somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... খুব বেঁচে থাকতে ইচ্ছে করে যখন বুড়া রহিমুদ্দিন অশক্ত হাত দুটো
পিঠে বুলিয়ে দোয়া করে -ভাল থাক সুখে থাক বড় হও ।
যখন পাশের বাড়ীর বুড়ী চাচী
একবাটি ঝাল সালুন পাঠিয়ে দেয়
অসীম মমতা মেখে ।
যখন জীবন যুদ্ধে পরাভূত
কৃষ্ণকায় ছোটখাট গাঁয়ের বধূটি
হেসে ফেলে- মাথায় আঁচল তোলে
বসতে বলে বাঁশের ভাঙ্গা চৌকিতে ।

খুব বেঁচে থাকতে ইচ্ছে করে
যখন চায়ের কাপে ধোঁয়া ওঠে
গরম চা খেয়ে জিহবা পুড়ে যায়,
যখন চশমাটা হারিয়ে যায়
হাতড়ে হাতড়ে খুঁজে বের করি অন্ধের মত ।
যখন ছোট বোনটি বায়না ধরে,
ঝগড়া করে কেঁদে ফেলে
পাঁচ টাকার একটি কয়েনের জন্য ।
যখন প্রচণ্ড জ্বরে গা পুড়ে যায়,
মায়ের মত কেউ এসে কপালে হাত রাখে ।
যখন দেরি করে ঘরে ফেরায়
বকুনি খেতে হয় একজন মমতাময়ীর ।

খুব বেঁচে থাকতে ইচ্ছে করে
যখন সোডিয়াম বাতির হলুদ আলোয়
হেঁটে যাই পিচ ঢালা রাজপথে ।
যখন দশ টাকার চকচকে নোট পেয়ে
হাড় জিড়জিড়ে ছোট্ট টোকাইটি হেসে ওঠে
গভীর আনন্দ বিস্ময় আর প্রশান্তিতে ।

খুব বেঁচে থাকতে ইচ্ছে করে
যখন আকাশে হঠাৎ মেঘেরা ভীড় জমায়
অশ্রু হয়ে ঝরে পরে পৃথিবীর বুকে ।
যখন সন্ধ্যাটা হঠাৎ বিষণ্ন হয়ে যায়-
মনে পড়ে ফেলে আসা দিনগুলোকে ।
যখন রাতের নিস্তব্ধতা ভেঙ্গে যায়
উদাসী পথিকের ভাটিয়ালি সুরে ।

আমার খুব বেঁচে থাকতে ইচ্ছে করে
যখন এক পবিত্র কিশোরী আমাকে স্পর্শ করে
কাঁধে হাত রাখে
জানায়, সে আছে আজীবন আমার পাশে ।।]]>
http://www.somewhereinblog.net/blog/nasifblog/28820765 http://www.somewhereinblog.net/blog/nasifblog/28820765 2008-07-16 02:58:19
বিশ্বাস মোহাম্মদপুর নতুন বাসায় ওঠার পর যার সাথে আমার প্রথম বন্ধুত্ব হয় সে হল মিলা । মিলা সিটিকলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে, আর আমি পড়ছি রাইফেলস পাবলিকে ।
গতরাতে আমি মিলার সংগে ওদের ড্রয়িংরুমের পাশের ছোট রুমটিতে বসে গল্প করছিলাম । গল্প করতে আমি ভীষণ পছন্দ করি । মিলারও একই স্বভাব । আমরা ঘন্টার পর ঘন্টা বিরতিহীন ভাবে বকবক করে কাটিয়ে দিতে পারি ।
আমার একটা মুদ্রাদোষ হচ্ছে, কথা বলার সময় অবিশ্বাস্য কোন কিছু বলার পরই (যা আমি প্রায়ই বলে থাকি) আমি বলি 'বিশ্বাস' । অর্থাৎ বিশ্বাস কর, আমি সত্যি বলছি । আর আমি কখনো আস্তে কথা বলতে পারি না । যাই হোক মিলাকে একেকটা আষাঢ়ে গল্প বলার পর যতবারই আমি বলছিলাম "বিশ্বাস?" ততোবারই ড্রয়িংরুমে বসে থাকা আংকেলদের একজন আমার দিকে তাকাচ্ছিলেন । আমি কিছুটা বিব্রতবোধ করছিলাম । মিলাকে সবশেষ যে গল্পটা আমি বললাম সেটা আমার বন্ধু টুম্পাকে নিয়ে-

: বুঝলি মিলা, টুম্পা হচ্ছে আস্ত একটা হস্তিনী । যেমন মোটা তেমন লম্বা । তার এই বেঢপ শরীর নিয়ে সে খুব বিব্রত বোধ করে । একদিন অর্পিতা ওকে বলল, "টুম্পা তুই প্রতিদিন হেঁটে হেঁটে কলেজে যাওয়া আসা করবি, সকালে দুপুরে আর রাতে একস্লাইস করে পাউরুটি খাবি, দেখবি একমাসের মধ্যে তোর ওজন অর্ধেক কমে গেছে ।" টুম্পা খুব আশান্বিত হয়ে জিজ্ঞেস করল "আচ্ছা দোস্ত পাউরুটিটা কি ভাত খাওয়ার আগে খাব না পরে খাব?"

