আরো অনেক কিছুই চিনেছি। কাউকে কাউকে আগে শত্রু হিসেবে দেখেছি। এই ব্যান, আনব্যানের সংগ্রামে তাদের অনেকেই পরম বন্ধুর মতো পাশে এসে দাঁড়িয়েছেন। জামাত, রাজাকারদের বিরুদ্ধের পরিস্কার অবস্থান নিয়েছেন। কলম বিরতিতে অংশ নিয়েছেন। তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।
আরেকটি অর্জন হচ্ছে জামাতে ইসলামী ও রাজাকারদের, দেশদ্রোহীদের বিরুদ্ধে সংগ্রাম আরো বেশী তীব্র হলো। সামহোয়ারের নীতিমালায় „এই ব্লগে মুক্তিযুদ্ধ বিরোধী কোন সমালোচনা, কোন কটাক্ষ থাকতে পারবে না“ এই দাবীর স্বপক্ষে সংগ্রাম চালানোর জন্যে আহব্বান জানাচ্ছি। নারী বিদ্বেষী যে কোন বক্তব্য, ব্যক্তিআক্রমণ ও গালাগালকে যেন নিষিদ্ধ করা হয়।
আসুন সবাই আনন্দিত হই ও সামনের দিনগুলোর দিকে তাকাই
একটা লাইন পরে যোগ করলাম। এটা আমার ৪০০ তম পোষ্ট। এই ৪০০ তম পোষ্ট যে এত আনন্দের হবে, আজ সকালেও তা ভাবতে পারিনি।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


