মানুষগুলো সব পাখি হয়ে যাক । ফুলগুলো প্রজাপতি।
ফুলের সৌন্দর্যে আমার বড় অনিহা; ফুলগুলো যে উড়তে জানে না!
দেশের সব অস্ত্রাগার হয়ে যাক শস্য ভান্ডার।
সেপাইগুলো রাইফেল ফেলে ছুটুক ধানক্ষেতে।
সোনালী শস্যে ভরে উঠুক প্রতিটি বাঙালির উঠোন।
রাস্ট্রপ্রধান টাইকোট ছুড়ে হয়ে উঠুক সত্যিকারের প্রধান।
রাজনীতিকেরা ভুলে যাক ছুড়ি চাপাতি পিস্তলের শিল্পকলা!
মানুষকে মানুষ করে তুলুক সামাজিক দেবতারা।
সব ধর্মগ্রন্ত হয়ে উঠুক কবিতার বই। সব তজবিহ-পইতা হয়ে যাক বকুল ফুলের মালা!
মানুষগুলো সব পাখি হয়ে যাক । ফুলগুলো প্রজাপতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

