somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী : তোমার গন্তব্য যখন কেবল ফরসা ত্বক আর পুরুষ ধরা !

০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মিডিয়া জুড়ে নারী মুক্তির দাওয়াই দিয়ে চলেছেন মিডিয়া প্রভুরা। নারী তুমি মেরিল সাবান মাখো- তবেই রাজপুত্র ধরতে পারবে। স্নো ঘষো; ভালো চাকুরি পাবে। তুমি শিখে নাও চামড়া আর পেশীর
লাবন্য-ই এই সুসভ্য যুগে সবচেয়ে বড় প্রতিভা! ফেয়ার এন্ড লাভলী ঘষে ঘষে ফরসা করে তোলো তোমার চামড়া। তবে সংসারে, সঙ্গমে নিশ্চিত হবে তোমার আর্থ-রাজনৈতিক ক্ষমতায়ন। পারিবারে তোমার গ্রহণযোগ্যতা নির্মান করে দেবে রাধুনি গুড়ামশলা। রাধুনির গুনে তুমি সুগৃহিনী হয়ে উঠেবে। তোমার গুনের ফিরিস্তি টিফিন ক্যারিয়ার করে পৌছে যাবে স্বামীর অফিস পর্যন্ত।

লাক্স তোমাকে সুপার স্টার করে দিবে। মিডিয়া নির্মিত তোমার পৃথিবীতে লাক্স ঘষা ছাড়া স্টার হওয়ার আর কোনো পথ নাই। তোমাকে এখন রূপকথার পরীর সাজে দেখতে পাওয়া যায় পত্রিকার পাতায়। তোমার পিঠে গুঁজে দেয়া হয়েছে চমৎকার একজোড়া ডানা। তোমার মুক্তি নাই এই লাক্স মাখা ছাড়া। তুমি সাবান মাখো আর রূপকথার পরী হয়ে যাও। তারপর নাটকে নামো। চলচিত্রে যাও। ইউনিলিভারের পণ্য বিক্রির মাংসল পণ্যনারী হয়ে ওঠো। তোমার জীবন হয়ে উঠুক ইউনিলিভারময়। লাক্সময়। তোমার মেধা বুদ্ধিমত্তা প্রতিভা নয়; তোমার চামড়া-ই হয়ে উঠুক-তোমার ভবিষ্যতের নির্মাতা।

সমাজ তোমার জন্য সাজিয়ে রেখেছে অনন্য এক পেশা বিয়ে। ছোটবেলা থেকে ঘরকন্না করে করে তুমি যোগ্য হয়ে ওঠে এই মহান পেশার। পরিবারের এই সামাজিকায়নের পাশের লাইনে দাড়ায় মিডিয়া । তোমাকে 'ধরতে' শেখায় তোমার চেয়ে উন্নত পুরুষ প্রজাতিটিকে। আর এই জন্য তোমার দরকার ফরসা চামড়া আর জুঁই ফুলের গন্ধমাখা দীঘল কালো কেশ। তাহলেই তোমার চামড়া আর চুলের প্রতিভায় তুমি মজাতে পারবে কোনো তরুনকে। নিশ্চিত করতে পারবে তোমার নিরাপত্তা।
নারী তোমার বিরুদ্ধে কুৎসিত পুরুষতান্ত্রিক মতাদর্শ বহনকারী সমাজ ও মিডিয়ার যৌথতার এই দেয়াল কি ভাঙতে পারবে কখনও? বর্ণবাদিতায় নয়; মানবিকতায় বিশ্বাসী করে তুলতে পারবে নিজেদেরকে? মিডিয়া নির্মিত ফরসা তক্ব আর দীঘল চুলের এই বয়ানের শৃঙ্খল ভেঙে সৃষ্টিশীলতা আর সৃজনশীলতার পথে হাঁটেতে পারবে তো তোমরা! নাকি হয়ে উঠবে কেবল ইউনিলিভারের মাংসল পণ্যনারী; চার দেয়ালে বন্দি অনন্য দাসি।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৮
২১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×