somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওপেন অফিস ৩.০.* ইনস্টল করুন উবুনটুতে

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উবুন্টু ইনস্টলের সাথে সাথে ওপেন ওফিস ইনস্টল হয়ে যায়। তবে এটি ওপেন অফিসের ২.৪ ভার্সন। এমনকি গত জানুয়ারীর ১৫ তারিখে রিলিজ পাওয়া উবুন্টু ৮.০৪.২ -এ ও ওপেন অফিসের নতুন ভার্সন অন্তর্ভুক্ত করা হয় নাই। এমনকি উবুন্টু রিপোতেও এখনও আসে নাই। তবে আপনি চাইলে এই ভার্সনটি আপডেট করতে পারেন বা নতুন ভার্সনটি ইনস্টল করে আগেরটি সহ দুটি একসাথে ব্যবহার করতে পারেন।
তবে আগেরটির সাথে ব্যবহার করতে চাইলে মেনুতে ওপেন অফিস ওপেন করার অপশনটি নিজের যুক্ত করে নিতে হবে। কিন্তু যদি আগের ভার্সনটি ডিলিট করে নতুন এই ভার্সনটি ইনস্টল করা হয় তবে আগের যায়গাতে ওপেন অফিসের সবগুলি এপ্লিকেশনের নাম দেখা যাবে।

ওপেন অফিস ৩.০ ইনস্টল করা


নিচের পদ্ধতি অনুসরন করে আপনি উবুন্টু ৮.০৪ ওপেন অফিস ৩.০ ইনস্টল করতে পারবেন। এভাবে ইনস্টল করলে ওপেন অফিসের আগের ভার্সনটি থাকবে তবে আপনি যদি শুধু মাত্র নতুন ভার্সনটি ব্যবহার করতে চান তবে আপনি সিন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে আগের ভার্সনটি মুছে ফেলতে পারেন। নতুন ইনস্টলের জন্য http://download.openoffice.org/other.html ঠিকানা থেকে Linux DEB ভার্সনটি ডাউনলোড করুন। আপনি Download লিখাটির ওপর ক্লিক করলে এই ডাউনলোড শুরু হবে।



ডাউনলোড শেষ হলে (Applications >> Accessories >> Terminal থেকে) টারমিনাল ওপেন করুন।

এবার আপনি যেখানে ফাইলটি ডাউনলোড করেছেন সে ডিরেক্টরীটি (ফোল্ডারটি) টারমিনাল থেকে ওপেন করুন। যদি আপনি ডেক্সটপ-এ ডাউনলোড করে থাকেন তবে টারমিনালে নিচের মত কমান্ড লিখুন।

cd Desktop

যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটি এটি কম্প্রেস করা ফাইল এটিকে প্রথমে আন-কম্প্রেস করতে হবে। এজন্য নিচের কমান্ডটি লিখুন।

tar xvfz OOo_3.0.0_LinuxIntel_install_en-US_deb.tar.gz

ওপেন অফিস ইনস্টলের জন্য প্রয়োজনীয় ফাইলগুলি যে ডিরেক্টরীতে (ফোল্ডারে)রয়েছে সেটি ওপেন করতে হবে। টারমিনালে লিখুন ;

cd OOO300_m9_native_packed-1_en-US.9358/DEBS/

এবার নিচের কমান্ডটি ব্যবহার করে আপনি ওপেন অফিস ৩.০ ইনস্টল করে ফেলতে পারবেন। কমান্ডটি লিখে Enter চাপলে আপনাকে পাসওয়ার্ড লিখতে বলা হবে। কিন্তু যখন আপনি পাসওয়ার্ডটি লিখবেন তখন লেখা গুলি দেখা যাবে না তবে কেবলমাত্র সঠিক পাসওয়ার্ড লিখলেই কমান্ডটি কাজ করবে। এরপর ইনস্টল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

sudo dpkg -i *.deb

এবার মেনুতে সফটওয়্যারের নাম গুলি অন্তর্ভুক্ত করতে হবে। নিচের কমান্ড দুটি পরপর প্রয়োগ করলে Applications >> Office এ নাম গুলি যুক্ত হবে যাবে; যদি আগের ভার্সনটি আগে থেকেই মুছে ফেলা হয়ে থাকে। যদি আগের ভার্সনটি মুছে ফেলা না হয়ে থাকে তবে আপনি নিচের লিখা গুলির মত Error মেসেজ দেখতে পারেন।

cd desktop-integration/

sudo dpkg -i openoffice.org3.0-debian-menus_3.0-9354_all.deb

ERROR মেসেজ

saikat@saikat-desktop:~/Desktop/OOO300_m9_native_packed-1_en-US.9358/DEBS/desktop-integration$ sudo dpkg -i openoffice.org3.0-debian-menus_3.0-9354_all.deb [sudo] password for saikat: Selecting previously deselected package openoffice.org-debian-menus. dpkg: regarding openoffice.org3.0-debian-menus_3.0-9354_all.deb containing openoffice.org-debian-menus: openoffice.org-core conflicts with openoffice.org-unbundled openoffice.org-debian-menus provides openoffice.org-unbundled and is to be installed. dpkg: error processing openoffice.org3.0-debian-menus_3.0-9354_all.deb (–install): conflicting packages - not installing openoffice.org-debian-menus Errors were encountered while processing: openoffice.org3.0-debian-menus_3.0-9354_all.deb saikat@saikat-desktop:~/Desktop/OOO300_m9_native_packed-1_en-US.9358/DEBS/desktop-integration$

ঠিকমত ইনস্টল শেষ হলে Applications >> Office মেনুটি নিচের মত দেখা যাবে। ইনস্টল শেষ করার পর আপনি ডেক্সটপ থেকে ওপেন অফিসের ফোল্ডার গুলি মুছে ফেলতে পারেন।



আপনি যদি আগেরটি ও নতুনটি একসাথে ব্যবহার করতে চান তবে আপনাকে ওপেন অফিস ৩.০ এর জন্য মেনুতে একটি অপশন যুক্ত করতে হবে।
উপরের টাস্কবারে Applications লিখাটির উপর মাউসের ডান বাটন ক্লিক করলে একটি মেনু ওপেন হবে যেখান থেকে Edit Menus সিলেক্ট করতে হবে।



এবার ওপেন হওয়া উইন্ডো থেকে Applications >> Office নির্বাচন করে New Item এ ক্লিক করুন। Create Launcher নামে একটি উইন্ডো ওপেন হবে।

Name হিসাবে OpenOffice3.0 লিখতে পারেন। Command এর পাশের Browse বাটনটিতে ক্লিক করুন। এবার /opt/openoffice.org3/program ফোল্ডার থেকে soffice নির্বাচন করুন অথবা Command এর পাশের খালি জায়গাটিতে নিচের লাইনটি লিখে দিন।

/opt/openoffice.org3/program/soffice

এবার OK বাটনটিতে ক্লিক করলে মেনুতে যুক্ত করা হয়ে যাবে।

পরবর্তীতে ওপেন করতে চাইলে Applications >> Office >> OpenOffice3.0 নির্বাচন করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৬
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×