somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তীরন্দাজের ভিন্নমত: ভিন্নমতালম্বীকে উত্যেক্ত করা নিজেকেই দুর্বল করার সামিল

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধ, জামাত, গোলাম আজম, ধর্ম- এসবের প্রতিটি আলোচনায় সন্ধ্যাবাতির সাথে আমার মতপার্থক্য রয়েছে। এ নিয়ে আমাদের তর্ক হয়, অনেক সময় তর্কে বিরক্ত হয়ে আলোচনা বন্ধ করে দিই। তারপরও একজন ভাল লেখিকা হিসেবে, সর্বোপরি মানুষ হিসেবে তার প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে, যা প্রতিটি মানুষের ক্ষেত্রেই থাকা দরকার। সেজন্যেই আমি মনে করি না, যে তাকে উত্যেক্ত করার কোন অধিকার আমার রয়েছে। কিন্তু অনেকেই তা করছেন, তাদের দর্শিত কারণে, বা অনেক ক্ষেত্রে অকারণেই। তাদেরকে অনুরোধ করছি, এ থেকে বিরত থাকার জন্যে।

যারা এসব করছেন, তাদের অনেকের সাথেই মুক্তিযুদ্ধ, জামাত, গোলাম আজম, ধর্ম সম্পর্কিত প্রশ্নে আমার একাত্বতা রয়ছে ও তা চিরদিনই থাকবে। কিন্তু এই একাত্বতার বিনিময়ে যৌক্তিক ও রুচিশীল মানবিক চর্চাকে ব্যাহত করতে রাজী নই আমি। সেজন্যেই আমার এই প্রতিবাদ। আর আরেকটা বিষয় আমি পরিস্কার করে বলছি, সে কারনে আমি নিজেও ভীত। তা হচ্ছে, এতে আমাদের নিজেদের স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষ অবস্থানকেই ক্ষতিগ্রস্থ করছি আমরা। আমি সেখানেও কোন আপোষ করতে রাজী নই।

একই বক্তব্যে সারোয়ার চৌধুরীর প্রসঙ্গও আনছি। তার লেখা আমার ভাল লাগে বা না লাগে, সেটা এখানে বিবেচ্য বিষয় নয়। কিন্তু তাকেও বার বার উত্যেক্ত করা হচ্ছে। এটা যদি রসিকতা হিসেবে আখ্যা দেয়া হয়, তার সাথেও একমত নই আমি। রসিকতা ততক্ষনই রসিকতা, যতক্ষন যার সাথে তা করা হচ্ছে, তিনিও তার রস অনুভব করতে পারেন। এটা ছাড়িয়ে গেলে এ রসিকতা উত্যেক্ত করার পর্যায়ে গিয়েই দাড়ায়।

আপনাদেরকে যথেষ্ট কাছের মানুষ হিসেবে ভাবি আমি। তাই কোন ভড়ং না করে সরাসরি এই কথগুলো বললাম। কারণ এসব করে ভিন্ন মতের মানুষগুলোকে আমাদের কাছাকাছি আসার পথও রুদ্ধ করা হচ্ছে এতে। আর আরেকটা কারন, মানবিকতার স্থান ধর্ম, মত ও জাতি.. সবার উপরে বলেই মনে করি।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৯
৮৩টি মন্তব্য ১৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×