আমার প্রিয় পোস্ট
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- ভাস্কর্য বনাম মূর্তি: পাঠ ও পরিবেশনের রাজনৈতিক ব্যাকরণ - মুনীর উদ্দীন শামীম
- প্রথম আলোতে প্রকাশিত হল ই-সংকলন “ফিরে দেখা একাত্তরের” অসামান্য রিভিউ - ব্রিগেড সিক্সটিন
- একটি এক মিনিটের পাঁচালী ও বিভূতি বাবুর কর্পোরেট অপারেশন - লাল দরজা
- ডে কেয়ার সেন্টারে কাঁদছে আগামীর ন্যাশন বিল্ডার্স... - মুনিয়া
- 'নুনু কাটা' অনুষ্ঠানের জমকালো আয়োজন এবং বাঙ্গালী মুসলিম সংস্কৃতিতে পুরুষতন্ত্রের ধারাবাহিকতা. - মুনীর উদ্দীন শামীম
- নাসিমূল আহসানের নারীতত্ত্ব এবং নীতিমালা ভঙ্গের দায় নিয়ে আমার একখান পোস্ট - মুনীর উদ্দীন শামীম
- আয় করুন Google Adsense এর মাধ্যমে - গাজী মো: সাইফুল ইসলাম
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- বাংলাদেশের ৪০ শতাংশ খাদ্যে মানব দেহের জন্যে বিষাক্ত উপাদান রয়েছে - আলোতে লিখব
- তথ্য অধিকার অধ্যাদেশ। সোনার পাথর বাটি ! - মনজুরুল হক
- টেকনোলজি কর্পোরেট শোষণের হাতিয়ার - মনজুরুল হক
- সাবধান, জামাত আপনার ঘরে ঢোকার চেষ্টা করছে!!!!! - মুনীর উদ্দীন শামীম
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- মনুষ্যত্বহীন মানুষ যন্ত্রের গল্প - রাহিদুল সামান্না রকি
- আপনি কি জাননে? আজ প্রথম বাংলা দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছিল ! - প্রশাসন
- আহাম্মকের আমলনামা তথা হাবিল-কাবিল-সিবিল সমাচার - ফারুক ওয়াসিফ
- বিজ্ঞাপন ও নারী - ফাহমিদুল হক
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- প্রিয় হুমায়ুন আজাদ: আজ যাকে খুব বেশি মনে পড়ে - মুনীর উদ্দীন শামীম
- নিকৃষ্ট সাংবাদিকতা, সংবাদপত্রে ভারতবিরোধিতা এবং চালের রাজনীতি - অপ বাক
প্রথাবিরোধীতাবাজ মাস্টারপিস ভদ্র মহোদয়ের প্রভূবৃত্তি, বুদ্ধির বাটখাড়া বাজি ও বঙ্গীয় জ্ঞানকান্ডের মাছি সমাচার
০৪ ঠা মে, ২০১০ সন্ধ্যা ৭:২৪
পর্ব : ১*০= ০
যাহা বলিব তাহা সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কিন্তু বঙ্গদেশে সত্য বলাটা খানিক বিব্রতকর, শাস্তিযোগ্য অপরাধ ও বটে। দেশের মহান চেয়ারগুলোতে যে সব রথি মহারথিগুলান বসে আছেন, ত্যানারা আমাদের মত শুদ্রদের ভাগ্য বিধাতা হিসেবে নাজিল হবেন আজ বা কাল। তাই তাদের বিরুদ্ধে বলা, বেয়াদবি করা খানিক ঝুকির ও! দেশ আজ পালে পালে বুদ্ধির বাটখাড়াদের জন্ম দিচ্ছেন, যারা সব জানেন, সব বোঝেন। আর তারা দেশের মিডিয়া মার্কেট, সাহিত্য মার্কেট, সংস্কৃতির হাট, ছাগল উৎপাদন কেন্দ্র (বিশ্ববিদ্যালয়)সমূহ দখল করে রাখছেন। এক মুরব্বি বুজুর্গ টাইপের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাস্টার তো এখন পশ্চিমা সাহিত্য বঙ্গীকরনে মাস্টারপিস হয়ে উঠছেন। তারা পরামর্শ বাতলান, হে মূর্খ বঙ্গবাসী, তোমরা লালন বোঝো না। লালন কে বুঝতে হলে তোমাদেরকে লাকা পড়িতে হইবে। যে লাকাকে জানিবে না, সে লালনকে বুঝিবে না। কই, আমার বাউল, চায়ের দোকানদার তো লাকাকে চেনে না, কিন্তু লালন শুনতে শুনতে সে তো মগ্ন হয়ে যায়। হয়ত বুজুর্গের মতে কৃষকেরা সব মুর্খ গোয়ার, চায়ের দোকানদারেরা হাবিজাবি নইলে মহাত্মা লালনকে এই রকম আসমানি বয়ানের আলোকপাত কেন। দেশীয় জ্ঞানকান্ডের মাথায় এখন পশ্চিমকে না ঝুলাইলে ব্যবসাটা জমে ওঠে না। তাই নব্য প্রজেক্ট আনো আর দেশীয় জ্ঞানকান্ডের পোঁদে পশ্চিমকে ঢুকাই দিয়া বেতন বাড়াও। চেয়ার আরোহন সহজতর কর। (চলবে)
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মনির হাসান বলেছেন:
অপূর্ব .. মারমার ... কাটকাট
অসময়ের আমি বলেছেন:
ছাগল উৎপাদন কেন্দ্র (বিশ্ববিদ্যালয়) একটু কষ্ট পাইলাম তবুও পেলাচ
নাসিমূল আহসান বলেছেন:
অনেক দিন পর আবার সামহোয়ারে লেখালেখি শুরু। আর ভাবনার পরিসরটাও খানিক অগোছালো, ছোট। আরও বড় জায়গায় দাড়িয়ে কথা বলার ইচ্ছা রইলো ভবিষ্যতে। সবাইকে খুব ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















কি লেখা! কি ভাব! কি তেজ!! বাহ বা..
তবে এত ছোট কেন বাডি!!!! (আবার পশ্চিমা শব্দ
দেশজ করেই তবে বলি..
এত অল্প কেন ভাইডি