এলিয়ে আরামে হাই তুলবেন, আর আমরা বলবো ‘জয়তু উপদেষ্টা মহোদয়’!
(ছবিটি প্রথম আলো থেকে নেয়া)
ভাতের থালায় আগুন! আমরা কি দুর্ভিক্ষের মুখোমুখি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।