কতৃপক্ষকে অনুরোধ: দয়া করে ক্রমানুসারে পোষ্টকে default করুন। নাহলে নতুন লেখা সহজে চোখে পড়ছে না অনেকেরই।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ২:২৪
আমি আমার সর্বশেষ পোষ্টটি মুছে ফেলতে বাধ্য হলাম। একটি পোষ্ট লিখতে অনেক কষ্ট করতে হয়। লিখি একটিই উদ্দেশ্যে, যাতে পোষ্টটি সবার নজরে পড়ে ও পড়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হয়না যে,একটি নতুন পোষ্ট সহজে কারো নজরে পড়বে। কারন হয়তো আপনাদেরও চোখে পড়েছে। তারপরও বলছি।
কতৃপক্ষ ব্লগের চেহারা পাল্টেছেন। ভাল লেগেছে। সেজন্যে আন্তরিক ধন্যবাদ। কিন্তু একটি বিষয় সমস্যা সৃষ্টি করেছে।
সংকলিত পোষ্ট ও ক্রমানুসারে পোষ্ট একটি পদ্ধতি করা হয়েছে। পদ্ধতি হিসেবে এটা খারাপ নয়। কিন্তু একটি পোষ্টকে সংকলিত করার কি শর্ত? আমরা কেউই জানিনা। এর কোন নীতিমালাও জানান নি তারা। মানলাম, তা জানানো হবে পরে।
কিন্তু default হিসেবে নেয়া হয়েছে সংকলিত পোষ্টকে। কেউ ক্রমানুসারে পোষ্টকে ক্লিক করে নিলেও প্রতিবারই প্রথম পাতার যাবার পর সংকলিত পোষ্টে ফিরে আসছে বারবার। তখন আবার ক্রমানুসারে পোষ্ট এ ক্লিক করে নতুন পোষ্ট বা নিজের পোষ্ট খুজে বের করতে হয়।
তাই কতৃপক্ষকে অনুরোধ
১) দয়া করে ক্রমানুসারে পোষ্টকে default করুন। তাতে নতুন লেখাগুলো সহজে চোখে পড়বে। কারো ফিলটারের প্রয়োজন হলে নিজেই তা করে নিতে পারবেন।
২) কোন পোষ্ট সংকলিত পোষ্টে যাবে, তার নীতিমালা দয়া করে জানান।
আগাম ধন্যবাদ জানাচ্ছি।
ক্রমানুসারে পোষ্টকে default না করা অবধি নতুন পোষ্ট দেয়া থেকে বিরত রইলাম। এটা কোন আন্দোলন নয়, নিজস্ব সিদ্ধান্ত। যদি এই লেখাটি আপনাদের চোখে পড়ে, দয়া করে আপনাদের মতামত জানাবেন।
প্রকাশ করা হয়েছে: সময় বিভাগে ।
তীরন্দাজ বলেছেন:
আপনার বিষয়গুলোও পড়লাম ও জরুরী তো বটেই। কিন্তু default হিসেবে নেয়া হয়েছে সংকলিত পোষ্টকে নেয়াটাও সমস্যাজনক।
মানবী বলেছেন:
পোস্টের শিরোনামের সাথে সহমত। সংকলিত পোস্ট ট্যাবটি মনে হয় আপডেট করা হয়নি, ২৫শে মার্চ বিকেস ৪:৫৮ এর আগের সব পোস্ট এসে আছে। এই পুরনো পাতাটি ডিফল্ট, তাই কোন নতুন পোস্ট চোখে পড়ছেনা।
পোস্টের জন্য ধন্যবাদ তীরন্দাজ।
তবে, আমার মনে হয়, ইমেজ এখানে ব্যাপার। লগ ইন না করে কেউ এসে এতদিন রাজাকারদের পোস্ট আর গো-আজমের ছবি দেখে সামহয়ারইনের সম্পর্কে কী ধারণা করেছে তা বলাই বাহুল্য। সংকলিত, নির্বাচিত পোস্টকে ডিফল্ট ভিউ করার মাধ্যমে সেই বাজে ইমেজটা থেকে হয়তো ব্লগ রক্ষা পাবে কিছুটা।
এখানে যা করা যেতে পারে, তা হলো, লগিন করা ব্লগারদের সেটিংসে এই অপশন রাখা, কে কোন রকমের মূল পাতা দেখবে। তাহলে এই সমস্যা কমবে কিছুটা।
