নামানোর আগে দেখে নিন আর্কাইভ ফাইলটি
২৪ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইন্টারনেট থেকে যারা ওয়ালপেপার, টিউটোরিয়াল বা অন্যান্য ফাইল নামন প্রায় সময়ই দেখা যায় অনেকগুলি ফাইল একসাথে সংকুচিত করে একটি বান্ডেল হিসাবে থাকে। কোন কোন ক্ষেত্রে দেখা যায় ১০-১২টি পছন্দের ফাইল পাওয়ার জন্য কখনও হয়তো ১০০ মেগাবাইটের বান্ডেল ফাইলটি নামাতে হয় কিন্তু সেখানকার সবগুলি ফাইল আমাদের প্রয়োজন হয় না ।
Wobzip সাইটটি এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। কোন বান্ডেল প্যাকেজ নামনোর আগে এই ওয়েব সাইটের মাধ্যমে দেখে নেয়া যাবে যে ঐখানে কি কি ফাইল আছে। এমন কিছু আর্কাইভ ফাইল আছে যেগুলি পাসওয়ার্ড ব্যবহার করে খুলতে হয় সে ধরনের ফাইলগুলিও এখান থেকে খোলা যাবে। এরপর সেখান থেকে আপনার প্রয়োজনীয় নির্দিষ্ট ফাইলটি নামাতে পারবেন।
ওয়েব সাইটি ওপেন সোর্স আর্কাইভ ম্যানেজার 7zip ব্যবহার করে তৈরী করা হয়েছে ফলে ZIP, RAR, ISO, TAR, 7z এর মত যে ফরম্যাটগুলি ঐ সফটওয়্যার সমর্থন করে সেই সবগুলি ফাইলই এখানে ব্যবহার করা যাবে। এছাড়া আপনার কম্পিউটারের ফাইলগুলিও এখান থেকে আন-কম্প্রেস করে নিতে পারবেন। এখানে একটি হ্যাস ফাংশন-এর মাধ্যমে কাজটি করা হয় ফলে আপনার আপলোড করা ফাইলগুলি যে সেখানে থেকে যাবে এবং অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে এমনটি ভাবার কোন কারন নাই। তাছাড়া সম্পূর্ণ নিশ্চিত হবার জন্য কাজ শেষ করে Delete All Files নামের অপশনটি ব্যবহার করতে পারেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন