নাসির খান সৈকত

এডিট করুন যেকোন ওয়েবসাইট

১৫ ই জুন, ২০০৯ রাত ৯:৪৭

শেয়ারঃ
0 0 0

বিভিন্ন সময় ওয়েব সাইটের লেখা প্রিন্ট করার প্রয়োজন হয়। কিন্তু সবসময় ওয়েবসাইটের সব লেখা দরকার নাও হতে পারে। কোন ওয়েব সাইটের হয়তো খুব অল্প পরিমান অংশ প্রিন্ট করা প্রয়োজন এবং আপনি চাইছেন না যে ঐ পাতার বাকি অংশটুকু থাকুক। তাহলে ঐ নির্দিষ্ট অংশটুকু কপি করে একটি নতুন ডকুমেন্টে লিখতো হতো তারপর প্রিন্ট করা। Nuke Anything Enhanced নামের ফায়ার ফক্সের একটি অ্যাডঅন রয়েছে যেটি ব্যবহার করে এই কাজটি করা যায় খুব সহজে। কোন ওয়েবসাইট থেকে অ্যাড বা ফ্ল্যাশ ভিডিও মুছে ফেলার মত সাইটের অপ্রয়োজনীয় লেখাগুলিও বাদ দিতে পারবেন যেকোন পাতা থেকে। অ্যাডঅনটি ইনস্টলের পর নির্দিষ্ট লেখা নির্বাচন করে মাউসের ডান বাটন চাপলে মেনু থেকে লেখা মুছে ফেলার অপশন পাবেন। কোন নির্দিষ্ট অংশের লেখা বা নির্বাচিত অংশ ছাড়া অন্যান্য অংশ মুছতে বা রেখে দিতে পারবেন। এমনকি আনডু অপশনও পাবেন মেনুতে।

অ্যাডঅনটি নামাতে পারবেন এখান থেকে https://addons.mozilla.org/en-US/firefox/addon/951

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অ্যাড অনফায়ারফক্স ;
প্রকাশ করা হয়েছে: ওয়েব  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৯৮৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার সম্পর্কে বিশেষ কিছু বলার নাই। উইকিপিডিয়াতে কাজ করতে পছন্দ করি। সখের বসে মাঝে মাঝে ছবি তুলি। অন্যান্য প্রোফাইলের লিংক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