আমার প্রিয় পোস্ট

'ফুলের গন্ধে ঘুম আসে না

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:২৩

শেয়ার করুন:                   Facebook

একটা ফুলের গন্ধে আমার ঘুম আসে না। যখন আমি ঘুমাতে যাই; তাঁর ঘ্রান আমাকে পাগল করে তোলে। আমি ঘুমাতে পারি না । ঘুমাতে চাই ও না।

সেই ফুলের নাম হুমায়ুন আজাদ।

আমার সাপ্নের সব ঘরবাড়ি জুড়ে আছে মানুষটা।
একটা নষ্ট ভ্রষ্ট দেশে বেঁচে থাকার সাহস পাই মানুষটার মুখ মনে পড়লে। সে আজ নাই। এজকের এই দিনে মানুষটার লাশের ভারে নুয়ে পড়েছিলো গোটা দেশ। সে ভার সহ্য করতে না পেরে মরে গেছিল সব প্রজাপতি। সব পাখি বোবা হয়েছিল । সব ফুল মাথা নিচু করেছি ভালোবাসা জানিয়েছিলো তাদের প্রানের মানুষটাকে। পদ্মার সব ইলিশ কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিল নদীর অথৈই জলে । রাঢ়ীখালের সব ছ্যাপচ্যালারা আত্মহত্যা করেছিলো নিজেরা কিছু করতে না পেরে। মেঘেরা কালো কালো হয়ে ঘিরে দিয়েছিলো ছপ্পান্নো হাজার বর্গমাইলকে।


শুধু আমরা যারা মানুষ; আমাদের কোনো খারাপ লাগা ছিলো না।
তাঁকে খুন করে আমাদের মুসল্লিরা চাপাতি হাতে ঘুরেছে দেশময়। বিলিয়েছে মিষ্টি। আমরা মানুষ; সবচেয়ে শ্রেষ্ঠ জন্তু এই পৃথিবীর। আমাদের কিছুই করার ছিলো না !?

আমাদের হারিয়ে দিয়ে চলে গলে মানুষটা !
সত্যি; পরাজিতদের আর কি -ই করার থাকতে পারে ???

 

 

  • ৭ টি মন্তব্য
  • ৯৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:২৭
comment by: বিগব্যাং বলেছেন:
মানুষ সিংহের প্রশংসা করে আর গাধাদের পছন্দ করে (হুমায়ুন আজাদ)
২. ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৬
comment by: নাসিমূল আহসান বলেছেন:

মাংসল যুবতী দশটা গুন্ডার সাথে ঘুম যায়; তবুও কী বিস্ময়কর সতী (হুমায়ুন আজাদ)
৩. ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৪
comment by: রাহিদুল সামান্না রকি বলেছেন: প্রিয় নাসিমূল আহসান
লেখাটা খুব সুন্দর কয়েকবার পড়লাম। শুধু একটা জায়গায় এসে বার বার থামছিলাম।
"একটা নষ্ট ভ্রষ্ট দেশে বেঁচে থাকার সাহস পাই মানুষটার মুখ মনে পড়লে"
আপনি কোন দেশটা নষ্ট দেশ বলছেনে যে দেশের জন্য হুমায়ুন আজাদ লড়াই করে গেছে সেই দেশকে? কিছু মানুষ নষ্ট, কিছু মানুষ ভ্রষ্ট তা অর্থ তো এই নয় দেশটা নষ্ট। যে আর্দশের সৈনিক আপনি সেই আর্দশ থেকে দেশটা নষ্ট-ভ্রষ্ট একথা বলা নেহাতই অন্যায়। এই দেশটাকে নষ্ট-ভ্রষ্ট বলে লুটেরা, তারা ফায়দা নেয় এই বলে। কিন্ত আপনি তো লুটেরা গ্রুপের নন। আমরা নিজেরাই যদি এই উক্তি করি তাহলে লড়ব কিসের ভি্ত্তিতে? যুদ্ধের ময়দানে সৈনিকের ভুল সিদ্ধান্ত নেওয়ার অর্থ বুঝেন? যে দেশের জন্য লড়াই দেশ আর্দশটাকেই ঠিকভাবে তুলে ধরা হয়নি এই লেখায়। এরকম হাজার হুমায়ুণ আজাদ এই দেশের জন্য জীবন দিয়েছে। সামনে আরো হুমায়ূন আজাদ এর সৈনিক আসবে । যতবার আক্রান্ত হবে দেশ তত বার জেগে ওঠবে হুমায়ূণ আজাদ এই দেশের জন্য।
এটা আমার মন্তব্য নয় আপনার প্রতি খোলা চিঠি। আমার বিশ্বাস এই চিঠি নিশ্চয় আপনার মতের সঙ্গে আমার বিরোধ এমন কিছু প্রকাশ করবে না । এটা আপনি আপনার দুরদৃষ্টি দিয়ে বৃঝতে পারবেন । আমি বলতে চাই হুমায়ূন আজাদের প্রতি আপনার ভালবাসা অন্য সকল বাঙ্গালীর মত আমিও শ্রদ্ধা করি । আমাদের অতি শ্রদ্ধার অর্থ যেন এই না হয ছোট ভুলে বড় মাপের মানুষকে নিছক বির্তকে জড়িয়ে ফেলা অতীতে আমরা বার বার এই একই ভুল করেছি।
আপনাকে ধন্যবাদ আশা করি হুমায়ুন আজাদের এই স্বপ্নের দেশটাকে তার স্বপ্নের কাছে নিয়ে যাওয়ার এই সৈনিকের আরো বহু বছর বাচতে ইচ্ছে করবে এই দেশে । ইচ্ছে হবে আরো দায়িত্বশীল লেখনীর মাধ্যমে আমাদের সচেতন করে তূলবেন। ধন্যবাদ
১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৭