এতটুকু বলে আমি ঘর কাঁপিয়ে হাসতে লাগলাম । মিলাও আমার হাসিতে যোগ দিয়ে বলল

:যা মারিয়া ! তুই যে কী বলিস । এমন গাধা কেউ আছে নাকি ।

আমি সজোরে বলে উঠলাম

:বিশ্বাস !

ওই আংকেল এবারো আমার দিকে ঘুরে তাকালেন । আমি মিলাকে জিজ্ঞেস করলাম

:আচ্ছা আমি যতবারই বলছি "বিশ্বাস", ওই টেকো আংকেলটা আমার দিকে তাকাচ্ছেন, ব্যাপারটা কীরে?

<img src=" style="border:0;" />হি হি হি) আরে ওই আংকেলের নাম (হি হি হি) তো অমর বিশ্বাস...

এবার আমরা দুজনে লুটিয়ে লুটিয়ে, গড়িয়ে গড়িয়ে হাসতে লাগলাম ।।
]]>
http://www.somewhereinblog.net/blog/nasifblog/28795990 http://www.somewhereinblog.net/blog/nasifblog/28795990 2008-05-09 23:34:17
তানভীর মোকাম্মেলের স্বপ্নভূমি

"স্বপ্নভূমি" বাংলাদেশে বসবাসকারী বিহারীদের উপর চমৎকার একটি ডকুমেন্টারি ।
ডকুমেন্টারির গানগুলো বেশ সুন্দর ।
"স্বপ্নভূমি"-র অফিসিয়াল ওয়েবসাইটের লিংক : http://www.swapnabhumi.com/ ]]>
http://www.somewhereinblog.net/blog/nasifblog/28792068 http://www.somewhereinblog.net/blog/nasifblog/28792068 2008-04-28 12:25:09
কবিতা- দলছুট মন -------------------------------------------
নিঃসঙ্গ মন উড়ে যায় দূরে- অনেক দূরে
যেখানে নেই কেউ
শূন্যতা, শুধুই শূন্যতা- সেখানে ।

উড়ে যায় ডানা মেলে
খসে পড়ে সাদা কালো পালক
নিচে, অনেক নিচে ।

সেখানে অনেকেই আছে
পালক দেখে তারা চিনে ফেলে
এ যে দলছুট মনের পালক
যে কিনা উড়ে গেছে
অসীম দূরে, অজানা কোথাও ।

আর একাকী মন উড়ে যেতেই থাকে
অসীম নির্জনে ।
পালকগুলো -সাদাকালো, পড়তেই থাকে
নিচে, অনেক নিচে
শূন্যে, মহাশূন্যে ।
------------------------------------------]]>
http://www.somewhereinblog.net/blog/nasifblog/28778091 http://www.somewhereinblog.net/blog/nasifblog/28778091 2008-03-10 22:18:15
কবিতা- আনন্দময়ী আনন্দময়ী

আর কত শোনাবে তুমি দুঃখের ভৈরবী ?
আমি তো শুনতে চাই ট্রাম্পেটে উৎসবের সুর ।
অথবা তোমার মুক্তোঝরা কণ্ঠে-
আশার বাণী, বসন্তের গান কিংবা
অনাগত সুখে ঝলসানো সব দিনের কথা ।

একি! তুমি গাইছ ঘুম পাড়ানিয়া গান!
আমিতো ঘুমুতে আসিনি এখানে-
এই তোমার কাছে । বড় নিদ্রাক্লান্ত আমি
আমি এসেছি তুমি জাগাবে বলে-
তোমার ঠোঁটের উষ্ণতা দিয়ে, বুকের উত্তাপ দিয়ে ।

আমিতো দুঃখবিলাসী হতে চাই না ।
চাই না মৃত্যুসম অনন্ত শীতনিদ্রা ।
আমি তোমার কপোলে অশ্রুবিন্দু দেখতে চাই না ।
আমি সুখস্বপ্ন দেখতে চাই- সুখে মাতাল হতে চাই-
আমি উষ্ণতা চাই- দেবেনা তুমি, হে আনন্দময়ী !!!]]>
http://www.somewhereinblog.net/blog/nasifblog/28776625 http://www.somewhereinblog.net/blog/nasifblog/28776625 2008-03-05 16:16:24
কবিতা- আমি স্বপ্নবিলাসী
ছাড়া ছাড়া পরস্পর সম্পর্কহীন কতগুলো স্বপ্ন।
অগোছালো স্বপ্নগুলো হৃদয়ের শূন্য প্রান্তরে
আপন অভিসারে ঘুরেফিরে,
আর আমি স্বপ্নকে সাথী করে
আমার একান্ত সময়গুলো কাটিয়ে দিই।

স্বপ্নের পাখায় ভর করে পাড়ি দেই দূর দিগন্তে,
যেখানে নেই খররোদ
শুধুই অবিরাম বর্ষণ।
যেখানে দু:খেরা বৃষ্টির সাথে ধুয়ে যায়
যেখানে সুখের বন্যায় উদাসী মন ভেসে বেড়ায়।

আমি দু:খকে ভুলে থাকি
স্বপ্নকে ঘিরে সুখের কল্পনায়
কারণ, আমি স্বপ্নবিলাসী।
]]>
http://www.somewhereinblog.net/blog/nasifblog/28776428 http://www.somewhereinblog.net/blog/nasifblog/28776428 2008-03-04 21:47:24