লেখক বলেছেন: তাও হতে পারে রাগিব। কিন্তু একটি নতুন করা পোষ্ট সংকলিত পোস্ট না ক্রমানুসারে পোষ্টে যাবে, তার সিদ্ধান্ত কে, কখন, কোন শর্তে নেবেন? আজ লেখা আমার কিছু মুক্তিযুদ্ধ বিষয়ক পোষ্ট সংকলিত পোস্ট পেলাম না।
তবে লগিন অপশনে এই সুযোগটি দিলেও অনেকটা সমাধান হবে সমস্যার।
আলম ভাই বলেছেন:
রাগিবের লগে একমত হইতে পার্লাম না৷ এই দরনের আর্টিফিশিয়াল ইমেজ রাখতে গিয়া যদি আমজনতা ব্লগারের মাথায় হাত পড়ে সেইটা গ্রহনযুগ্য না৷ রাজাকারের ছবি থাকলে থাকলো, কয়েগ্জন ব্লগার রাজাকরের ছবি দিতে চায় সেইটা লুকাইয়া রাখ্লেই তো মিথ্যা হইয়া যাইবো না, দেশে যে রাজাকারগো এখনও ওনেক সাপোর্টার আছে সেইটা প্রকাশ পাওয়াই ওনেক ওনেক ভালো
লেখক বলেছেন: কারো ফিল্টারের দরকার হলে তিনি ক্লিক করে সংকলিত পোস্ট এ যাবেন। বাধ্যতামূলক ফিল্টার আমিও চাইনা।
আরিফুর রহমান বলেছেন:
মেজর জিয়ার পলিটিক্স ডিফিকাল্ট করার মতো অরিল্ড মিয়াও ব্লগিং ডিফিকাল্ট করার পাঁয়তারা কষছে!
প্রিয়তমা বলেছেন:
একমত।
মিরাজ বলেছেন:
রাগিব ভাই এর সাথে সহমত ।প্রথম পাতার ডিফল্ট সেটিংস ইউজার কন্ট্রোলড হওয়া উচিত । এতে ব্লগাররা তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী ক্রমানুসারে বা সংকলিত পোষ্টকে ডিফল্ট সেটিংস রাখবেন ।
সাধারণভাবে সংকলিত পোষ্টকে ডিফল্ট সেটিংস এ রাখা সামহোয়্যারইন এর ইমেজের জন্য সহায়ক ।
ডেল্টা ফোর বলেছেন:
সংকলিত পোস্ট সুশীলদের লেখালেখিতে ভরায়া দেয়া হউক। অসুবিধা নাই। কিন্তু ক্রমানুসারে পোষ্টরে অবশ্যই অবশ্যই ডিফল্ট করতে হৈব।
ডেল্টা ফোর বলেছেন:
মিরাজ সাহেব কৈতেছেন- সাধারণভাবে সংকলিত পোষ্টকে ডিফল্ট সেটিংস এ রাখা সামহোয়্যারইন এর ইমেজের জন্য সহায়ক । সামহোয়্যারইন এর ইমেজটার যদি এক্টা ব্যাখ্যা দিতেন। তাইলে আমাগো হজম করতে এক্টু সুবিধা হয়।
তীরন্দাজ বলেছেন:
কিন্তু একটি নতুন করা পোষ্ট সংকলিত পোস্ট না ক্রমানুসারে পোষ্টে যাবে, তার সিদ্ধান্ত কে, কখন, কোন শর্তে নেবেন, তার কোন ব্যখ্যা জানেন কি মিরাজ? যদি তা দিতে পারেন, তাহলে আপনার প্রস্তাব মেনে নিতে কোন আপত্তি থাকবে না। ব্যখ্যা না থাকলে বিষয়টা যথেচ্ছাচার হয়ে গেল না? আমি এই যথেচ্ছাচার মানতে রাজী নই। সেখানে প্রয়োজন হলে বিদায় নেব...।
তীরন্দাজ বলেছেন:
এমনকি ক্রমানুসারে গিয়ে কোন একটি পোষ্ট বেছে যদি প্রখম পাতায় ফিরে আসি, সংকলিত পোষ্টে চলে যায় বারবার।
মিরাজ বলেছেন:
