somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেক্সটপ সফটওয়্যারের বিকল্প ওয়েব অ্যাপলিকেশন

০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের অনেকেই আছি যারা দিনের বেশীর ভাগ সময়ই অনলাইনে থাকি। বিভিন্ন প্রোজেক্টে কাজ করা ছাড়াও বিভিন্ন কাজই এখন অনলাইনে করা হয়ে থাকে। তাই দেখা যায় আপনার ডেক্সটপের হার্ডডিস্কে যে ফাইলটি রেখে এসেছেন তা আপনার অফিসে, বা কাজের স্থানে দরকার। এরকম পরিস্থিতি হতে রেহাই পেতে ওয়েব অ্যাপলিকেশন ব্যাবহার করতে পারেন। ডেক্সটপ অ্যাপলিকেশনের বিকল্প হিসাবে কয়েকটি ওয়েব অ্যাপলিকেশনের বর্ণনা এখানে দেয়া হল।


Zoho
http://www.zoho.com/
অনলাইন অফিস স্যুট। যে কোন ডেক্সটপ অফিস স্যুটের বিকল্প হিসাবে ব্যাবহার করতে পারেন। ওয়ার্ড প্রসেসর, স্প্রেড শিট, প্রেজেন্টেশন তৈরী করা যায়। অনলাইন অফিস স্যুট গুলার মধ্যে এটি সবচাইতে ভালো। এছাড়া এখানে একটা উইকি পেজও পাওয়া যায়। নোটবুক, কাজের তালিকা তৈরী, চ্যাট ইত্যাদি সহ আরও অনেক অপশন পাওয়া যাবে এখানে।

Flauntr
http://www.flauntr.com/
ইমেজ এডিটর। একথা বলা যাবে না এটি ফটোশপ-এর বিকল্প সফটওয়্যার কিন্তু সাধারণ ছবি এডিট করা বা ছবিতে কোন এফেক্ট দেয়ার জন্য এটি ব্যাবহার করা যায়। সরাসরি আপলোড করে বা বিভিন্ন ওয়েব অ্যালবামের থেকেও এখানে ছবি এডিট করা যায়। খুব বেশি সময় ও লাগবে না কাজ গুলা আয়ত্ব করতে। ব্যাবহার করে দেখতে পারেন।

Xdrive
http://www.xdrive.com/
http://www.xdrive.com/
অনলাইন স্টোরেজ। বর্তমানে অনেক ওয়েব সাইটই অনলাইন স্টোরেজ সুবিধা দেয়। কিন্তু এখানে আপনি পাচ্ছেন ৫ গিগাবাইট জায়গা। একটা মজার ব্যাপার হল এখানকার বিল্টইন মিউজিক প্লেয়ার দিয়ে আপনার রাখা গান গুলা অনলাইন থেকেও শুনতে পারবেন। এর ডেক্সটপ ক্লায়েন্ট ব্যাবহার করে এই কাজ গুলা আরও সহজে করা যাবে।তবে এটি ব্যাবহার করতে হলে aol এর একটি ইমেইল অ্যাকাউন্ট থাকতে হবে।

Zenbe
http://www.xdrive.com/
ইমেইল অ্য়াকাউন্ট ও ইমেইল ক্লায়েন্ট। এটি অনেকটা মাইক্রোসফট আউটলুকের মত। যে কোন ইমেইল অ্যাকাউন্ট এখানে ব্যাবহার করা যাবে। সবচাইতে ভালো যে বিষয়টি সেটি হল এখানে অনেক ধরনের সুবিধা একসাথে পাওয়া যাবে। যেমন ইমেইল ক্লায়েন্ট, চ্যাট, ফাইল শেয়ার করা, ক্যালেন্ডার, twitter, facebook, googletalk ব্যাবহার করা বা কাজের তালিকা তৈরী ইত্যাদি কাজগুলা এখান থেকেই করা যাবে। এছাড়াও আরও অনেক ধরনের কাজ করা যায় এখানে।

meebo
http://www.meebo.com/
ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার। চ্যাট করার জন্য কম্পিউটারে ম্যাসেঞ্জার ব্যাবহার করতে হয়। কিন্তু ম্যাসেঞ্জার ছাড়াও এই ওয়েব সাইট থেকে চ্যাট করা যায়। চ্যাট করার অনেকগুলা প্রোটোকল সাপোর্ট করে এটি। সবচাইতে ভালো দিকটি হল একই সাথে অনেকগুলা অ্যাকাউন্ট ব্যাবহার করা যায়। Adium বা Pidgin এর অনলাইন সংস্করন বলা যায় এটাকে।


Kongregate
http://www.kongregate.com/
এটি এমন একটি ওয়েব সাইট যেখানে কয়েক হাজার ফ্ল্যাশ গেম পাবেন। সবগুলাই এখানে খেলা যাবে বিনামূল্যে। এখানে খেলার পর আপনার অবশ্ব্যই আবার ডেক্সটপের গেম গুলাতে ফিরে যেতে ইচ্ছা করবে না।


Jottit
http://www.jottit.com/
এটি খুব সাধারন একটি নোটপ্যাড। কোন বিশেষ ডিজাইন নেই। পেজটিতে শুধু একটি লেখার জায়গা আছে। লেখা শেষে Create a site বাটনে ক্লিক করলে একটি ওয়েবপেজ তেরী হবে। পরবর্তীতে এটি এডিট করতে চাইলে ওয়েব লিংটি ওপেন কর এডিট করা যাবে।


DesktopTwo
http://www.desktoptwo.com/
এটি ভার্চুয়াল ডেক্সটপ। অফিস স্যুট, ইনস্ট্য়ান্ট ম্যাসেঞ্জার, ইমেইল ক্লায়েন্ট, মিউজিক প্লেয়ার সহ সব ধরনের সুবিধা এখানে পাওয়া যাবে।

৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×