আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার 

কবিতা: প্রেয়সী সন্ধ্যানদী

০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৮

ফুল দিলে না, নদী দিলে দু'হাতে
আর তাতেই মন্থিত দিন।
তাই যাই যাই করেও
যাওয়া হলোনা কতোবার!

কী এক আশ্চর্য্য সন্ধ্যায়
অবিশ্রান্ত বৃষ্টির ছোপ
ললাট বেয়ে পড়েছিল আঁচলে,...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

রোদ রোদ ছায়া ভালবাসা

০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:২২

বলেছিলে সমুদ্রে যাবে সন্ধ্যায়,
অথচ সন্ধ্যা হবার আগেই
আড়ি পাতলো রাত!
বাসী পোষাকটিও ছাড়া হলোনা একবার!

এতোটা ভালোবাসা ছিল?
মোহনার আড়ালে আবডালে এখনও সে ঘ্রাণ?
আর রতিবিলাসের উচ্চকিত শব্দাবলী?...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

অন্ধকারের কবিয়াল

০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৭

কবিয়াল উত্তরে যান, দক্ষিনে যান,
আকাশ জুড়ে বৈশাখী গান।
কবিয়াল পুবেতে যান, পশ্চিমে যান,
হাওয়ার মুখে বাঁশী বাজান।

হাজার দুয়ার পাড়ী!
শকুন পালে পুব জমিনে,
পশ্চিমে যার বাড়ী।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

হারানো দিনের কবিতা: মন পবনের নাও

১৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩২

ফেনিল সাগরে নারী, আঁচল উড়াও,
আমার উতাল দিন, মন পবনের নাও।

যখন নিড়ানী চলে বুকের ভেতরে,
নিটোল আড়ং বসে সামান্য কিছু দুরে।
অন্ধকারের দৃষ্টি ছুঁয়ে দাড়ানো এক রথ,
শিশিরের কনা বুকে ভেজানো সে পথ।
ভালো যদি নাই বাস, অন্য পথে যাও,...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

হারানো দিনের কবিতা: বিষন্ন হাওয়া

১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৪

বিষন্ন কবিতা আমার-
দুরন্ত হাওয়ার
মোচড়ানো কান্নায়,
তোর ভাষা বিলাপী অবিরত!

বিষন্ন কবিতা আমার-
কোন নারীর কালো চোখে
চোখ রেখে-...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

হারানো দিনের কবিতা: কল্পনারী চিরন্তন

১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:০৩

বহুদুর থেকে ভেসে আসা
কোন এক সুর
আলোড়নে আবদ্ধ করে আমায়-
চাওয়া না পাওয়ার এক অবিরাম টানাপোড়নে
মুহর্তেই যেন বাকরুদ্ধ আমি।

কিঞ্চিত ভালোবাসা আহরণে
মধুমুখী মন আমার!...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


কবিতা: শকুন্তলা সময় (উতসর্গ: রাগীমন)

১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:০৮

পরশু থেকে আজ অবধি
এক টুকরো আকাশ দেখেনি কেউ।
জলপথে আবর্জনা প্রচুর,
মোহন কোন ছায়া পড়েনি পথের
শকুন্তলা তাই একাই এখন বনপথে।

চুপচাপ নিথর সায়াহ্নে বালিকা
জলপ্রপাতের ধারে কি এক আশ্চর্য সুরাসুর,...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কোন দেশেতে জন্ম আমার, কোন দেশেতে বাস?

১৫ ই মার্চ, ২০০৭ সকাল ৭:০৪

মাথায় কতো প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার
সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবর্দ্দার
এমন ধারা ধমক দিলে, কেমন করে শিখবো সব?
বলবে সবাই মুর্খ ছেলে, রামছাগল আর গোগর্দভ!

কোন দেশেতে জন্ম আমার, কোন দেশেতে বাস?
জানতে চাইলেই ক্ষেপেন সবাই, এ কী সর্বনাশ!
এমন ধারা ধমক দিলে, কেমন করে শিখবো সব?...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আশরাফ আতরাফ নির্ধারণী ঈশ্বর

১৩ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৪৭

প্রতিদিন বড়শীতে টিকটিকি গেঁথে
কাঁদাপুকুরে আনাগোনা তোমার,
প্রারম্ভিক সরল সংলাপ
পরমুহুর্তেই কুটিল মাকড়শাজাল।
পরিচয়ে সাংবাদিকতা থাকলেও
বক্তব্যে নেহায়েতই,
আগাগোড়া শিকারী শেয়াল!...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কলতলা থেকে রসুইঘর

১২ ই মার্চ, ২০০৭ ভোর ৬:৩১

প্রতিদিন যে পথে হাঁটি,
সে পথেই হেঁটে হেঁটে ফিরি-
সকাল, সন্ধ্যা, বিকেল রাত
বোবা কারিগর-
সরিসৃপ সুখ উপচায় তোমাদের শরীর বেয়ে বেয়ে।

চর্ব লেহ্য প্রেম!
শীতের রাতের ভেজা আঁচল,...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



   পরের পাতা >>


 


গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪৩৫টি
  • মন্তব্য করেছেন: ১২৬০টি
  • মন্তব্য পেয়েছেন: ৫৩৭৬টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৮ মাস
  • ব্লগটি মোট  ৭৭৮৯৭ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.৪০২১ সেকেন্ড