নাসির খান সৈকত

ফাইল শেয়ার করার সহজ উপায়

২২ শে জুন, ২০০৯ রাত ১০:২৬

শেয়ারঃ
0 0 0


http://www.filesovermiles.com/ একটি ওয়েব সাইট যেটির মাধ্যমে সহজে যেকোন ধরনের ফাইল শেয়ার করা যায়। এটি পিয়ার টু পিয়ার ফাইল পদ্ধতিতে ফাইল শেয়ার করে। এছাড়া ফাইল শেয়ার করার বিভিন্ন ওয়েব সাইট রয়েছে যারা প্রত্যেক ব্যবহারকারীকে নির্দিষ্ট পরিমান জায়গা দেয়া হয় এবং সেখানে ফাইলটি আগে আপলোড করে ডাউনলোডের লিংক দিয়ে দিলে ডাউনলোডকরা যায়।

সাইটটির বিশেষত্বই এখানে এটি ব্যবহারকারীদের ফাইল শেয়ার করতে দেয় সরসরি কোন ফাইল সার্ভারকে মাধ্যম হিসাবে ব্যবহার করা ছাড়াই। সাইটি ওপেন করে যে ফাইলটি শেয়ার করতে চান তা চিহ্নিত করে দেবেন, তখন একটি বিশেষ ইউআরএল লিংক দেয় । এই লিংটি ইমেইল বা চ্যাট এর মাধ্যমে বন্ধুদের জানিয়ে দিলে তারা এটি ওয়েব ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোডটি হবে সরাসরি আপনার ও আপনার বন্ধুর মধ্যে সরাসরি। যেহেতু নির্দিষ্ট কয়েকটি কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান হচ্ছে তাই গুরুত্বপূর্ণ তথ্য অন্যকোথাও হারিয়ে যাওয়ার ভয় নেই।
তবে যতক্ষন ফাইল শেয়ার করা হবে ততক্ষন এই ওয়েব সাইটটি ব্রাউজারে ওপেন থাকতে হবে। কারন এখানে ফ্ল্যাশ-এর একটি অ্যাপনিকেশন ব্যবহার করে শেয়ার করার কাজটি করা হয় তাই সেটি বন্ধ করে দিয়ে অপর প্রান্ত থেকে ফাইলটি হারিয়ে ফেলবে। সেই সাথে কম্পিউটারে অ্যাডব ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল থাকতে হবে ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফাইল শেয়ারঅ্যাডব ফ্ল্যাশ প্লেয়ার ;
প্রকাশ করা হয়েছে: ওয়েব  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জুন, ২০০৯ রাত ১১:১০
আকাশ অম্বর বলেছেন:

ভ্রাতা, আপনি কি ঠিকমত ফাইল ট্রান্সফার করতে পেরেছেন এই উপায়ে? আমি পারছি না।
২৮ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: আমি ছোট ফাইল দিয়ে চেষ্টা করেছিলাম। আমি ফাইল মূলত মেইলের মাধ্যমে পাঠাই। জিমেইল ২৫ মেগাবাইট অ্যাটাচমেন্ট সমর্থন করে। এর থেকে বড় ফাইল পাঠানোর প্রয়োজন হয় না

 

মোট সময় লেগেছে ০.৯৪১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার সম্পর্কে বিশেষ কিছু বলার নাই। উইকিপিডিয়াতে কাজ করতে পছন্দ করি। সখের বসে মাঝে মাঝে ছবি তুলি। অন্যান্য প্রোফাইলের লিংক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