আমার প্রিয় পোস্ট

কবিতা- আনন্দময়ী

০৫ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১৬

শেয়ারঃ
0 0 0


আনন্দময়ী

আর কত শোনাবে তুমি দুঃখের ভৈরবী ?
আমি তো শুনতে চাই ট্রাম্পেটে উৎসবের সুর ।
অথবা তোমার মুক্তোঝরা কণ্ঠে-
আশার বাণী, বসন্তের গান কিংবা
অনাগত সুখে ঝলসানো সব দিনের কথা ।

একি! তুমি গাইছ ঘুম পাড়ানিয়া গান!
আমিতো ঘুমুতে আসিনি এখানে-
এই তোমার কাছে । বড় নিদ্রাক্লান্ত আমি
আমি এসেছি তুমি জাগাবে বলে-
তোমার ঠোঁটের উষ্ণতা দিয়ে, বুকের উত্তাপ দিয়ে ।

আমিতো দুঃখবিলাসী হতে চাই না ।
চাই না মৃত্যুসম অনন্ত শীতনিদ্রা ।
আমি তোমার কপোলে অশ্রুবিন্দু দেখতে চাই না ।
আমি সুখস্বপ্ন দেখতে চাই- সুখে মাতাল হতে চাই-
আমি উষ্ণতা চাই- দেবেনা তুমি, হে আনন্দময়ী !!!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৮
ইমরুলকায়েস বলেছেন: সাবাস নাসিফ।জনগন তোমাকে চায়।তুমি এসো।মুক্ত কর আমাদের।
২. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:১১
নাসিফ বলেছেন: জনগণ আমাকে চায় মানে?
খোঁচা দিলা মনে হচ্ছে?
৩. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৩
ইমরুলকায়েস বলেছেন: আমরা অভাগা।খোঁচা দেওয়ার সাহস আমাদের কই।মাইন্ড লইও না।
৪. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩২
নাসিফ বলেছেন: হেভী মাইন্ড করছি বস্ ।
আপনারা বড় কবি, বড় বড় বিষয়বস্তু নিয়ে কবিতা লিখেন ।
আমরা ছোটরা না হয় মনের সুখে কিছু অখাদ্য লিখলাম-ই, তাতে আপনারা যদি এমন ব্যাকাত্যাড়া কথা বলেন তাহলে আমরা কোথায় যাই...

 

মোট সময় লেগেছে ০.৯২৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাঝে মাঝে কিছু লেখা প্রসব করার চেষ্টা করি । কিন্তু এমন সব বিকলাঙ্গের জন্ম দেই যে জনসমক্ষে প্রকাশ করতে বড়ই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই