somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন অফিস স্যুট

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম্পিউটারে ব্যাবহৃত অ্যাপলিকেশন গুলার মধ্যে অফিসস্যুট অন্যতম। সাধারন ব্যাবহারকারীরা মাইক্রোসফট উইন্ডোজ বেশি ব্যাবহার করায় মাইক্রোসফট অফিস সবচাইতে জনপ্রিয় অফিস স্যুট গুলার মধ্যে অন্যতম। কিন্তু বর্তমানে যেগুলা অনলাইন অফিস স্যুট পাওয়া যায় তা অনেকাংশেই মাইক্রোসফট অফিসের চাইতে ভালো। এটি শুধুমাত্র এই কারনে ভালো নয় যে এগুলা বিনামূল্যে পাওয়া যায়। তবে এটি অবশ্বই একটি ভালো দিক যে মাইক্রোসফট অফিসের একটি নতুন সংস্করন ব্যাবহার করতে যেখানে প্রায় 500 ডলারের মত খরচ করতে হয় সেখানে অনলাইন অফিসগুলা ব্যাবহার করতে পারা যায় সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া আরও একটি ভালো দিকটি হল ফাইল শেয়ার করা বা কোন কাজ গ্রুপের সবাই মিলে একসাথে করার জন্য অনলাইন অফিসস্যুট গুলা খুব কাজে লাগে। তাছাড়া এটি যেকোন জায়গা থেকে ব্যাবহার করা যায় এবং এর জন্য কোন সফটওয়্যার ডাউনলোড করা বা ইনস্টল করার দরকার হয় না । অপারেটিং সিস্টেম পরিবর্তনের সাথে সাথে নতুন আর একটি অফিস স্যুট ব্যাবহার পদ্ধতি আয়ত্ব করতে হয় না ।

জনপ্রিয় কয়েকটি অনলাইন অফিস স্যুট এর বিবরন পাবেন এখানে।

Zoho
http://www.zoho.com/
অনলাইন অফিস স্যুট গুলার মধ্যে সম্ভবত সবচাইতে ভালো এটি। এখানে যেগুলা সুবিধা পাওয়া যাবে তা হল Zoho write (word processor), sheet (spreadsheet), show (presentation), wiki, creator (database management), notebook, planner (calendar), meeting and chat ইত্যাদি। আর বিশেষ কিছু সুবিধাও এখানে পাওযা যাবে যেমন ওয়েব পাবলিশ, PDF এ রুপান্তর করা, টেমপ্লেট লাইব্রেরী, বুকমার্ক-লেট, ব্লগ সাইটে পাবলিশ করা সহ আরও বিভিন্ন রকমের সুবিধা।


Google Docs
http://docs.google.com/
সাধারন বৈশিষ্ট সম্বলিত একটি অফিস স্যুট। এখানে ওয়ার্ড প্রসেসিং, প্রেজেন্টেশন, স্প্রেডশিট ও ফর্ম তৈরী করার অপশন পাওয়া যাবে। যেহেতু এটি গুগলের তৈরী করা তাই জিমেইল, গুগল ক্যালেন্ডার সহ গুগলের অন্যান্য সুবিধাগুলার সাথে সমন্বিতভাবে ব্যাবহার করাও খুব সহজ। সম্ভবত এটি অনলাইনের সবচাইতে পরিচিত হয়তোবা সবচাইতে জনপ্রিয় অফিস স্যুট।


Think Free Online
http://www.thinkfree.com/
এই অফিস স্যুটটি অনেকটাই দেখতে মাইক্রোসফট অফিসের মত। এটির আইকন, টুলবার ও ফাংশনগুলাও মাইক্রোসফট অফিসের মত। এখানকার একটি বিশেষ সুবিধা হল এখানে রেজিস্ট্রশন করলে ১গিগাবাইট অনলাইন স্টোরেজ ব্যাবহারের সুবিধা পাওয়া যায়।


Live documents
http://www.live-documents.com/index.html
লাইভ ডকুমেন্ট দেখতে সম্পূর্ণ মাইক্রোসফট অফিস ২০০৭ এর মত। এটাকে অফিস ২০০৭ এর কার্বন কপিই বলা চলে। ব্যবহারকারীদের যেন নতুন করে কিছু শেখার প্রয়োজন না হয় সেজন্যই এটি এমন ভাবে তৈরী করা হয়েছে। এটির ডেক্সটপ ক্লায়েন্ট ব্যাবহার করে খুব সহজেই মাইক্রোসফট অফিস ২০০৭ এর সাথে লাইভ ডকুমেন্টের সমন্বয় করা যায়। যার ফলে অফলাইনে থাকা অবস্থায়ও লাইভ ডকুমেন্টের ফাইলগুলা ব্যাবহার করা যাবে এবং পরবর্তীতে অনলাইনে আসলে ফাইলটি সমন্বিত হবে।



Ulteo
http://www.ulteo.com/
আপনি যদি ওপেন অফিস ব্যাবহারকারী হন তবে এটি ব্যাবহার করতে আপনার কোন অসুবিধা হবে না। এখানে চেষ্টা করা হয়েছে অপেন অফিসের সকল সুবিধা একটি ব্রাউজারে দিতে যেন আপনার প্রিয় ওপেন অফিস আপনি অনলাইনে থেকেও ব্যাবহার করতে পারেন। এই অ্যাপলিকেশনটি জাভা প্রোগ্রামিং ভাষায় লেখা। প্রথমবার ওপেন হতে একটু বেশী সময় নিতে পারে তবে ওপেন হবার পর আপনি বুঝতে পারবেন আপনি সত্যিই একটি ভালো অ্যাপনিকেশন ব্যাবহার করছেন। সবশেষে বলা যায় এটি একটি অনলাইন অফিস স্যুট এর চাইতেও বেশী কিছু কারন এখানে আপনার পরিচিত কেডিই ডেক্সটপ ওপেন করতে পারবেন
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×