লেখক বলেছেন:
আমার প্রতিদিন আমাকে দেখত হয় কতোগুলো শুয়োরের বাচ্চার মুখ । আমার ঘুম ভাঙে প্রতিনিয়ত মরে যাবার ভয় নিয়ে। আমাদের সব গ্রাম সব শহর জুড়ে এখন ছুরি আর চাপাতি নিয়ে ঘুড়ে বেড়ায় আমিরের কুত্তারা। আমি আমার বলার কথাটা বলতে পারি না।

আমি আমার দেশকে ভালোবাসি। ভালোবাসার জন্যই হয়ত মন খারাপ হয়। যে দেশে রাষ্ট্রক্ষমতায় আমিরেরা চাপাতির ব্যবহার করেন; সেই ধর্ষিত দেশের মুখ মনে পড়লে আমার কান্না পায়। আপনার কথা মেনে নিচ্ছি। কিন্তু আমার যে দুক্ষু হয় আমার জন্য । আমাদের জন্য।

আমরা কেউ এই দেশের না ।
এই দেশ কত্গুলো শুয়োরের বাচ্চার । ছুড়ি চাপাতির! নব্য রাজাকারের।

৪. ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৪
comment by: রাহিদুল সামান্না রকি বলেছেন: নাসিমূল কার উপর রাইফেল চালাব ভাই ৭১ ছিল পাকিস্থানী আর রাজাকার। আজ সারাদেশে ঘুরে বেড়াছে তেল রাজাকার, বিনিয়োগ রাজাকার, অর্থনীতি রাজাকার, ( এডিবি, ওয়ার্ড ব্যাংক, এইএমএফ এবং তাদের পোষ্য হাজার রাজাকার)
গর্জে উঠুক আপনার কলম এই কলমটাই একদিন রাইফেল হবে।
১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন:

মাঝে মাঝে বড় একলা লাগে !
ভয় হয় বড়!!!

রাত্রে ঘুম ভাঙলে দুমড়ে মুচড়ে যায় সমস্ত চেতনা !
তয় বিশ্বাস রাখি নিজের উপর!
আমার এই কলমটাই একদিন রাইফেল হবে।

৫. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৫
comment by: সরোদ বলেছেন: "মানুষ সিংহের প্রশংসা করে আর গাধাদের পছন্দ করে (হুমায়ুন আজাদ)" মহান বানী, অতিশয় মহান দর্শন।
আপনার ফুলটা যদি দেশে দেশে ছড়াইয়া দিতে পারতেন, মানুষ ঘুম দোড়ানোর জন্য চা নিয়া দোড়াদুড়ি বন্ধ করে দেবে।

 



 


আমি মাংসের টুকরো থেকে দূরে ছিলাম। আমি নতজানু হবার বদলে নিগ্রহকে বরণ করেছিলাম। আমি পিঠে কুঁজের বদলে বুকে ছুড়িকাকে সাদরে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮৬১৯