সেটা জানিনা । যেভাবে এর আগে নির্বাচিত পোষ্ট নির্বাচন করা হয়েছে সেভাবেই নিশ্চয়ই কোন পোষ্ট সংকলিত পোষ্টে যাবে । আমি যতদুর বুঝি বাই ডিফল্ট একটি নতুন পোষ্ট ক্রমানুসারে পোষ্টে যাবে । এরপর সাইট মডারেটররা সেটিকে মান অনুযায়ী সংকলিত পোষ্টে নেবেন । এখন যদি আমাদের মডারেটরদের উপর আস্থা না থাকে তাহলে ভিন্ন কথা । সাধারণভাবে একটি সাইটের মডারেটরদের বিচার বুদ্ধির উপর আস্থা থাকাটাই কাম্য ।
লেখক বলেছেন: সেই মান কিসের উপর নির্ভর করবে? লেখার মানের উপর না ওনাদের অনুকম্পার উপর। তখন কোন মডারেটর কর্মরত থাকবেন? কতোক্ষন পর উনি দেখবেন, এটা সংকলিত পোষ্টে যাবে কি না। এসব প্রশ্নের উত্তর কোথায়? মডারেটরদের বুদ্ধি বিবেকের উপর আস্থা থাকলেও মডারেটররাও মানুষ। জানিনা আপনি এ ধরনের একটি অযৌক্তিক অবস্থান কেন নিয়েছেন।
আমি ক্রমানুসার পোষ্টে থাকতে চাই। আমাকে কেন বারবার তথাকথিত এলিটদের সংকলিত পোষ্টে নিয়ে আসা হয়?
নিজে সংকলিত পোষ্টে আসার জন্যে লালায়িত নই। নিজেকে এলিট ভাবি না। কিন্তু আমার পোষ্ট অন্যান্য পোষ্টের উপর নির্ভর করে প্রথম পাতায় দেখতে চাই এবং তা default হিসেবেই।
নেমেসিস বলেছেন:
সামহোয়ারের ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে । এখানে আপনি নিজেও দেখেছেন কুখ্যাত গো আজমের জীবনী স্বদর্পে প্রধম পাতায় রাখা হয় । এখন সামনে যদি ঐ রকম জীবনী টাইপ কিছু সংকলিত সেকশানে দেখতে হয় সবার বল্গে ঢুকতে গেলেই তখন কেমন বোধ করবেন ??@ মিরাজ
মিরাজ বলেছেন:
সাম্প্রতিক সময়ে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে সেটি নির্বাচিত পোষ্ট ও ষ্টিকি পোষ্টের দিকে তাকালেই বোঝা যায় । এ ছাড়াও সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার চেষ্টা করছেন । এ অবস্থায় আমি কর্তৃপক্ষকে বেনিফিট অব ডাউট দিতে রাজি আছি ।
নেমেসিস বলেছেন:
ঠিক আসে কর্তৃপক্ষকে বেনিফিট অব ডাউট দেয়া যায় তবে অটোমডারেশন সেকশানে নিরাপদ ও সন্দেহজনক লিস্ট কিভাবে নির্ধারন করবেন উনারা সেটা আরও পরিস্কার করতে হবে । নয়তো যেই লাউ সেই কদু ।
নাজিম উদদীন বলেছেন:
এটা কি হিট বাড়ানোর জন্যে করা হয়েছে? এখন বারবার ক্লীক করতে হয়।"দয়া করে ক্রমানুসারে পোষ্টকে default করুন।"
জ্বিনের বাদশা বলেছেন:
একমত ... তাদের অটোমেটিক মডারেটিং মেশিন এখনও চালু হয়নি ... অথবা সেখানে সব ব্লগারই ব্ল্যাক লিস্টেড!! চালু না হওয়া পর্যন্ত ডিফল্টে "ক্রমানুসারে পোস্ট" চাই
তীরন্দাজ বলেছেন:
এমনকি "ক্রমানুসারে পোস্ট" দ্বিতীয় পাতাতেও যাওয়া যায়না। পরের পাতায় গেলেই "সংকলিত পোষ্ট" চলে আসে। বাধ্য হয়ে "ক্রমানুসারে পোস্ট" আবার প্রথম পাতা চলে আসে। দয়া করে "ক্রমানুসারে পোস্ট"কে ডিফল্ট করুন!
