......
পতনের ঠিক আগে. চুম্বনের শেষ সময়ে
ভালোবাসা উঠে এসেছিল কচি হাত ধরে।
গল্পটা ছিল , মেঘ আর বৃষ্টির মাখামাখি
কল্পনায় ছিল , আদিমতার মুখোমুখি।
বৃক্ষের সারি, গলির অন্ধকারে, নিষিদ্ধ জিনিস হাতে
আমি ভাবি , তোমার থেকেও নিষিদ্ধ কি হতে পারে।
আমার ঘরে আলো আসে না আসেনা কোন রমনী
কেবল স্বপ্ন আসে, আসে এক.............!
বুঝিনা , নিষিদ্ধ সমাজের টান
বুঝিনা দক্ষ হাতে কিশোরীর ধর্ষণ
বুঝিনা , ডিজিটাল যুগের কর্ম
গোপন ক্যামেরার গোপন প্রণয়
..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


