টাকার গন্ধ পেয়ে আমাদের দেশপ্রেমিক খেলোয়াররা ভারত ভ্রমন সেরে আসলেন। আর উড়োজাহাজ থেকে নেমে আমাদেরকে শোনালেন দেশপ্রেমের নাকি কান্না।
এতদিন আমাদের জানা ছিল যে কুকুর-ই সবচেয়ে ভালো গন্ধ শুঁকতে জানে; আমাদের এ জানা এখন বদলে গেছে সবটাই। আমরা দেখলাম মানুষ হারিয়ে দিয়েছে কুকুরকে। নিজের দেশ; দেশের মানুষের কথা ভুলে গিয়ে নতুন গজিয়ে ওঠা মীরজাফরেরা টাকার গন্ধ শুকতে শুকতে পৌছে গেছে ইন্ডিয়াতে।
যে বাংলাদশের মানুষেরা এক একজন হাবিবুলকে ভালোবাসা দিয়ে; সমর্থন দিয়ে হাবিবুল করে তুলেছিলেন; সেই হাবিবুলেরা দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা; দেশের ক্রিকেট পাগল মানুষের কথা না ভেবে ভাবলেন শুধু টাকার ভাবনা। হাবিবুল ধীমানেরা এখন ঘুমিয়ে ঘুমিয়ে দেখে কেবল টাকা; তাদের স্বপ্ন বাস্তবতা জুড়ে এখন শুধু টাকা।
টাকা সব ভুলিয়ে দেয়। টাকাই এখন জীবন; সম্মান; বেঁচে থাকা। দেশকে; দেশের ভবিষ্যতকে পায়ে দলে ওদের জীবনে টাকাটাই হয়ে উঠলো প্রধান। ওরা যেমন বাংলাদেশকে অস্বীকার করেছে; হে প্রিয় বাংলাদেশ তুমি-ও অস্বীকার করো ওদের ।
আমরা যারা সাধারন মানুষেরা আসিএল-আসিসির নীতি নৈতিকতার মারপ্যাঁচ বুঝি না; যারা ক্রিকেটকে ভালোবাসা ছাড়া আর কোনো কাজ জানি না; যাদের স্বপ্ন জুড়ে এখনও শুধু ক্রিকেট তারা আসিএলে যোগ দেয়া মীরজাফরদের ক্ষমা করবো না। প্রিয় হাবিবুল; এখন আর আপনি আমাদের কেউ নন। নাফিস তোমাকে নিয়া আমরা আর কোনোদিন স্বপ্ন দেখবো না। আফতাব;কোনো টেলিভিশনে আমি আর তোমার ছক্কা মারার দৃশ্য দেখবো না।
আমাদেরে দেশের কোনো ক্রিকেটপাগল ছেলে আর ধীমান তোমার মতো হতে চাইবে না। তোমাদের জন্য আমাদের করুনা হয়। তোমরা শুধু টাকার গন্ধ জানো; দেশকে ভালোবসতে জানো না।
তবে তোমাদের কাছে একটা অনুরোধ-
তোমরা কেউ মুখে দেশপ্রেমের কথা বলবে না। বাংলাদেশের কথা তোমাদের মুখে মানায় না। ছি:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

