আমার প্রিয় পোস্ট

খুব বেঁচে থাকতে ইচ্ছে করে

১৬ ই জুলাই, ২০০৮ রাত ২:৫৮

শেয়ারঃ
0 0 0

খুব বেঁচে থাকতে ইচ্ছে করে
যখন বুড়া রহিমুদ্দিন অশক্ত হাত দুটো
পিঠে বুলিয়ে দোয়া করে -ভাল থাক সুখে থাক বড় হও ।
যখন পাশের বাড়ীর বুড়ী চাচী
একবাটি ঝাল সালুন পাঠিয়ে দেয়
অসীম মমতা মেখে ।
যখন জীবন যুদ্ধে পরাভূত
কৃষ্ণকায় ছোটখাট গাঁয়ের বধূটি
হেসে ফেলে- মাথায় আঁচল তোলে
বসতে বলে বাঁশের ভাঙ্গা চৌকিতে ।

খুব বেঁচে থাকতে ইচ্ছে করে
যখন চায়ের কাপে ধোঁয়া ওঠে
গরম চা খেয়ে জিহবা পুড়ে যায়,
যখন চশমাটা হারিয়ে যায়
হাতড়ে হাতড়ে খুঁজে বের করি অন্ধের মত ।
যখন ছোট বোনটি বায়না ধরে,
ঝগড়া করে কেঁদে ফেলে
পাঁচ টাকার একটি কয়েনের জন্য ।
যখন প্রচণ্ড জ্বরে গা পুড়ে যায়,
মায়ের মত কেউ এসে কপালে হাত রাখে ।
যখন দেরি করে ঘরে ফেরায়
বকুনি খেতে হয় একজন মমতাময়ীর ।

খুব বেঁচে থাকতে ইচ্ছে করে
যখন সোডিয়াম বাতির হলুদ আলোয়
হেঁটে যাই পিচ ঢালা রাজপথে ।
যখন দশ টাকার চকচকে নোট পেয়ে
হাড় জিড়জিড়ে ছোট্ট টোকাইটি হেসে ওঠে
গভীর আনন্দ বিস্ময় আর প্রশান্তিতে ।

খুব বেঁচে থাকতে ইচ্ছে করে
যখন আকাশে হঠাৎ মেঘেরা ভীড় জমায়
অশ্রু হয়ে ঝরে পরে পৃথিবীর বুকে ।
যখন সন্ধ্যাটা হঠাৎ বিষণ্ন হয়ে যায়-
মনে পড়ে ফেলে আসা দিনগুলোকে ।
যখন রাতের নিস্তব্ধতা ভেঙ্গে যায়
উদাসী পথিকের ভাটিয়ালি সুরে ।

আমার খুব বেঁচে থাকতে ইচ্ছে করে
যখন এক পবিত্র কিশোরী আমাকে স্পর্শ করে
কাঁধে হাত রাখে
জানায়, সে আছে আজীবন আমার পাশে ।।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৮ রাত ২:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:০৩
কম্পাইলার বলেছেন: অসাধারন কবিতা । পারলে ৫ টা প্লাস দিতাম ।
২. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:১১
নাসিফ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে...
৩. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:১১
তামিম ইরফান বলেছেন: খুব ভালো লাগলো.........

ভালো থাকবেন সারাবেলা......।

শুভেচ্ছা রইলো।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:১৩

লেখক বলেছেন: আপনিও ভালো থাকুন...

৪. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:১৫
পেঁচালি বলেছেন: কম্পাইলার সাথে একমত।
ধন্যবাদ।
৫. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:২১
সুলতানা শিরীন সাজি বলেছেন: বেঁচে থাকাটা দারুণ ব্যাপার।
সুন্দর কবিতা।ভালো লাগলো।
শুভেচ্ছা.........।
৬. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:২৬
শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।
অনেক অনেক ভালো লাগল।
লেখা চালিয়ে যান।
ভালো থাকুন।
৮. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:৩৮
নিলা বলেছেন: বেঁচে থাকুন সুন্দরভাবে ভালোবাসা নিয়ে
১১. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৩১
এই আমি মীরা বলেছেন: কে বললো আপনি বিকলাঙ্গ জন্ম দেন? ইহা একটি পার্ফেক্ট কাব্য, তাই প্রিয়তে রেখে দিলাম। লিখে যান :)!
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে...

১২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৩
সুদীপ চৌধুরী বলেছেন: ভালো লাগলো।কেন জানি না, "কাঁধে হাত রাখার" ব্যাপারটা বেশি ভালো লাগছে।"হাতে হাত রাখা" টাইপের কিছু হ্য়তো খুব বেশি স্বাভাবিক।
১৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৫
সজীব মাহমুদ বলেছেন: হুমম......৪-১ এ এসে বেঁচে থাকবার জন্য প্রেরণার আসলেই প্রয়োজন আছে.....খুব ভালো লাগলো দোস্ত।
১৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৩
রিমি (স. ম.) বলেছেন: মুগ্ধ হলাম। শুভকামনা।

 

মোট সময় লেগেছে ০.৯৫৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাঝে মাঝে কিছু লেখা প্রসব করার চেষ্টা করি । কিন্তু এমন সব বিকলাঙ্গের জন্ম দেই যে জনসমক্ষে প্রকাশ করতে বড়ই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই