somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তীরন্দাজের ভিন্নমত: উত্তরাধিকার আইন নিয়ে ইসলামী আলোচনা বর্তমান আঙ্গিকে পুরো অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক

১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উত্তরাধিকার আইন নিয়ে কোরানে কি আছে না, তা নিয়ে আলাপ আলোচনা, তর্কবিতর্ক আমার কাছে অপ্রয়োজনীয়ও অপ্রাসঙ্গিক। সময়ের আঙ্গিকে একটি মৃত ধারাকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা আবার নিজেদেরকে মধ্যযুগে ফিরিয়ে নেবার চেষ্টারই সামিল। মৃত ধারা কথাটি শুনে কারো কারো বুকে ছ্যাত করে আগুন জলে উঠতে পারে। তাই আগেই বলে নিচ্ছি, এ শব্দটি মূল ইসলামে লক্ষ করে নয়, শুধুমাত্র ইসলামের এই উত্তরাধিকার সংক্রান্ত আইনকেই ও আরো কিছু সামাজিক আইনকে আলোকপাত করছে। বর্তমান প্রেক্ষিতে উত্তরাধিকার সংক্রান্ত রাষ্ট্রীয় আইন নিয়ে আলোচনা করাটাই আমার মতে যুগোপযোগী কারণ এবং এই আইন পুরোপুরি রাষ্ট্রনিধারিত হলেই ন্যায়সঙ্গত হতে পারে।

কোরানে কি আছে কি না আছে, তার চেয়ে বেশী বিবেচ্য এখনকার সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বন্টন বা উত্তরাধিকার আইন ন্যায়সঙ্গত কি না। ১৪০০ বছর আগের প্রেক্ষাপট আলাদা ছিল। সামাজিক অরাজকতা আরো অনেক বেশী, নারীদের প্রতি অবহেলা, সামাজিক পেষন, মানবিক অধিকারলঙ্ঘন আরো অনেক বেশী প্রকট ছিল। তখন ইসলাম নারীমুক্তির জন্যে যতোটা করেছিল, সেটা সে সময়ের জন্যেই সঠিক, এটাও অস্বীকার করছি না আমি। কিন্তু এখনকার সময় আলাদা। সেটা বিচার না করে আমরা যদি আগের পেক্ষাপটেই বিচার করি সব, তাহলে মুলের প্রতি মোহের আধিক্যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের প্রতি অবিচার, প্রতারণা ও অমানবিকতার দোশে অপরাধী হব আমরা।

এখন সমাজে নারীদের অবস্থা সেরকম নয়। পুরুষদের পাশাপাশি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় উন্নয়নের হাল এখন নারীদের হাতেও। সুতরাং সময়ের কারণেই সমাজের ও রাষ্ট্রের কাছে নারীদের প্রত্যাশা ভিন্ন, এমনকি নারীদের কাছে সমাজ ও রাষ্ট্রেরও ভিন্ন প্রত্যাশা। সংসারের দ্বায়িত্ব এখন প্রয়োজনে নারীরাও পালন করেন। রাষ্ট্রের হালও ধরেন। সেকারনেই অধিকারে সংজ্ঞাও আগের মতো থাকা কোন যৌক্তিকতা দেখি না আমি। তাই উত্তরাধিকারের বিধিব্যবস্থাও নতুন, ন্যয়সঙ্গতভাবে সংজ্ঞায়িত হওয়া জরুরী। সেক্ষেত্রে একে পাশ কাটিয়ে মৃত ধারা নিয়ে আলোচনা চালানো, মৌলবাদ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে গ্রহনযোগ্য কি না, সে জাতীয় আলোচনারই সামিল।

ইসলাম ক্রীতদাসদেরও মঙ্গল করেছিল। তাদেরকে অনেক অধিকার দেয়া হয়েছিল, যা আগে ছিল না। এখনকার সময়ে দাশপ্রথাকে ঘৃন্য বলে পরিগনিত। তাকে মৌলভাবে পালন করার উদ্দেশ্যে আমরা আবার নতুন করে দাসপ্রথা চালু করবো নাকি? আর দাসপ্রথা যে নেই আর, তাতেও প্রমান হয়, এসব ইসলামী নিয়মাবলী সময়অক্ষের সাথে অপরিবর্তিত থাকতে পারে না। নারীরাও ইসলামপুর্ব সময়ে অবদমিত ছিলেন দাসের মতোই। হয়তো অন্য চেহারায়, অন্য পরিসরে। যেহেতু সে সময় এখন আর নেই, তাদের উপর এই ইসলামী বন্টনপ্রথা চালু করাও পুরো অযৌক্তিক। অনেকটা একজন মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে বিক্ষত, অবদমিত করে তারপর অসীম দয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাবার মতোই বিকৃত।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
৩৯টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×