আরিফ জেবতিক বলেছেন:
সহমত।
এতদিনের ব্লগ দেখার অভ্যাস এভাবে রাতারাতি কর্তৃপক্ষের সিদ্ধান্তে বদলানো সম্ভব না।
ক্রমানুসারে পোষ্টকে ডিফল্ট করার দাবী জানাচ্ছি।
স্করপিয়ন্স বলেছেন:
রাগিব বলেছেন: ।
তবে, আমার মনে হয়, ইমেজ এখানে ব্যাপার। লগ ইন না করে কেউ এসে এতদিন রাজাকারদের পোস্ট আর গো-আজমের ছবি দেখে সামহয়ারইনের সম্পর্কে কী ধারণা করেছে তা বলাই বাহুল্য। সংকলিত, নির্বাচিত পোস্টকে ডিফল্ট ভিউ করার মাধ্যমে সেই বাজে ইমেজটা থেকে হয়তো ব্লগ রক্ষা পাবে কিছুটা।
এখানে যা করা যেতে পারে, তা হলো, লগিন করা ব্লগারদের সেটিংসে এই অপশন রাখা, কে কোন রকমের মূল পাতা দেখবে। তাহলে এই সমস্যা কমবে কিছুটা।
রাগিব ভাইয়ের সাথে একমত
লেখক বলেছেন: স্করপিয়ন্স
আমাদের দেশে রাজাকার নেই? আছে? যেটা সত্যি সেটাই প্রকাশিত হওয়া উচিত। নি হলে সচেতনতা বাড়বে কি করে?
যারা দেখতে চাননা, তারা সংকলিত তে যেতে পারেন। তাদের তো সে স্বাধীনতা রইলবি চোখ বন্ধ করার।
আর এখনকার নিয়মটি মনে হচ্ছে,
'তোমার চোখে আপাতত: চশমা পড়নো আছে। খুলতে চাও? তাহলে ক্রমানুসারে পোষ্টকে খুজে নাও। অর্থাত ঘর থেকে বেরুনোর আগেই রোদ আছে কি নেই, তার বিচার না করেই চশমা পড়ানো হচ্ছে। তারপর একটু এগিয়ে যাবার পরই রাস্তার মোড়ে অটোমেটিক চশমা যেমন ভাবে পরের পাতায় গেলেই সংকলিত পোষ্ট চলে আসছে। আমরা কি এতটাই পরাধীন?
স্করপিয়ন্স বলেছেন:
কতৃপক্ষের নিজস্ব সুবিধার কারনেই হয়ত সংকলিত পোস্ট গুলাই ডিফল্ট করা হয়েছে। বিস্তারিত বললামনা , কারনটা হয়ত আপনি নিজেও উপলদ্ধি করছেন।
পুতুল বলেছেন:
দয়া করে ক্রমানুসারে পোষ্টকে default করুন। তাতে নতুন লেখাগুলো সহজে চোখে পড়বে। কারো ফিলটারের প্রয়োজন হলে নিজেই তা করে নিতে পারবেন।
অহেতুক অকারণ বলেছেন:
আমি তিনবার একটা পোষ্ট কেটে কেটে রি-পোষ্ট করেছি।
দয়া করে ক্রমানুসারে পোষ্টকে default করুন। তাতে নতুন লেখাগুলো সহজে চোখে পড়বে। কারো ফিলটারের প্রয়োজন হলে নিজেই তা করে নিতে পারবেন।
কৌশিক বলেছেন:
আমি তো সালা টিউবলাইট দেখছি।
মানব মানিক বলেছেন:
সহমত। মাথামুন্ডু কিছুই বুঝছি না , কেমন যেন খুঁত খুঁত লাগছে। প্লিজ , চেহারাটা পাল্টান।

















....প্রথম পাতায় ক্লিক করলেই সংকলিত পোষ্টে চলে যায়


সেই সাথে ডান দিকের গোলাপী আর বাম দিকের সবুজ রঙটা সরিয়ে ভাল কোন রঙ লাগান। বড়ই খ্যাত খ্যাত লাগছে।